আমার প্রিয় পোস্ট
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা - সামদ
- অন্য অলিম্পিক - নুশেরা
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- ভেবে চিন্তে তো সিদ্ধান্ত নিয়েছেন, কতটুকু ভেবে চিন্তে ? - রাগ ইমন
- ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~ - ~স্বপ্নজয়~
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- অলৌকিক সংখ্যাতত্ত্বের ব্যবচ্ছেদ বা সংখ্যাতাত্ত্বিক মিল সন্ধানের প্রকৃতি ও মানদন্ড - মাসুদুল হক
- ঈদ স্পেসাল এসো রান্না শিখি (কঁাকনা নয় পাক্নার উপস্থাপনায় এবং রোবোট নানার রান্নায়) - কঁাকন
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ঐ নতুনের কেতন উড়ে.....!!! - মানবী
- গতানুগতিক বর্ষপূর্তি পোস্ট - কঁাকন
- গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয় - রাসেল ( ........)
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- ব্লগীয় টেমপ্লেট




- রেজওয়ান শুভ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ছাওয়াল ও জওয়াব ৫ : অদৃশ্য জগত - বিপ্লব০০৭
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- প্রিয় নাজমুল এবং সাঁঝবাতির রুপকথা, কিছু অনুচ্চারিত প্রশ্নের উত্তর! - ক-খ-গ
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- বাংলাদেশ ক্রিকেট দল - আগাগোড়া পুরোটাই গলদপূর্ণ, Massive Reconstruction এর প্রয়োজন - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- বিয়াক্কল মুভি পরিছাগল (ফান পুস্ট) - অনীয়ম
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ওরা আমাদের সন্তান, উটের জকি নয়!
- লাল দরজা
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
ছাগুপিডিয়া হৈতে ইতিহাস ও রাজনীতি শিক্ষা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১২
স্টপ জেনোসাইড কি?
এটি জহির রায়হানের বানানো একটি সিনেমা যেখানে তিনি ৭১এ কলকাতায় আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র বানান। (তথ্যসূত্র: সামু ব্লগের জনৈক ঐতিহাসিক)
শেখ মুজিব কিভাবে নিহত হন?
ইন্দিরা গান্ধীকে টেলিফোনে দেশ বিক্রির সময় মেজর ডালিম গুলি করে শেখ মুজিবকে খুন করেন। (তথ্যসূত্র: প্রাইমারী স্কুলের বন্ধুরা)
গোলামী চুক্তি কি?
এটি মুজিবামলে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পাদিত একটি গোপন চুক্তি যা কেউ দেখেনি, তবে এর মাধ্যমেই ভারতের কাছে বাংলাদেশের বিক্রি সমপন্ন হয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। (তথ্যসূত্র: মিল্লাত জাতীয় কোন পত্রিকা)
গোলাম আজমের ৭১এ কি বাংলাদেশ বিরোধী কোন ভূমিকা ছিলো?
না, তিনি ওনার আত্মকাহিনীতে বলেছেন ৭১এ তিনি বাংলাদেশ বিরোধী কোন ভূমিকা ছিলো না। (তথ্যসূত্র: সামু ব্লগের জনৈক ঐতিহাসিক)
ওসমানী কি পাকিস্তানের সাথে মৈত্রী চাইতেন?
হ্যাঁ। (তথ্যসূত্র: বিডিচ্যাটরুমের জনৈক ব্যক্তি। চিরকুমার ওসমানী ওনার ফুফা ছিলেন)
আওয়ামী আমলের নির্যাতনের একটি কাহিনী বলুন?
কথাবার্তা নামে একটা ফোরাম ছিলো ২০০১এ। সেখানে একজন লিখসিলো ৭৪এ নাকি তার মামাকে আওয়ামী লীগ খুন করে কারণ তিনি পরের বছরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন।
শেখ কামাল কে ছিলো?একজন ব্যাংক ডাকাত। মেজর ডালিমের স্ত্রীকে সারারাত ধর্ষণ করে। (তথ্যসূত্র: আমার ধারণা এটা আপনারা সবাই শুনেছেন)
------------------------------------------------------------------------------
বিশ্বাস হয় এগুলা সত্যি মানুষ বিশ্বাস করে সত্যি হিসাবে, আবার প্রচারও করে। তবে অমি পিয়াল, মনজুরুল হক, নুরুজজামান মানিক - এঁরা ব্লগ থেকে এসব আবর্জনা দুর করার চেষ্টা করেন। ওনাদের চেষ্টা সফল হোক।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পরে যোগ করে দেবো। ঐটা তো ধরো জামাতের পত্রিকা। আমি যেগুলা বললাম সব তোমার-আমার মত সাধারণ লোকের কাছে শোনা।
ধ্রুব তারা বলেছেন:
স্বাধীনতা হল একটি শক্তিশালী এবং বৃহৎ মুসলিম রাষ্ট্রকে ভাঙার ভারতের ষড়যন্ত্র। যেখানে অস্ত্রসজ্জিত গেরিলাদের হাতে হত্যা হন হাজার হাজার নিরপরাধ বাঙালি এবং ধর্মীয় আলেমেরা। - ফিরোজ মোস্তফা কামাল এবং ব্লগার অমেদুল (এখন ব্যানড)
লেখক বলেছেন: হুমম, পরে এগুলাও দেব
রোবোট বলেছেন:
শারজিতা দিশাহাসান শহীদ ফেরদৌস
ফারযানা
লুথা
হাসান মাহবুব
ধ্রুব তারা
তাহমিনা সানি
অন্তীম
রোহান
আশাহত
ধানসিঁড়ি
সাগর ঢাকা
পার্থরূপ
kon tinjon mainas dilen jante mone chay
ধ্রুব তারা বলেছেন:
লুথা দিতে পারে। আমি দেই নাই।
লেখক বলেছেন: আপনি দেন নাই জানি
মোস্তাক খসরু বলেছেন:
খুব ভাল কইছেন। কামটা জলদি জলদি শেষ করেন।জাতী জানত চায়।
লেখক বলেছেন: কোন কাম?
রোহান বলেছেন:
একবার এক বিড়াট আমলারে কইতে হুনছি দুই ভাইয়ের ঝগড়াঝাটির সুযোগ নিয়া নাকি পাশের বাড়ির লুক মানে ভারত আমাগো দুই ভাইরে আলগা কইরা নিলো.... লুকটা আবার বড় একখান ডিপার্টমেন্টের দ্বায়িত্বে আছে... হেরে দেইখা আমাগো প্রশাসনে কিরাম চলে বুঝছিলাম... হেই লুকে আবার কদিন আগে এক বিয়াতে গফ কর্তাছে দেখলাম যে রাজাকাররা আছিলো দেইখা নাকি আমাগো কুটি কয়েক লুক বাঁইচা গেছে.... হায়রে এগুলানের মাথায় কি যে আছে.... আফসুস... (অট: কলার ধইরা দুইডা লাগানোর বহুত খায়েস আছিলো হেই লুকটারে... তয় মুরব্বী বইলা পারি নাই...আবার আফসুস)
লেখক বলেছেন: কলার ধৈরা না লাগায় আরেকটা কাজ করতে পারতা। চিবায় চিবায় খুবই ঠানডা গলায় বলতে পারতা, "হ, বড় ভাই ছোট ভাইয়ের দেশে কয়েক লাখ মানুষরে খুন করাটা কোন দোষের কিছু না। তাও সেটাও করতো না যদি ইন্দিরা ইয়াহিয়ারে হুকুম না করতো। "
মেহেদী_হাসান বলেছেন:
শেষের টা বাদে সব গুলি মিথ্যা। শেখ কামালের বাংলাদেশ ব্যাংক ডাকাতির সময় পুলিশের গুলি খেয়েছিলেন আর সুলতানা কামালকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে কিছুদিন আটকে রেখে তারপর মহাধুমধামে বিয়ে করেছিলেন এটা দিবালোকের মত সত্য।
লেখক বলেছেন: শেখ কামালের গুলি খাবার ঘটনাটা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর "স্বাধীনতার এক দশক: এক জেনারেলের নীরব স্বাক্ষ্য" বইটা পড়ুন। মইনুল সাহেব কোন আওয়ামী পন্থী কেউ না।
সুলতানা কামাল কে অপহরণের ব্যাপারটা আগে শুনি নাই। সারাজীবন ডালিমের বৌয়েরটাই শুনসি। এইটাও পোস্টে দিয়া দিমু।
জোনায়েদ বলেছেন:
অনেক নতুন তথ্য জানলাম। স্টপ জেনোসাইড এর মত জিনিশ নিয়েও অপপ্রচার চলে!!!! হায়রে!!!গোলাম আজম স্বাধীনতার পক্ষে!!! কবে জানি শুনতে হয় ওর নেতৃত্বে দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা!!!
@রোহান
রাজাকার গুলা সব ই মুরুব্বী হবে আমাদের কিন্তু যা অবস্থা পড়ছে তাতে বেয়াদবী করার সময় আসছে মনে হয়।
লেখক বলেছেন: ৬ নামবারের উততর দেখেন
বেলের কাঁটা বলেছেন:
শেরপুরে এক জনসভায় গত নির্বাচনের জন্য ভোট চাইতে যেয়ে রাজাকার কামরুজ্জামান বলেন " মুজিব দেশের মানুষকে ভাতে মারবে,পানিতে মারবে ঘোষনা দিয়েছিল বলে ৭৫ এ মরতে হয়েছে " লেখক বলেছেন: এইটার কথা মনে ছিলনা, দিতে হবে
বেলের কাঁটা বলেছেন:
শেরপুরে এক জনসভায় গত নির্বাচনের জন্য ভোট চাইতে যেয়ে রাজাকার কামরুজ্জামান বলেন " মুজিব দেশের মানুষকে ভাতে মারবে,পানিতে মারবে ঘোষনা দিয়েছিল বলে ৭৫ এ মরতে হয়েছে "
ট্যামটেমি বলেছেন:
এতে আচার্য্য হওনের কিছু নেই, যে দেশে গু-লাম আযমের মত লোক বুক ফুলাইয়া হাওয়া খায়, সে দেশে সবই সম্ভব।
লেখক বলেছেন: বাংলাদেশে ইতিহাস বিকৃতির চরম উৎকর্ষ সাধন হয় ৭০ দশকের শেষভাগে।
প্রতিবিপ্লবী বলেছেন:
ত্রিশোংকুর ইতিহাস নিয়া কিছু কইলেন না। বিখ্যাত ছাগুরা তার ভক্ত। তিনি সর্বশেষ ফরমাইছেন ভারত আমাদের দেশের সম্পদ সব লুট কইরা নিয়া গেছিলো। দুষ্ট লোকের বলে ও জামান তার আরেকটা নিক। টাইপ করতে পারি না বইলা মজা নেয়।
লেখক বলেছেন: ঐটা নিয়া কিছু বলবো না।
লেখক বলেছেন: এইটার লিংক দিলে ভালো হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
চানমিয়া- এইটার লিংক দিলে ভালো হয়।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ওনাদের চেষ্টা সফল হোক।
লেখক বলেছেন: সেটাই
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: "হ" কি? ১ অক্ষরের বেশী লেখা গেলোনা?
অভিমানী মেঘ বলেছেন:
পোস্টটা ভাল লাগল। শিবির কিন্তু নানাভাবে ব্লগে বলেন, রাস্তায় বলেন, আছে।
সমস্যাটি হল - ডাইরেক্ট শিবিরের চেয়ে ছুপা শিবির ভয়ংকর। আর ব্লগে এটিই এখন দেখছি, লেনিনে একটা কমেন্ট এখানে দিতে ইচ্ছা হল এ নিয়ে। নিচে দেখুন।
কষ্টটা লাগছে - যখন মুক্তিযুদ্ধ নিয়ে ছুপা শিবিররা পোস্ট দেয়, সবাই তাদের ভক্ত হয়, আবার পরে যখন তাদের শিবির রুপ বের হয়ে আসে, অনেকেই প্রতিবাদ করে না।
comment by: 'লেনিন' বলেছেন: আমার পর্যবেক্ষণ হলো ফারযানা, হোসাইন১৯৫০ ইত্যাদি আরো নানান নামে ব্লগে তথা অনলাইনে এখন ব্রেইনওয়াশ করার ধান্ধায় আছে জা.শি। কেউ মেয়ের নিক ও ছবিতে কেউ মুক্তিযুদ্ধের পোস্ট দিয়ে নজর কেড়ে, কেউ বামপন্থীটাইপ নিক বা শ্লোগান নিয়ে।
তবে, লেজ বের হবার ব্যাপারটি এমন যে 'সরা আন্ধা' বলার সময় তা স্পষ্ট হয়। যেমন হয়েছে রাগ ইমনের স্বস্তিকা খোঁজাতে। খুঁজলে দেখা যাবে হোসাইন নামে কারো কোনো অস্তিত্বই নেই। যেমন নেই ফারযানা নামের। অথবা নেই মৌনোতা নামেরও।
লেখক বলেছেন: শিবির আছে। তাদের ইতিহাস বিকৃতি আছে। পালটা সত্য প্রচার খুব দরকার।
রাগ ইমনের স্বস্তিকা - বুঝলাম না।
নিক-মালটিনিক নিয়ে গবেষণা করতে চাই না
নুরুজ্জামান মানিক বলেছেন:
+
লেখক বলেছেন: কমেন্ট দিলে ভালো হৈত না ভাইজান?
