আমার প্রিয় পোস্ট
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা - সামদ
- অন্য অলিম্পিক - নুশেরা
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- ভেবে চিন্তে তো সিদ্ধান্ত নিয়েছেন, কতটুকু ভেবে চিন্তে ? - রাগ ইমন
- ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~ - ~স্বপ্নজয়~
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- অলৌকিক সংখ্যাতত্ত্বের ব্যবচ্ছেদ বা সংখ্যাতাত্ত্বিক মিল সন্ধানের প্রকৃতি ও মানদন্ড - মাসুদুল হক
- ঈদ স্পেসাল এসো রান্না শিখি (কঁাকনা নয় পাক্নার উপস্থাপনায় এবং রোবোট নানার রান্নায়) - কঁাকন
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ঐ নতুনের কেতন উড়ে.....!!! - মানবী
- গতানুগতিক বর্ষপূর্তি পোস্ট - কঁাকন
- গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয় - রাসেল ( ........)
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- ব্লগীয় টেমপ্লেট




- রেজওয়ান শুভ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ছাওয়াল ও জওয়াব ৫ : অদৃশ্য জগত - বিপ্লব০০৭
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- প্রিয় নাজমুল এবং সাঁঝবাতির রুপকথা, কিছু অনুচ্চারিত প্রশ্নের উত্তর! - ক-খ-গ
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- বাংলাদেশ ক্রিকেট দল - আগাগোড়া পুরোটাই গলদপূর্ণ, Massive Reconstruction এর প্রয়োজন - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- বিয়াক্কল মুভি পরিছাগল (ফান পুস্ট) - অনীয়ম
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ওরা আমাদের সন্তান, উটের জকি নয়!
- লাল দরজা
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
আমার প্রিয় গান ১- নজরুলের গান
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
গল্পটা শোনা আমার বড় খালার কাছে। আজ থেকে প্রায় ৪৫ বছর আগের কথা। তখন আমার মা বোধ হয় নাইনটেনে পড়েন। আমার বাবামার বিয়ের আগের কথা। ঢাকায় বেড়াতে এসেছেন বড় বোনের বাসায়। মা যেহেতু এক আধটু গান করতেন, বোনের বাসায় গান ধরলেন বোন-দুলাভাইয়ের অনুরোধে। টিনের তৈরী বাসার বসার ঘরে বসে গান গাইলেন। দুটো গান গাওয়ার পর সবাই অবাক হয়ে দেখলো বাইরে রাস্তায় লোক জমে গেছে। আবার "আপা আরেকটা গান করেন" এমন অনুরোধ জানাতেও দ্বিধা করলেন না কেউ একজন । নাহ আমার মা বিরাট কোন সংগীতশিল্পী হননি, সম্ভবত হবার কথাও ছিলোনা। তবে আমার বয়স ৭-৮ বছর হওয়া পর্যন্ত গান টান করতেন। (ষেও প্রায় ৩০ বছর আগের কথা) বাসায় একটা হারমোনিয়ামও ছিলো। আমার মার সুর জ্ঞান খুব ভালো ছিলো এটা বুঝতাম। গত ১৫-২০ বছরে ওনাকে খুব একটা গান শুনতেও দেখিনি। তবে গান শোনাটা যদি কোন খারাপ কাজ হয়, তবে আমার সে খারাপ কাজের দায় পুরোটাই আমার মার। (আমি ডাকি মামণি)
