বোকা মনের বুনন থেকে
কষ্টের আবহকে কিভাবে মুছো ?
তোমরা কি হ্যামিলনের বাঁশিওয়ালা’র ঠিকানা জানো...?
সমস্ত মূল্যহীন কষ্টকে যে বাঁশিওয়ালা তাঁর মোহিনী সুরে
তাড়িয়ে নিয়ে গিয়ে দিতে পারে সলিল সমাধি ।।
কষ্ট! কষ্ট! কষ্ট!
মানব মন কেনো এতো অল্পতেই কষ্ট পায় ?
কেনো কষ্টের প্রহরগুলো এত দীর্ঘ হয় ?
কেনো তুড়ি মেরেই উড়িয়ে দেয়া যায় না
কষ্ট দেয়া কথামালা, সমস্ত কষ্টকর প্রলাপ ?
মানব মন কেনো এত তুচ্ছতাকেও গুরুত্ব দেয় ?
কেনো সামান্য কথার যাতনায় প্রাপ্ত কষ্টের প্রলেপ
ঘোচে না দীর্ঘ দিবস - রজনীতেও ।।
“কষ্ট নেবে? কষ্ট? লাল কষ্ট! নীল কষ্ট!”
সবাই’ই কষ্ট দিতে পটু...
কেনো সবাই বোঝে না
যে মনুষ্য মন খুব সহজেই কষ্ট পেতে পারে...
সেই মনুষ্য মন খুব সহজেই কষ্ট ভুলতে পারে না...
গাঁথা কষ্টমালা তাই ঘোচে না দীর্ঘ দিবস - রজনীতেও ।।
somewhere in the world
there should have such place
where everyone can be.
where everyone can cry.
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



