somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলামি??

০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন পড়ন্ত বেলা। মেঘমুক্ত সুনীল আকাশ। স্বর্ণালী আলোর লোকোচুরি চার দিকে। স্বচ্ছ নির্মল, আদিগন্ত বিস্তৃত সেই ছাদের নিচে পায়চারি করছি। হৃদয়তন্ত্রীতে তখন এক বিস্তৃত বেদনার মুর্ছনা মুহুর্মুহু আসা-যাওয়া করছিল। কল্পনার সুবিশাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলাম। ঠিক তখন মোবাইলটা বেজে উঠে। রিসিভ করি। অপরিচিত নম্বর হলেও বলতে হয় না, কে? মেয়েটার নুপুর ধ্বনি তার মায়াবি কণ্ঠ মনে করিয়ে দেয় সব। দুই বছর আগে মারুফার সাথে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ট্রাজেডিগুলো একে একে দানা বাঁধতে থাকে। হারিয়ে যাই কল্পনার জীবন্ত ঘাসে। কিন্তু ভেবে পাই না। কেন এই ফোন? কিসের টানে। কোন মোহ তাকে বাধ্য করেছে দূরালাপনীর দিকে? দুই বছর আগে সে সাফ জানিয়ে দিয়েছিল, তোমাকে ভুলে যেতে চাই। চিরতরে। তুমিও ভুলে যাও। আমার ত্রিসীমানায় তোমার ছায়া মাড়ানো আমি দেখতে চাই না। তোমাকে প্রচণ্ড ঘৃণা করি আমি। এত কিছুর পরও তার একটা ফোন। তার সুরেলা সরু হৃদয় গহীনে সৌরভ ছড়ায়। বসন্তের উতল হাওয়া অনুভব করি। বিলীন হয়ে যাওয়া সবুজ শ্যামল দুর্বাঘাসগুলি যেন জাগতে শুরু করে। কিন্তু সেটাই বা হয়ে উঠে কৈ? যেমন সহজে ধরা দিয়েছিল, চলেও গেল সহজে। আগের মত আবারও মাসকে মাস চলে যায়। কেন, কি অভিমানে তাকে পেয়েও ধরতে পারি না? বিবর্ণ, বিস্বাদ এই যোগাযোগহীন সময়ে তার অপেক্ষায় থাকি দিন রাত। ফোন কলের অপেক্ষা করি। সবই অধরায় থেকে যায়। হৃদয়ের নীলাকাশে নিভু নিভু প্রদীপ নিষ্প্রভ হয়। নিশুতির অন্ধকার বিস্তার করে মনোজগৎ। মস্তিস্কের চারপাশে একটা প্রশ্ন তাই ঘোরপাক খায়। বিরহ যন্ত্রণার নিভুনিভু প্রদীপ তেজোদ্বীপ্ত করতেই কি অকস্মাৎ তোমার ফোন?


বি.দ্র. আমার জীবনের একটা বাস্তব ঘটনা। ৩ বছর আগে দৈনিক ইত্তেফাকের 'পাঠকবন্ধু' পাতার জন্য লিখেছিলাম। সেইবারের বিশেষ সংখ্যায় এ লেখাটি পুরস্কৃত হয়। একটা টি সার্ট পাই। যদিও সেটা নামকাওয়াস্তেই। লেখাটা পড়ে আমার এক স্যার তাৎক্ষনিক ২০ টাকা পুরস্কার দেন। আজ লেখাটা মেইলে খুজে পেলাম...


মেয়েটার বাড়ি আমাদের বাড়ির তিন গ্রাম পর। তবে উত্তরদিকে হ্ওয়াই কখনো ওইদিকে যাওয়া পড়ে না। তার জন্য এতটাই পাগল ছিলাম এক সময়, যা বলার মতো নয়। লিখতে বসে এখন কান্না পাচ্ছে। সে কোথায় আছে কেমন আছে কিছুই জানি না। সম্ভবত বিয়ে হয়ে গেছে। বাচ্চাও হওয়ার কথা এতদিনে। শেরপুর মহিলা কলেজে ভর্তি হয়েছে শুনে একবার তো দেখা করতে গিয়েছিলাম কোনো পরিচয় ছাড়াই। অথচ পুরুষদের তখন সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত ছিল। ভাগ্যিস হল বন্ধ ছিল। কেয়ারটেকারের সাথে মিথ্যা আলাপে চলে এসেছি। এখনো চাতক পাখির মতো তার ফোনকলের অপেক্ষা করি... কেন করি, পাগলামি ছাড়া কিছুই নয়...
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৬
৫১টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×