somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর যে ১০ টি অসাধারণ স্থানের অস্তিত্ব জানা নেই আপনার! (দেখুন ছবিতে)

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/rohomottullah2482_1404393938_1-10178206_544130165684821_708556893_n.jp

পৃথিবীতে এমন সব স্থান আছে যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। মর্ত্যের পৃথিবীতে এমন সুন্দর সব স্থানের কথা কমবেশি আমরা সবাই জানি। আমাদের মুখস্থই রয়েছে নায়াগ্রা ফলস, প্যারিস, হাওয়াই দীপপুঞ্জ বা মিশরের পিরামিডের সৌন্দর্যের কথা। অথচ এদের বাইরেও যে পৃথিবীতে আরও অনেক স্থান রয়েছে আমাদের জানার বাইরেও! বিভিন্ন দেশে, প্রকৃতির নিভৃতে অথবা মানববসতির মাঝেই রয়েছে এমন সব দর্শনীয় স্থান যার ব্যাপারে আমরা একেবারেই জানি না। আসুন জানি অজানা এসব স্থানের অস্তিত্ব।



১) মাউন্ট নেমরুত

তুরস্কের উচু পাহাড়ি এলাকার মাঝে অবস্থিত নেমরুত পাহাড় প্রত্নতাত্বিক আবিষ্কারের দিক দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। পাথর কুঁদে তৈরি করা বিশালাকৃতির মাথাগুলো এখানকার বৈশিষ্ট্য। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব প্রথম শতকে এদের তৈরি করা হয়েছিলো তৎকালীন রাজবংশীয়দের সম্মানে।


২) ভূগর্ভস্থ নদী

রুপকথার মতো অদ্ভুত শোনায় ব্যাপারটা, মাটির নিচে নদী! মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার এই অসাধারণ প্রাকৃতিক নিদর্শন আসলেও দেখার মতো সুন্দর। লোনা পানির সাথে হাইড্রোজেন সালফেট মিশে তৈরি করে ভারি এক ধরনের পানি, যা নদীর মতই এক প্রবাহ তৈরি করেছে।



৩) ইগুয়াজা ফলস

ব্রাজিলের পারানা এবং আর্জেন্টিনার মিশনস এলাকার কাছে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতির সপ্ত আশ্চর্যের একটি, জানতেন কি?


৪) ফলকার্ক হুইলস

যদিও প্রকৃতির তৈরি নয়, কিন্তু স্কটল্যান্ডের এই ফলকার্ক হুইলস যে অসাধারণ এক দৃশ্য তা আপনাকে মেনে নিতেই হবে। ২০০২ সালে কাজ শুরু করা এই “লিফট” ক্লাইড ক্যানাল এবং ইউনিয়ন ক্যানালের মাঝে জলযান ওঠানামা করায়।


৫) অ্যারিজোনা ব্লোহোল

এর পোশাকি নাম হলো উপাটকি ন্যাশনাল মনুমেন্ট। অ্যারিজোনার ফ্ল্যাগস্ট্যাফে অবস্থিতি এই ব্লোহোল। এই এলাকাকে ঘিরে রয়েছে রহস্য। ধারনা করা হয় এখানকার মৃত অধিবাসীরা এই ব্লোহোলের আশেপাশে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহারা দিয়ে থাকে।


৬) বাবা গুরগুর

উত্তর ইরাকে অবস্থিত বাবা গুরগুরকে ১৯৪৮ সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় তেলের খনি বলে মনে করা হতো। প্রচুর পরিমানে তেল থাকার কারণে বিখ্যাত হলেও এর রয়েছে আরও একটি পরিচিতি। “ইটারনাল ফায়ার” বা চিরস্থায়ী এক আগুন জ্বলছে এখানে। ক্রমাগত প্রাকৃতিক গ্যাস বের হয়ে আসার ফলে এই আগুন কখনোই নেভে না।


৭) লেক রেটবা

গোলাপি রঙের পানি দেখতে পাচ্ছেন? না, চোখের ভুল নয়। এই লেকের পানি আসলেই গোলাপি। সেনেগালের ক্যাপ বার্টের এই লেকের পানিতে Dunaliella salina নামের শ্যাওলার উপস্থিতির কারণে এর রঙ এমন। অনেক বেশি লবন থাকায় এই পানিতে কোনো কিছু ভেসে থাকাও অনেক বেশি সহজ।



৯) ক্যাটেড্রাল ডে মারমল

চিলির এই জায়গার নামের আক্ষরিক অর্থ হলো- মার্বেলের ক্যাথেড্রাল। জেনেরাল ক্যারেরার তীরে ক্যালসিয়াম কার্বনেট ক্ষয় হতে হতে তৈরি হয়েছে এই বিস্ময়। নজরকাড়া সুন্দর এই এলাকায় যেতে পারবেন আপনি ছোট একটি নৌকায় করে।



১০) রেইনবো মাউন্টেইনস

রেইনবো মাউন্টেইনস বা “রংধনু পাহাড়”- এই নাম শখ করে রাখা হয়নি। এই পর্বতমালা দেখতে আসলেই বিস্তৃত রংধনুর মতো। প্রথম দেখাতে মনে হবে সারা পৃথিবীর যত রঙ আছে সব ঢেলে দেওয়া হয়েছে চীনের গানসু অঞ্চলের এই পাহাড়গুলোতে। এতো ঝলমলে রঙ তৈরি হয়েছে লাল মাটির পাহাড়ে বিগত ২৪ মিলিয়ন বছর ধরে বিভিন্ন খনিজ জমা হবার ফলে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×