****************************************************************
আমার বিজ্ঞাপন তরংগ ছাড়া গান শোনার ১ম উৎস হলেন আমার মা। মামণির নজরুলের গান খুব পছন্দ ছিলো তখন। বেশীর ভাগই যতটা বুঝি রাগ নির্ভর। "আজো কাঁদে কাননে কোয়েলিয়া" , "সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে", "রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে", "অন্জলী লহ মোর সংগীতে" "মোরা আর জনমে হংস মিথুন ছিলাম" এসব গানের কথা বেশ মনে আছে।
"জোছনা করেছে আড়ি" এটা মনে হয় নজরলের না, তবে কেন যেন মনে হয় নজরুলের গান। "আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়" এটাকেও নজরুল গীতি বলে জেনে এসেছি। কি অসম্ভব সব মনকাড়া গান। ২য় গানটা শুনিনি গত ২৫ বছর।
আমাদের ক্যাসেট প্লেয়ার হয় ১ম বোধ হয় ৮০-৮১ সালে। ৭-৮টা অডিও ক্যাসেট থাকলেও তাতে নজরুলের গানের কোন ক্যাসেট ছিলো না। বিস্ময়কর।
সেভেন এইটে থাকতে থাকতে শুনলাম "মেঘমেদুর বরষায় কোথায় তুমি", "শাওন রাতে যদি"। পরের গানটা খালিদ হোসেনের গলায় কিযে ভালো লাগতো। এর মধ্যে শুনেছি নজরুলের "কারার ঐ লৌহ কপাট", "চল চল চল"। ৮৫ র সাফ গেমসের সময় শুনলাম "মোরা ঝঞ্ঝার মত উদ্দাম"। এখনো খুব প্রিয় একটা গান। এখনমনে হয় তখন আহ একদিন যদি ক্লাসের সব ছেলে মিলে যদি ডেস্কে ড্রাম-তবলা বাজিয়ে গানটা গাইতে পারতাম। অবশ্য সেটা করলে টিচাররা আমাদের পিঠকে আরো জোরে ড্রাম তবলা বাজাতেন বলে মন হয়।
একসময় মানবেন্দ্রর নজরুল গীতি শুনেছি নেশাসক্তের মত। "এতো জল ও কাজল চোখে" "আলগা করগো খোঁপার বাঁধন"- কিন্তু এখন আর কোনটার কথা মনে পড়ছে না। অনুপ জালোটার ভজনও বেশ লাগতো " হৃদি পদ্মে চরণ রাখো" -এটার কথা না বললেই না। অনুপ ঘোষাল এখনো প্রিয়। মূলত নজরুল গীতির জন্য। ওনার একটা গানের আসরে গিয়েছিলাম ২০০২ সালে। একটা নজরুল গীতিও করেননি। আফসুস আর রাগের খিচূড়ী। মাঝখানে(মাস ছয়েক আগে) "বসিয়া বিজনে কেন একা মনে" আমার জাতীয় সংগীত ছিলো। "আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়", "আমারও ঘরের মলিন দীপালোকে" এদুটোও খুব প্রিয় গান আমার। মোঃ রফির গলায় "আজো মধুর বাঁশী বাজে" কি যে ভালো লাগে।
রাগ সংগীত নিয়ে কোন পড়াশোনা নেই। তারপরও নজরলের রাগ প্রধান গানগুলো কিযে ভালো লাগে/লাগতো। আমার কাছে বাংলা গানের সুরকার দের মধ্যে নজরুল সবচেয়ে প্রিয়। কিন্তু কেন যেন, নজরুলের এই পরিচয়টা কেউ মনে রাখতে চায় না। মুসলিমকবি নজরুলের মর্যাদা বাড়াতে গিয়ে কখন যেন সুরকার নজরুলের কথা আমরা বেমালুম ভূলে গিয়েছি।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বৃত্তবন্দী বলেছেন:
ভালো লাগছে লেখাটা...
লেখক বলেছেন: খুশী হৈলাম
ভাঙ্গন বলেছেন:
মুসলিমকবি নজরুলের মর্যাদা বাড়াতে গিয়ে কখন যেন সুরকার নজরুলের কথা আমরা বেমালুম ভূলে গিয়েছি। .........
right...
লেখক বলেছেন: নজরুলের জন্ম মৃত্যুদিনের নাটক না দেখায় গান দিলে ভালো হয়। কার কথা কে শোনে।
জনৈক আরাফাত বলেছেন:
ভাল লাগা পোস্ট। আমি গান এর গ ও বুঝিনা। কিন্তু নজরুলের গান খুব খুব ভালো লাগে। অন্য গান শুনতে শুনতে প্রায়ই বিরক্ত হয়ে নজরুলের গানে ফিরে আসি। সেদিন ফাতেমা-তুজ-জোহরা কণ্ঠে কয়েকটি নেটে পেলাম। ভালো লাগলো! ইদানীং খায়রুল আনাম শাকিলের কণ্ঠেও খুব ভালো লাগে! আবারও ধন্যবাদ। লেখক বলেছেন: অনুপ ঘোষালেরগুলোই সবচেয়ে ভালো লাগে। শাকিলেরগুলো শুনবো।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
সাইফাই এর লিংক দিতে আইসা গান শুইনা গেলাম।অ:ট:
নীচের তিনটা সাইফাই আপনের লাইগা উৎসর্গকৃত
Click This Link
Click This Link
Click This Link
লেখক বলেছেন: ১ম ২টা পড়লাম
লেখক বলেছেন: লিংকম্যান এপু এসে লিংক দিয়ে যাবে আশা করি
ভালো লেগেছে লেখাটা।
লেখক বলেছেন: ধন্যবাদ
আশিক১১৪ বলেছেন:
ভাল লাগে
লেখক বলেছেন: ধন্যবাদ
মেহবুবা বলেছেন:
ভাল লাগল আপনার নজরুল প্রীতি দেখে ।আজ দেখলাম কেন্দ্রীয় লাইব্রেরীতে ৭৫% ডিসকাউন্টে নজরুলের বই পাওয়া যাচ্ছে । অনেকেই উৎসাহী হচ্ছে ।
অ:ট: আমার মেয়ের বেশী পছন্দ নজরুল গীতি , আমার রবীন্দ্রসঙ্গীত প্রীতি নিয়ে প্রায়ই খুনসুটি ।
লেখক বলেছেন: আমার দুটোই বেশ লাগে। বহু বছর আগে সুনীলের আগে একটা লেখা পড়েছিলাম, "আমাদের শেষ দুই আধুনিক সংগীত স্রষ্টা নজরুল আর রবীন্দ্রনাথ"
ফয়সালরকস বলেছেন:
অনেক কথা মনে করিয়ে দিলেনরে ভাই। একজন গান গাইছে আর তার গান মানুষজন ভীর করে শুনছে...একজন গায়কের অনেক বড় পাওয়া! শ্রদ্ধাভরে আন্টিকে স্মরণ করলাম...
আমার মাও যে গান গাইতেন তা টের পেয়েছি গোডাউনে পরে থাকা একটা ভাঙ্গা হারমোনিয়াম দেখে! কিন্তু মা কখনোও গাননি! আমার ফ্যামিলি খুব রিজাভর্ড ছিল। আমি নিজে নজরুলের গান গাইতাম খুব পছন্দ করেই। নিজের কোন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ছিল না...শুধু একটা মন্দিরা ছিল (তাও গিটার টিউন করার জন্য) আর ছিল একটা ভাংগা বাশী! মন্দিরাটা বাসা বদলানোর সময় হারিয়ে গেল...মিউজিক শুনিনা আজ প্রায় ৭/৮ বছর হবে!
অন্যদিকে রবীন্দ্রনাথ শুনত আমার মামা...হেমন্ত আর কবীর ইয়াসমীন আমার প্রিয় শিল্পী।
আপনাকে আমার আর একটা প্রিয় নেশার সাথে পরিচয় করিয়ে দেয়ার লোভ সামলাতে পারলাম না...অধমকে ক্ষমা করবেন। নিচে লিংক দিলাম...আপনার মতামত আশা করছি কারন আপনি অসম্ভব সংস্কৃতিমনা একজন মানুষ আমার বিশ্বাস!
Click This Link
(লেখাটা ভাল হয়েছে...আরও একটু লেখলে পারতেন)
লেখক বলেছেন: আমার মা অবশ্য এখন পুরো ঘটনাই অস্বীকার করেন। ![]()
খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার কন্যা (সাড়ে ৪ বছর বয়স) কথা শেখার আগেই গুনগুন করতো।
আপনার লেখাটা আগেই পড়েছি। আমি মুলত মেলোডী লাইনের লোক। তারপরও পিংক ফ্লয়েডের কয়েকটা গান ভালো লাগতো। এ্যনাদার ব্রিক ইন দ্যা ওয়াল, মাদার, উইশ ইউ আর হিয়ার।
বড় কমেন্টের জন্য ধন্যবাদ
বড় বিলাই বলেছেন:
শবনম মুশতারী, ইয়াসমিন মুশতারীর গাওয়া নজরুল সঙ্গীতও খুব ভালো লাগে। লেখার সাথে কয়েকটা গানের লিংক দিয়ে দিলে খারাপ হত না। বিশেষ করে "আজি মধুর বাঁশরী বাজে" আর "এত জল ও কাজল চোখে"।
লেখক বলেছেন: শবনম মুশতারীর গান ভালো লাগতো। লীনা তাপসীর দুয়েকটা খুব পছন্দ ছিলো। কখনো ভালো লাগেনি ফিরোজা বেগম।
ভেবে ভেবে বলি বলেছেন:
বাহ, অনেকগুলো পছন্দের গানের কথা মিলে গেলো। আমারও নজরুলগীতি অসম্ভব প্রিয়। বিশেষ করে অনুপ ঘোষাল, অজয় চক্রবর্তী, অনুপ জালোটা আর মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দারুণ লাগে! লেখক বলেছেন: আপনার সাথে আমার গানের পছন্দে মিল আছে। আগেও দেখছি।
ইমন জুবায়ের বলেছেন:
ভালো লাগল। আরও লিখবেন আশা করি।
লেখক বলেছেন: ব্লগের দুই নজরুল গীতি প্রেমীর একজনরে পেয়ে খুশী লাগলো।
কঁাকন বলেছেন:
আমার অনেকদিন পর্জন্ত ধারনা ছিল জোছনা করেছে আড়ি এটা নজরুল সংগীতএকবারতো একজনের সাথে তর্কও করছিলাম
লেখক বলেছেন: রাগ ইমনের কমেন্ট দেখো
ফয়সালরকস বলেছেন:
আমার পুত্রের বয়স যখন এগারো মাস...তখন থেকে তার প্রিয় "ফুলে ফুলে ঢোলে ঢোলে"।
যখন ১৩ মাস তখন মনপুরা এলবাম...
১৫ মাসের সময় 'গুজারিশ'... (সোনুর হামিং ও আমাকে ঘুমানোর সময় গাইতে বলে!)
১৬ মাসে Dream Theater...Pink Floyd...
১৮ মাসে চৌরাশিয়া...আনন্দ শংকর...প্যাগানিনি!
এখন ২২ চলে! আমার তো পাগল হইতে বাকি!
খুব সতর্কতার সাথে মিউজিক সেশন চলছে যাতে বড় হয়ে খারাপ জিনিস একবাক্যে..দ্বিধাহীনভাবে ডিসকার্ড করতে পারে!
লেখক বলেছেন: হা হা হা
ফুলে ফুলে ঢলে ঢলে ঐ বয়সে আমার কন্যারও খুব প্রিয় ছিলো। আমার কন্যার অলটাইম ফেভারিট "সহেনা যাতনা"। আমার একাধিক পোস্টে এগুলো এসেছে।
আপনার পুত্রের গান নিয়ে কিন্তু সুন্দর পোস্ট হতে পারে।
রাগ ইমন বলেছেন:
পছন্দের গান ভীষণ ভাবে মিলে গেলো । সুলিখিত পোস্ট পড়ে ভালো লাগলো , খুব নস্টালজিক লেখা ! এখন গান শুনতে ইচ্ছা করছে ! " জোছনা দিয়েছে আড়ি " বেগম আখতারের গান। বেগম আখতারের অনেক গুলো গান শিপ্রা বসু গেয়েছেন পরে। সিডি পাওয়া যায় । শুনে দেখবেন ।
