somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুমানা-নাভেদের সেই ছবির আসল গল্প

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ রুমানা ও নাভেদ
রুমানা মঞ্জুরের ওপর স্বামী হাসান সাঈদের হামলে পড়া, তারপর তার চোখ হারানো। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে হাসানের মারা যাওয়া। মৃত্যুর পর অন্য গল্প বেশ ছড়ায়। ইরানি এক যুবকের সঙ্গে রুমানার প্রেম ছিলো- বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ সামহোয়ানইনব্লগডটনেটে এ গল্প একটি দৈনিক পত্রিকা থেকে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে উইকলিব্লিটযডটনেটে এ নিয়ে খবর বেরোয় ইংরেজিতে।

ওই ব্লগে কয়েকটি পোস্ট প্রকাশ হয় এ নিয়ে। যার মধ্যে একটি পরে মুছে দেওয়া হয়। তবে অন্য পোস্টটি দুই হাজারেরও বেশি মানুষ পড়ে । ব্লগটি থেকে রুমানা ও তাহেরদীন নাভেদ বিষয়ক পোস্টটি ছড়িয়ে পড়ে ফেইসবুকেও। অনেকেই এর লিঙ্ক শেয়ার করেন। একই বিষয়ে আরো বেশ কয়েকটি খুচড়ো ব্লগেও একই ধরনের লেখা পোস্ট হয়।

ইরানি যুবক নাভেদের সঙ্গে রুমানার কয়েকটি ছবি ছেপে প্রমাণের চেষ্টা হয় তাদের প্রেম। সাঈদও রুমানাকে হামলার পর থেকে বলে আসছিলেন নাভেদের সঙ্গে রুমানার প্রেম ছিল। সাঈদের মৃত্যুর পর দৈনিক বাংলাবাজার গত ৮ ডিসেম্বর একটি প্রতিবেদন ছাপে; যাতে এই বিষয়ে সাঈদের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়। বাংলাবাজারের ওই প্রতিবেদন থেকে অবশ্য পরে ছবি সরিয়ে ফেলার অভিযোগ আসে সামহোয়ারইনব্লগের ওই পোস্টের মন্তব্যে।

নিচের ছবিগুলো দেখুন। তারপর আপনি নিজেই ধারণা করতে পারবেন রুমানা-নাভেদের ছবির মূল ঘটনাটি কী ছিলো।জাস্টিস ফর রুমানা মঞ্জুর (ফ্যাকান্টি ডিইউ) নামের একটি গ্রুপ পেজে বেশ কয়েকটি ছবি দিয়ে খোলা হয় ওই অ্যালবাম। বাংলাবাজারে প্রকাশিত ছবিটি দিয়ে ‘রিয়েল স্টোরি বিহাইন্ড রোমানা’স ফটো সাম নিউজ পেপার রংলি পাবলিশ্ড’ নামের ওই অ্যালবামটি শুরু হয়। অ্যালবামে দেখা যায়, নাভেদ রুমানা মঞ্জুর ছাড়াও অন্য এক নারীর সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে ছবিতে পোজ দিয়েছেন।

নাভেদ যে স্থানে যে পোশাক পরে রুমানার সঙ্গে ছবিতে পোজ দিয়েছিলো সেখানেই অন্য এক নারীর সঙ্গেই নাভেদের ছবি আছে।। এছাড়া রুমানা মঞ্জুরও ওই পোশাকেই ওই নারীর সঙ্গে একত্রে ক্যামেরাবন্দী হয়েছেন। পোজ দিয়েছেন অন্য এক পুরুষের সঙ্গেও। সেখানে অন্য নারী পুরুষের স্বাভাবিক ফানের আরো ছবি রয়েছে, যারা কানাডায় রুমানা মঞ্জুরের সহপাঠীই হবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মঞ্জুর স্বামীর হাতে নির্যাতনের শিকার হন গত জুনের প্রথম সপ্তাহে। পরে ১৫ জুন হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশের পর কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হন স্বামী হাসান সাইদ। আটক অবস্থায় গত ৫ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু মেডিক্যালে প্রিজন সেলে মারা যান তিনি।

#বিঃদ্রঃ- আগামী মার্চ-২০১২ থেকে 'সায়েন্সটেক'-এর প্রিন্টেড কপি নিয়মিতভাবে বাজারে প্রকাশ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী। আপনার গঠণমূলক মতামত কিংবা বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ক লেখা পাঠান [email protected] মেইলে।
ওয়েবসাইটঃ http://www.sciencetech.info/
ফেসবুক পেজ লাইক করুনঃ https://www.facebook.com/monthlysciencetech

ছবিঃ আগামী মার্চে প্রকাশিতব্য 'সায়েন্সটেক' ম্যাগাজিন
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×