আমার দিনলিপি

profile image
দূর! 

মধ্যরাতের প্রলাপ

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫২

দুপুরে একটা পোষ্টে লিখেছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, মেজাজটা খিচে গেলো৷

হুম, মেজাজ খিচে যাওয়ার কারন আছে৷ স্যাঁতস্যাঁতে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোন কাজ করতে ভালো লাগে না৷ অথচ ঐ স্যাঁতস্যাঁতে বৃষ্টিতে ভিজে অফিসে যেতে হবে৷ এজন্যই মেজাজ খিচে খিয়েছিলো৷

আসলে বৃষ্টি ভালো লাগে মাত্র দু'টো সময়৷ কোন কাজ হাতে না থাকলে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

তাহলে এভাবেই

১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৮

অবশেষে লেখাটা শেষ হলো৷ এবারে ছেড়ে দেয়ার পালা৷

এই এক লেখা যে কতবার লিখছি৷ কতবার ভাঙছি, কতবার গড়ছি৷ কিন্তু কিছুতেই যে পুরোপুরি মনের মত হয় না ছাই! দিনের পর দিন যায়, রাতের পর রাত৷ আমি ভাঙি, আমি গড়ি৷ তবু মনে হয়, ওখানে দুর্বলতা রয়ে গেছে, ঐ জায়গাটা ঠিকমতো হয়নি৷

নাহ, এবারে থামতে...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এমন দিনে তারে বলা যায়!

১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০৫

ওহ, বৃষ্টি! বৃষ্টি!! কতদিন পর মধুর এক বৃষ্টি!!!

এবার বৈশাখে বৃষ্টিগুলা ঠিক জমেনি৷ বৃষ্টি হয়েছে কয়েক পশলা, তাতে না ভরেছে মন, না ভরেছে প্রকৃতি৷ কিন্তু আজ বৃষ্টি নেমেছে ঝাপিয়ে, বৃষ্টি নেমেছে দু'কুল ছাপিয়ে৷ বৃষ্টি নেমেছে ভাসিয়ে মন, বৃষ্টি নেমেছে উড়ায়ে পবন৷ ঝরঝর শব্দে ভেসে যায় মন, তারি সাথে মনে পড়ে ছেলেবেলার...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আবার আবোল তাবোল

০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

"ঐ একটা গল্প শুনবি নাকি?"
"গল্প কইবি? আচ্ছা ক' শুনি৷"
"একদেশে ছিলো এক রাজা..."
"খায় নাকি তিলে ভাজা?"
"ঐ বাজে বকবি না৷"
"আচ্ছা যা বকুম না৷ তারপর ক৷”
“হ৷ রাজার হাতিশালে হাতি, ঘোড়া শালে ঘোড়া৷”
“এঃ, ক' যে বাড়ি ভরা ছাড়পোকা আর পুকুর ভরা মশা৷”...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আবোল-তাবোল (নট সুকুমার রায়)

১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩১

বহুদিন পর প্রোগ্রামিং করতে বসছি৷ আজকাল আর প্রোগ্রামিং করিনা৷ প্রোগ্রামিং আগে নেশার মত ছিলো, অফিস থেকে বাসায় ফিরেই আবার ঝাপিয়ে পড়তাম৷ ইদানিং লেখালেখি খেলতে থাকায় বাসায় ফিরে ঐ কাজটা করার কথা মনে হলে মেজাজ বহুত বিলা হয়ে যায়৷ কিন্তু উপায় নাই গোলাম হোসেন, ওসপারে দাঁড়িয়েছে বীর মহসিন, গোল হতে দেবে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

চলো হারাই

২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:২৮

কোন কিছু ভালো লাগছেনা....
কিছু লিখতেও ইচ্ছা করছে না!
কি যে করি!

দূর!...

দূরে কোথায় কে যেন গান গায়, "আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী..."৷ আমি চুপ করে বসে শুনি৷...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


হ্যালো ডক্টর

১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

"হ্যালো এটা কি ফায়ার ব্রিগেডের অফিস?"
"জ্বিনা এটা ফায়ার ব্রিগেডের অফিস না৷"
"ও আচ্ছা৷ আচ্ছা শুনুন আপনি কি ডক্টর সামিয়া বলছেন?"
"জ্বি আমি সামিয়া বলছি৷"
"আচ্ছা ডক্টর আপনি কি পাগলের চিকিৎসা করেন?"
"জ্বিনা আমি পাগলের চিকিৎসা করিনা৷"
"ও আচ্ছা তাহলে আমি বোধহয় ভুল জায়গায় ফোন করেছি৷"
"জ্বি ঠিক ধরেছেন৷” দুম........

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ক্লান্তি আমার

১২ ই মার্চ, ২০০৮ রাত ১১:২৫

আজকে আকাশে কি অনেক তারা উঠেছে? আমি জানালা দিয়ে উঁকি মেরে বাইরে তাকাই৷ এক অন্ধকার শূন্য আকাশ খাঁখাঁ করছে৷ এক মৃত রাত৷ জমাটবদ্ধ শূন্যতা৷ কোথাও একটাও তারা নেই৷ হায়, রাতেও যদি তারা না থাকে তবে দিনের আলোয় কি হবে? দিনের আলোর গভীরে লুকিয়ে থাকা তারাদের কথা ভেবে সান্ত্বনা কোথায় পাব?...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সত্য সুন্দরের সাধনায়

১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

এই ব্লগে এসে আমি একটু বোকা বনে গেছি৷ ব্লগের প্রথম পাতায় গেলে শুধু জামায়াত আর রাজাকারদের সম্পর্কে পোস্টের ছড়াছড়ি দেখি৷ সময় খুব কম পাই, তাই অন্যদের লেখা এখনো বেশি পড়া হয়ে ওঠেনি৷ কিন্তু যেটুকু পড়ছি, তাতেও রাজাকারদের সম্পর্কে লেখার প্রাধান্য দেখছি৷ ব্যাপারটা খুব অদ্ভুৎ লাগছে আমার কাছে৷ মানুষের সাথে আমার...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

পৃথিবীর জন্য ভালোবাসা

১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭

"জগতের আনন্দযজ্ঞে আজ আমার নিমন্ত্রন, ধন্য হলো ধন্য হলো মানব জনম"৷ না, কোন আনন্দযজ্ঞের নিমন্ত্রন বহুদিন পাইনা৷ বহুদিন হলো শুনিনা নতুন গান, পড়িনা নতুন গল্প, নতুন কবিতা৷ বহুদিন হলো হয়না দেখা কোন নতুন সিনেমা৷ মনের মধ্যে এক অদ্ভুৎ ঘোর তৈরি করে আমি একলা বসে থাকি৷ 'কুয়োর ধারে দুপুর বেলা তেমনি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



  পরের পাতা


 


© মাহবুবুর শাহরিয়ার


mahbubur.shahriar@gmail.com

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৬৮টি
  • মন্তব্য করেছেন: ১৬২০টি
  • মন্তব্য পেয়েছেন: ১২৯৭টি
  • ব্লগ লিখেছেন:  ৯ মাস ৩ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৩৩৬৯৪ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.১৯২৫ সেকেন্ড