ক্লাস টু কি থ্রিতে পড়তাম । দোতলায় সকালে সুর করে কোরআন তেলওয়াত করতো । আমারও ইচ্ছা হইলো সংস্কৃত তেলওয়াত করমু
পন্ডিতদের সব মন্ত্র মুখস্ত__মাগার অর্থ জানে না (থ্রি ইডিয়টস দেখান দরকার) >_<
তারপর "বাংলা টু সংস্কৃত" খোজা শুরু হইলো । কিছুদিন পর হাতে পাইলাম "বাংলা টু হিন্দী" পিচ্চিবই -_- বাবার কাচুমাচু মুখ দেইখা নিজেই লজ্জা পাইলাম সেদিন
অনেকেই সনাতন ধর্মের এটা ওটা জিজ্ঞেস করে আর অনবরত লজ্জা খাইতে হয় । আবার অনেকে আমাদের চেয়েও বেশি জানেন
যদি পাকিস্তানের সাথে তুলনা করতে যান, ভাই থামেন । কথায় কথায় আর কত ভারত-পাকিস্তান?? জন্মের আগে পাকি চিবাইছে আর এখন ভারত চিবাইতাছে, যেন বাংলাদেশ একটা চুইংগাম
বাইরের দেশে এখন বাংলাদেশে "Nation Divided!" । কথা সত্য । জাতি দু'ভাগে ঠিকই ভাগ হইছে । তবে সেটা হিন্দু vs মুসলিম না মোটেও । একভাগে আছে শাহবাগ আর অপর ভাগে শাহবাগ-না । আপনে কোন দলে সেটা আপনার বিবেককেই জিগান
এখন 'বিবেকের কাছে প্রশ্ন করুন' কইতেও ডর লাগে.. বিবেক গড়ে ওঠে আপনার পরিবার, সংস্কৃতি এবং অতীত থেকে
ধুরঃ অনেক কইছি ..বাদ দেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


