চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের পর ভারতের রাজধানী নয়াদিল্লির নারীদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। নিজেদের রক্ষায় নানা কৌশল নিতে শুরু করেছেন তাঁরা।
অনেক নারী মরিচের গুঁড়া সঙ্গে নিয়ে রাস্তায় বেরোচ্ছেন। কেউবা আগেভাগে কর্মস্থল ত্যাগ করছেন। ট্যাক্সিক্যাবে ওঠার ক্ষেত্রে মানছেন সর্বোচ্চ সতর্কতা। নারী চালক দেখে ক্যাবে উঠছেন।
দিল্লিতে গত ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীর গণধর্ষণের পর ভারতজুড়ে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওঠে সমাজের প্রতিটি স্তরে। দক্ষিণ দিল্লির ছাত্রী সুনন্দ জালোত (১৮) বলেন, ‘দিল্লি নারীদের জন্য নিরাপদ নয়—আমারা দীর্ঘদিন ধরে এটা জানি। কিন্তু ১৬ ডিসেম্বরের ঘটনা সবাইকে সজাগ করেছে। আমরা যখন-তখন যেখানে ইচ্ছে, সেখানে যেতে চাই। নিজেদের নিরাপদ ভাবতে চাই। তাই নিজেদের রক্ষার কৌশল জানতে হবে।’
ভারতের অন্য যেকোনো শহরের চেয়ে নয়াদিল্লিতে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। ২০১২ সালে ৭০৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। আর যৌন নিপীড়ন ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৭২৭।
নারীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেয়—দিল্লিতে এমন বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় নিবন্ধন বেড়ে গেছে। ইনভিকটাস নামক এমন একটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রশিক্ষক অঙ্কুর শর্মা জানান, ১৬ ডিসেম্বরের ঘটনার পর তাঁদের প্রতিষ্ঠানে নিবন্ধন প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। তাঁদের বেশির ভাগই নারী শিক্ষার্থী বা চাকরিজীবী, যাঁদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
চলতি মাসের গোড়ার দিকে একটি জরিপে দেখা গেছে, দিল্লির বিপিও বা আইটি খাতে কর্মরত ৮০ শতাংশ নারী আগেভাগে কর্মস্থল ত্যাগ করছেন। জরিপে অংশ নেওয়া নারীরা জানান, তাঁরা বাস, অটোরিকশা ও পাতালরেলের মতো গণপরিবহন ব্যবহারে ভয় পাচ্ছেন। নারী চালকদের ট্যাক্সিক্যাব ব্যবহারের চেষ্টা করছেন তাঁরা।
জরিপে বলা হয়, নারী চালকদের ট্যাক্সিক্যাব ব্যবহার ৩৫ শতাংশ বেড়েছে। আর যাঁদের ট্যাক্সিক্যাবে চলার কিংবা আত্মরক্ষার কৌশল শেখার মতো সামর্থ্য নেই, তাঁরা মরিচের গুঁড়া নিয়ে রাস্তায় চলাফেরা শুরু করছেন।
দিল্লির মেয়েদের মতো আমাদের মেয়েদেরও ঘুরে দাড়ানো প্রয়োজন
দিল্লির মেয়েদের মতো আমাদের মেয়েদেরও ঘুরে দাড়ানো প্রয়োজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন
বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।