অভিমানী মেঘ বলেছেন:
লাল সালুর যে পোস্ট ডিলিট করেছে, সেখানে হোসেইন রাগ ইমনকে কি জানি উপদেশ দিয়েছিল, আর তার স্বস্তিকা জাতীয় আচরণ ছাড়তে বলেছিল। লেখক বলেছেন: অনেক সময় মনে হত রাগ ইমন একটু নিজের ঢোল নিজে পিটানো ধরনের মানুষ। লালসালুর পোস্টে রাগ ইমনের কমেন্ট ও পরে তার ৪ পর্বের পোস্ট পড়ে তার ব্লগের নিয়মিত পাঠক হয়ে গেছি।
কঁাকন বলেছেন:
এই টা সিরিজ হোক; ছাগু পিডিয়া সমৃদ্ধ হোক
লেখক বলেছেন: মাইনাসের বন্যায় ভেসে যাচ্ছি যে, ডেনড্রাইটের রেকর্ড হুমকির মুখে।
অপ্রয়োজন বলেছেন:
তার মানে হৈলো এখন পর্যন্ত ৯জন জা.শি গেলমান ডিউটি করেছে।পোষ্ট ব্যপক হয়েছে ...কয়েকটার আসল পোস্ট ও কমেন্ট গুলো দেখতে পারলে মজা পাইতাম আরো।
কই জানি পড়েছিলাম (মুনতাকার পোস্ট হৈতে পারে) যে বাংগালীর খাবার স্টাইল নাকি গোআ এর কাছে কুকুরের খাওয়ার মতন মনে হয়।
লেখক বলেছেন: আসল পোস্ট/কমেন্টগুলার কোন রেকর্ড নাই। আফসুস।
অমি রহমান পিয়াল বলেছেন:
দারুণ কালেকশন। স্মৃতি হাতড়াইয়া দেখি আরেকটু সমৃদ্ধ করা যায় কিনা
লেখক বলেছেন: আরো কালেকশান হৈলে তো ভালো হয়।
সামুর আসল পোস্ট/কমেন্টের রেফারেন্সে হেল্প করলে খুশী হৈতাম।
লেখক বলেছেন: হুমম। দেখসি কিছুটা।
লেখক বলেছেন: হাহাহা। তাও হ্য়তো শোনা যাবে একসময়।
ধন্যবাদ।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
জটিল তো!
লেখক বলেছেন: ধন্যবাদ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
বিয়াপক!!! এইটায় সবার কোলাবোরেট করা দরকার আছে!!!
লেখক বলেছেন: থ্যাংকস
রাজসোহান বলেছেন:
বোহেমিয়ান কথকথা বলেছেন: বিয়াপক!!! এইটায় সবার কোলাবোরেট করা দরকার আছে!!!
লেখক বলেছেন: ধইন্যা। পুত্তুম পেলাচ কৈ?
নাজমুল আহমেদ বলেছেন:
দারুন কামৈছে (আমাদের মহান ছাগুচীফের প্রতিটি কথাই ছাগুপিডিয়াতে অন্তর্ভূক্ত হওয়ার দাবী রাখে)
লেখক বলেছেন: ধইন্যা।
কাঠের খাঁচা বলেছেন:
হে হেহ চগাগুপিডিয়া...জটিল অইচে
নাজমুল আহমেদ বলেছেন: দারুন কামৈছে
(আমাদের মহান ছাগুচীফের প্রতিটি কথাই ছাগুপিডিয়াতে অন্তর্ভূক্ত হওয়ার দাবী রাখে)
এরশাদ বাদশা বলেছেন:
শোকেইসড...
লেখক বলেছেন: হু দেখলাম। ধন্যবাদ
লেখক বলেছেন: তাইলে আপনিই স্বাধীনতার ঘুষক। ছালাম মেয়াভাই।
অপ্রয়োজন বলেছেন:
নতুন কন্টেন্ট পাওয়া গেছে:আমার মনে হয়, সরকার ভালোভাবেই বুঝতে পেরেছে যে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। যুদ্ধাপরাধী কারা? কী তাদের সংজ্ঞা? সেটাই একটু জানা যাক।
যুদ্ধাপরাধী হতে হলে অবশ্যই দু'টো দেশের মধ্যে যুদ্ধ হতে হবে। কিন্তু ৭১ সালে সেটা হয়নি। হয়েছে একই দেশের দু'টো অংশের মধ্যে (পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান)। দ্বিতীয়, যুদ্ধে যে দেশ জিতবে সে দেশের ব্যক্তিরাই যুদ্ধাপরাধী হবে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) জয়লাভ করেছে। বর্তমানে যাদেরকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে তারা যদি সেসময় পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেও থাকে, তাহলেও তারা কিন্তু আইন অনুযায়ী যুদ্ধাপরাধী নয়। কারণ পশ্চিম পাকিস্তান যুদ্ধে পরাজিত হয়েছে।
মূল পোস্ট:
Click This Link
যার প্রোফাইলে লেখা: Bangladesh is my heart
তার পোস্টে কমেন্ট করিনাই ... ঘেন্নায় মনিটরে থুতু দিয়ে ফেলতে পারি।
লেখক বলেছেন: আরে ভাই ছাগল-পাগলের কথায় কান দিতে নাই। মনিটরে থুতু ফেলারতো প্রশ্নই ওঠে না।
লেখক বলেছেন: উইকিপিডিয়ার মত ছাগুপিডিয়াও সবার অংশগ্রহণে তৈরী হোক
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)







Click This Link