somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেন্সিলের গল্প (পাওলো চেলো)

০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ব্রাজিলের লেখক পাওলো চেলো ১৯৪৭ সালে রিও ডি জেনিরো-তে জন্মগ্রহণ করেন। সাহিত্যে পুরোপুরি মনোনিবেশ করার আগে তিনি নাট্য পরিচালনা, অভিনেতা, গীতিকার ও সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ১৯৮৭ সালে তার লেখা বই ‍আলকেমিস্ট ব্রাজিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর মাঝে স্থান পায়। এই পরের বইগুলোও পাঠকদের মনে একই রকম আলোড়ন তোলে এবং সব বই মিলে তার প্রায় ১০ কোটি কপি বিক্রি হয়। তার লেখা এ পর্যন্ত ৬৭ টি ভাষায় অনুদিত হয়েছে। পাওলো চেলো জাতিসংঘের শান্তির দূত হিসেবে কাজ করেছেন। ২০০০ সালে ফরাসি সরকার তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লিজিয়ন অব অনার এ ভূষিত করে।)

ছোট্ট ছেলেটি তাকিয়ে তাকিয়ে দেখছিল –দাদাভাই কিছু একটা লিখে চলেছে। এক সময় সে জিজ্ঞেস করলো – তুমি কি আমাকে নিয়ে কিছু লিখছো? এটা কি আমাকে নিয়ে কোন ঘটনা?

দাদাভাই লেখা থামালেন। মুখে একটুকরো হাসি ঝুলিয়ে বললেন –আমি তোমাকে নিয়ে লিখছি তা ঠিক। তবে পেন্সিল দিয়ে লেখা আমার কথা গুলোর থেকে পেন্সিলটার গুরুত্ব অনেক বেশি। আমি আশা করি তুমি বড় হয়ে পেন্সিলের মত হবে।

ছোট্ট ছেলেটি কৌতুহলে দেখতে থাকলো পেন্সিলটিকে। কিন্তু এমন বিশেষ কিছু তার নজরে এলো না। এ’তো আর দশটা পেন্সিলের মতোই।

-আসলে এটা নির্ভর করে তুমি কোন কিছু কি ভাবে দেখছো, তার উপর। এই পেন্সিলের পাঁচটি গুন রয়েছে। এই পাঁচটি গুন অর্জণ করতে পারলে জীবনটাকে শান্তিময় করে তুলতে পারবে।

প্রথম গুণ: তুমি অনেক বড় কিছু করতে পারো। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে যেভাবে তোমার হাত পেন্সিলকে পরিচালিত করে, ঠিক সেভাবেই তোমার প্রতিটি পদক্ষেপ একজন বিশেষ কারো দ্বারা পারিচালিত হচ্ছে। তিনি আর কেও নন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আমাদের পরিচালনা করেন।

দ্বিতীয় গুণ: মাঝে মাঝে লিখতে গিয়ে আমাকে পেন্সিলটাকে কাটারের সাহায্যে ধারালো করে নিতে হয় এবং এতে পেন্সিলের কষ্ট হয়। কিন্তু তাতে পেন্সিলের শিষটা তীক্ষ হয়। তোমাকেও জীবনে অনেক দু:খ কষ্ট সহ্য করতে হবে। এই দ:খ কষ্টই তোমাকে খাঁটি মানুষ করে তুলবে।

তৃতীয় গুণ: পেন্সিলে লেখার সময় ভুলত্রুটি হলে তা সহযেই রাবার দিয়ে মুখে ফেলা যায়। এর মানে হলো ভুল করে তা সংসোধন করা অন্যায় নয়। অন্যায় সংসোধনের মাধ্যমে জীবনের সঠিক পথে চলা যায়।

চতুর্থ গুণ: পেন্সিলের বাইরের রং ও আকৃতির চেয়ে তার ভিতরের শিসের গুণটিই গুরুত্বপূর্ণ। একইভাবে মানুষের বাইরের রূপের চেয়ে ভেতরের গুণটাই আসল।

পঞ্চম ও সর্বশেষ গুণ: পেন্সিল কাগজের উপর তার দাগ রেখে যায়। একইভাবে তুমি যা কিছু করো না কেন, তার চিহ্ন থেকে যাবে। তাই তোমার প্রতিটি কাজ সব সময় ভেবেচিন্তে করতে হবে।

(মূল পর্তুগিজ থেকে জেমস মুলহোলান্ড এর ইংরেজি অনুবাদের বাংলা অনুবাদ)
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৩৬
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×