কেলভিন এ্যান্ড হবস্ দিবস উদ্যাপন
১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল ঘুম থেকে উঠে ইচ্ছে হল কেলভিন এ্যান্ড হবস্ দিবস পালন করবো। কী ক'রে করা যায়? আমার তো আর স্টাফড্ টাইগার নেই। তাছাড়া দিনটাও ছিল মঙ্গলবার। শুক্কুরবার ছাড়া অফিসে টিশার্ট পরা যায় না। নাহলে একটা ডোরাকাটা লাল টিশার্ট পরা যেত (লাল রঙে আমায় যা লাগতো না...

)। আমার ভাই বাপাইকে ফোন করলাম। সমস্যা পেশ করলাম। কী ক'রে কেলভিন এ্যান্ড হবস্ দিবস পালন করা যায়? সে শুনে বলে কিনা 'তোর অফিসে কি খুব চাপ এখন?' কেন? 'শুনে মনে হচ্ছে তোর মাথা খারাপ হ'য়ে গেছে।' কী আর করি... বেজার মুখে অফিস গেলাম।
অবশেষে ফেরার পথে মতলব এলো একটা। বাসার পাশের সুপার মার্কেট থেকে টিউনা ফিশ-এর (আমি যদিও টুনা ফিশ বলি) একটা ছোট টিন কিনে ঘরে ফিরলাম। কেলভিনদের অন্যতম প্রিয় খাবার। যাই হোক, কিনে তো আনলাম। কিন্তু টিন খুলে বমি আসে। কী বাজে গন্ধ!
আমার রুমমেট পবন বললো, 'ওটা ভালো ক'রে রান্না করতে হবে।' শেষে পবনের সহায়তায় রান্নাও হল। ভাত আর টুনা ফিশ নামক অমৃত দিয়ে রাত সাড়ে এগারোটায় কেলভিন এ্যান্ড হবস্ দিবস পালন করে ঘুমোতে গেলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন