এককালের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেও নিজস্ব কেম্পাস রেড্ওি তৈরির কাজ শুরু করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগায়োগ ও সাংবাদিকতা বিভাগ এবং এপলাইড ফিজিক্স , ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইজ্ঞিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে ক্যাম্পাস রেডিও তৈরির স্বপ্ন বুনন চলছে ।
একটু বিলম্ব হলেও চাহিদার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১০ সালের ৩০ এ মে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দেয়া প্রস্তাব অনুসাওে একটি ক্যাম্পাস রেডিও তৈরির পরিকলাপনা নেয় । মূলত সাংবাদিকতা বিষয়ক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায় ।এছাড়া ও এটি সমসাময়িক বিজ্ঞান , সংস্কৃতিক ও সামাজিক বিষয়াবলী নিয়ে সরব থাকবে বলে জানা যায় ।এই রেডিও-ও অনুষ্ঠানসূচির বিষয়াদি দেখবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আর প্রযুক্তি ও প্রকৌশলগত দিক দেখবে এপলাইড ফিজিক্স , ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইজ্ঞিনিয়ারিং বিভাগ । এছাড়া বিষয়ভিত্তিক প্রকল্প ব্যবস্থাপক হিসেবে থাকছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. এ জে এম সাইফুল ইসলাম ভূঁইয়া ও কম্পিউটার সায়েন্স ও ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষকড. হায়দার আলী ।
প্রস্তাব অনুসাওে ৫০-১০০ ওয়াটের ট্রান্সমিটারের আওতায় এ ক্যাম্পাস রেডিও বিশ্ববিদ্যালয় এলাকায় তার সম্প্রচার কাজ শুরু করবে আর তার জন্য বাজেট নির্ধারিত হয়েছে ১৫৩.৫২ লাখ টাকা । অতীতে একাধিকবার ক্যাম্পাস রেডিও তৈরির উরদ্যাগ নেয়া হল্ওে অর্থাভাবে তা বাস্তবায়িত হয় নি । কিন্তু এবার বিশ্ব ব্যাংকের প্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি ) –ও নিকট থেকে আর্থিক সহায়তা পাবার আশ্বাসে ২০১১ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস রেড্ওি তৈরির কাজ শুরু হবে বলে জানা যায় ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং প্রকল্পের পরিচালক ড. এ জে এম সাইফুল ইসলাম ভূঁইয়া জানান , বিশ্ববিদ্যালয়ের শিকাক্ষদের সহায়তায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দৈনিক ১০-১২ ঘন্টব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




