২০/২৫ দিন আগের কথা,কোন কাজ আছিলো না হঠাৎ বুদ্ধি আইলো মাথায় কয়েকডা মশা মাইরা জনগনের উপকার করি।
ইন্টারেস্টিং ব্যাপার হইলো শালারা খুব বেয়াদব।কিছু মনে কইরেন না ভাই/বোনেরা আমি এল্লেগা ওগো নাম দিসি রাষ্ট্রীয় বেয়াদব।
আবার ওগো মধ্যেও ভাল-খারাপ আছে,যেমন:কিছু মশা আছে চুপ কইরা রক্ত খায় বুঝাও যায় না,আর যেগুলা বেয়াদব শালারা এমন কামড় দেয় ১৪ গুষ্টির নাম একলগে মনে পইড়া যায়।
এক মশা শালারে জিন্দা ধইরা ওর লগে কথা কইলাম,জিগাইলাম তোর নাম কি?
মশা:: জে....আমার নাম ইনকাউন্টার ঝাপসা।
আমিতো নাম শুইনাই অবাক,আবার জিগাইলাম কামড় না দিয়া ভদ্র ভাবে রক্ত খাইতে পারোস না?
মশা:: ঐ মিয়া এত কথা কন কে ?ধরসেন এহোন মারেন আমারে।রাইতে বুