`গ্রামের নও জোয়ান হিন্দু মুসলমান....................
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম’
গ্রাম বাংলার এই লোকায়ত সংস্কৃতির কথা-ই তুলে ধরেছিলেন মরমী সাধক বাউল আব্দুল করিম। গতকাল তারই চিত্র দেখা গেল সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে। ধলাই নদীর দুই পারে জমা হওয়া অগনিত মানুষ বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে উপভোগ করলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
গত ২১ জুন প্রথম রাউন্ডে জিতে ৬ টি নৌকা গতকাল অংশ নেয় প্রতিযোগীতার চুড়ান্তপর্বে। পড়ন্ত বিকেলে ধলাই নদীর স্বচ্ছ জলে ঝড় তুলে দূরন্ত গতিতে সামনের দিকে ছুটে চলে নৌকাগুলি । মাল্লাদের মুখে ভাটিয়ালি গান আর হৈয়ো..হৈয়ো রবে সামনে ছুটেচলা নৌকাগুলের তখন গন্তব্য একটাই । বিজয়ী হওয়ার আশায় তাদের সে প্রানপণ প্রতিযোগিতা উপস্থিত হাজার হাজার দর্শক উপভোগ করে প্রান ভরে।
উক্ত প্রতিযোগিতায় কাম্পোনীগঞ্জ উপজেলা সহ আশপাশের এলাকাগুলো থেকে ব্যাপক লোক সমাগম ঘটে।
প্রতি ভাদ্র মাসের দিনে আমাদের এলাকায় এরকম একটি মেলা বসতো। যাকে বলা হতো ঐতিহাসিক ভাদ্র সংক্রান্তি মেলা। সেখানে ফুটবল, হা-ডু-ডু আর লাঠি খেলার সাথে সাথে প্রধান আকর্ষণ থাকতো নৌকাবাইচ। েছাট বেলায় একবার আমি আমার মেঝো ভাইয়ের সাথে সেই মেলায় গিয়েছিলাম। তখন মেলা শেষে আমরা নৌকায় করে আসছিলাম । সাথে একহালি মধুমতির ইলিশের সাথে আরো অনেক কিছু। সেই থেকে আমি প্রতিবছর ঐ মেলার জন্য অধীর অপেক্ষা থাকতো। মেলা আসার অন্তত এক মাস আগেই আমরা বাবা - মা বড় ভাইদের কাছ েথকে টাকা নিয়ে জমাতাম। লাঠিখেলায় আমাদের গ্রাম আর আমাদের বাড়ীর সামেনর নদীর ওপারের গ্রামটাই সব সময় পুরুস্কার জিততো। যদিএ সে সব খেলা আমরা প্রতিদিন সন্ধ্যা বেলায়ই দেখতাম। আমদের গ্রামের কোন না কোন বাড়ীতে। মেলা উপলক্ষে লাঠীয়ালদের কাঁসা পিতলের ঝনঝন শব্দ আর তাদের খবরদারীরে ..ভাই লাঠিয়াল.......সুরে আমাদের ঘুমন্ত পাড়াগুলো জেগে উঠতো। প্রতিদিন সন্ধ্যা হলেই পড়া রেখে সবাই হাজির হতাম। আর উঠোনের চারপাশে গোল হয়ে দাড়িয়ে খেলা উপভোগ করতাম।
একবার মেলায় ফুটবল খেলা নিয়ে বাধলো মহা ঝামেলা। রেফারিকে মাঠেই রড দিয়ে পিটিয়ে আহত করা হল। সেই থেকে আমাদের এলাকার লোকরা ঢাকা যাবার পথে তাদের অব্যাহত হামলার শিকার হত। পরে অবশ্য দুই জেলার উচ্চ পর্যায়ের লোকদের শালিসে বিষয়টির নিস্পত্তি হয়। তেব সেটির সমাধান হলে এখন আর সেই উঃসব নেই। নেই লাঠি খেলা কিংবা নৌকা বাইচ। এখন আর সন্ধ্যা হলে লাঠিয়ালেদের হাক-ডাকে পাড়া জেগে ওঠেনা ।
বহুদিন পরে এরকম একটি নৌকা বাইচ দেখে শৈশবে ফিরে গিয়েছিলাম।
কোম্পানীগঞ্জের নৌকাবাইচ'''' হারিয়ে যাওয়া স্মৃতির রোমন্থন.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।