নজরুলের গান গুলোকে বাংলাদেশের খুব কম শিল্পীই সুবিচার করতে পেরেছেন । পূরবী দত্ত , শিপ্রা বসু , অজয় চক্রবর্তীর কন্ঠে নজরুলের গান শোনার পরে আর কারোটা শোনা মুশকিল। এমন কি অনুপ জালোটার ( খেলিছো এ বিশ্ব লয়ে) একটা ছাড়া বাকি গান তেমন শুনি না।
উচ্চাঙ্গ সঙ্গীতে খুব ভালো দখল না থাকলে নজরুলের গান গাওয়া আসলেই কঠিন। তবে নজরুলের চটুল সহজ গান যেমন আছে , রবিরও তেমন জটিল সুরের গান রয়েছে । অনেকের যেমন ধারণা , রবির গান গাওয়া বুঝি খুব সহজ , আসলে তা না । ব্যাকরণ মেনে গাইতে গেলে রবির গানও যথেষ্ট কঠিন।
পরিশেষে ধন্যবাদ ।
লেখক বলেছেন: ২ বছরের ব্লগ জীবনে আমার পোস্টে আপনার ১ম কমেন্ট। (যতদুর মনে হয়)
পূরবী/শিপ্রা/অজয় কারোরই গান বেশী শুনিনি
রাগ ইমন বলেছেন:
হা হা। দু:খিত বলা ছাড়া গতি নেই আপু ! সামনে আমার নিজের ব্লগই বন্ধ থাকবে । পোস্ট , মন্তব্য কিছুই করতে পারবো না ।
লেখক বলেছেন: দুলাভাই, ব্লগ বন্ধ রাখবেন কেন?
কোন পুরুষ ব্লগার জেরীকে ছেলে ভাবলে ও তাকে আপা/ভাবী ডাকে।
নুশেরা বলেছেন:
স্মৃতিকাতর করলেন। বুঝলাম আমাদের খালামণি কেন এই পিচ্চিকালেই গান ধরেছে অনুপ ঘোষাল দারুণ লাগে। অনুপ জালোটা কেন যেন ভালো লাগেনা। অজয় চক্রবর্তীর এমন গায়কীও শুষ্কংকাষ্ঠং লাগে। অথচ উনার ঘরানায় গান করেন আমাদের দেশের খায়রুল আনাম শাকিল, তার কণ্ঠের কারণেই ভালো লাগে অনেক বেশী।
আমাদের দেশে আশি আর নব্বইয়ের দশকে বিটিভিতে নজরুল সঙ্গীতের কিছু অসাধারণ পরিবেশনা দেখেছি, মূলত মহিলা শিল্পীদের। প্রয়াত জান্নাত আরার গলা একেবারে খাপখোলা ছুরি! উনার ছোটবোন ফেরদৌস আরা, সাদিয়া আফরীন মল্লিক (পরে আংগুরবালা স্টাইলে গাইতে গিয়ে গলার বারোটা বাজিয়েছেন), ডালিয়া নওশীন, শবনম-ইয়াসমিন-পারভীন মুশতারী ভগ্নিত্রয়, ফাতেমাতুজজোহরা, রেবেকা সুলতানা (আবিদার বোন), কীর্তনাঙ্গের কিছু গানের জন্য নীলুফার ইয়াসমিন... ... ...। পুরুষ কণ্ঠের মধ্যে যোসেফ কমল রড্রিক্সকে মনে আছে একটু ভারী, সজল কণ্ঠের জন্য। (ফিরোজা বেগমকে মধ্যএশীয় ঘরানার সুরের শুকনো পাতার নূপুর পায়ে, নাচে ইরানী মেয়ে, মোমের পুতুল ধরণের কিছু গানের জন্য মাফ করে দেন রোবোটনানা)
আমার পছন্দের শীর্ষে নজরুলের এই তিন:
পরদেশী মেঘ যাওরে ফিরে বলিও আমার পরদেশীরে
জনম জনম গেলো আশা পথ চাহি
সে চলে গেছে বলে কিগো স্মৃতিও কি যায় ভোলা
============================================
অ.ট. জেমিনিকে কথা দেয়া, তাই কেকপোস্ট আপডেট করতে আসি। নয়তো ব্লগে আসা হয়না... পোস্ট দিলে মেইলে জানায়েন নানা
লেখক বলেছেন: তোমার লিস্টের ২, ৩ ভালো লাগা গান। আনুপ জালোটার ভজন (নজরুলের) ভালো লাগতো।
এবার দেশে গিয়ে নজরুল গীতির সিডি কিনতে হবে।
অ:ট: তোমাকে ইফতারীর দাওয়াত কে দেবে? ![]()
নুশেরা বলেছেন:
সংশোধনী: সাদিয়া আফরীন মল্লিক (পরে আংগুরবালা স্টাইলে গাইতে গিয়ে গলার বারোটা বাজিয়েছেন),...
এটা হবে-
সাদিয়া আফরীন মল্লিক, শাহীন সামাদ (পরে আংগুরবালা স্টাইলে গাইতে গিয়ে গলার বারোটা বাজিয়েছেন), ....
লেখক বলেছেন: মনে হয় তোমার গান বিষয়ক পোস্ট না পড়লে মাথায় আসতো না এমন পোস্টের কথা
শাওন৩৫০৪ বলেছেন:
লেখা ভালো লাগছেগান গুলার লিন্ক দিয়া দিলে আরো ভালো হৈতো....
আমার বৌ গান গাইতে পারলে খুব ভালো হৈবো...
আর আমি তো ভাবছি আপনের বয়স ৫০'র উপরে, এখন দেখি ৪৫ বছর আগে আপনের জন্মও হয়নাই, কি আফসুস
লেখক বলেছেন: লিংক তোমরা দাও।
নারে ভাই, বয়স অত বেশী না। চুলে পাক ধরসে বলে নানা-নানা ভাব ধরি।
আমার কাছে ফেরদৌস আরা, শাহীন সামাদ, রওশন আরা মুস্তাফিজের কন্ঠে গাওয়া নজরুল সংগীত খুব ভাল লাগে। আর
আমাদের স্কুলে এক হিন্দু ম্যাডাম ছিলেন, উনার নজরুলের গানের গলা এতো ভাল লাগতো, এমন গলা তেমন একটা আর কারো শুনিনি, কিন্তু তিনি বেতার-টিভিতে বা কোন প্রোগ্রামে গাইতেন না।
আপনার মায়ের কথা শুনে ভাল লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ বড় কমেন্টের জন্য
কঁাকন বলেছেন:
সাদিয়া আফরিন মল্লিক আমার বাবার ফেভারিট ছিলআর ফেরদৌস আরার কন্ঠে শাওনো রাতে শুনে আমার মনে হয়েছিলো নজরুল এই গানটা লিখেছেই ফেরদৌস আরা গাইবে বলে।
আমার নিজের কেন যেন নজরুল সংগীত মেয়ে কন্ঠেই ভালো লাগে
লেখক বলেছেন: হুমম। শাওন রাতে আমার অবশ্য খালিদ হোসেন/নিয়াজ মোঃ চৌধুরীর গলায় পছন্দ।
লেখক বলেছেন: গান ভীষণ ভালোবাসি। প্লাসের জন্য ধন্যবাদ
নুশেরা বলেছেন:
ইস্নিপসে আছে তো। গানের প্রথম কলি সবরকম বানান দিয়ে, শব্দগুলোর মধ্যে হাইফেন দিয়ে সবরকমে খোঁজেন। আর আপনার জন্য এইটা দিলাম (এইটা কেন প্রিয় বলেন নাই, অবাক হইছি) http://www.mediafire.com/?zdnhmqzmifz অ.ট. নানা, দাওয়াতের কাম নাই। আজকে আসলাম, আইসা দেখি আজিব আবহাওয়া। বিমা ব্যান, বিডিআইডলও। সৌম্যর একটা কথা খুব পছন্দ হইলো। ফেভারিট ব্লগাররা নাই হইয়া গেলে রেসিডেন্ট ভাঁড় আর লুলদের লেখা দেখতে আইসা ফায়দা কই?
নুশেরা বলেছেন:
লিংক প্রসঙ্গে- আশার ভার্সনটা আমার বেশী ভালো লাগেনা উনার বাংলা উচ্চারণের জন্য। ইস্নিপসে এই গানের দারুণ কিছু ভার্সন ছিলো খুঁজে দেখতে পারেন।
লেখক বলেছেন: দেখবো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















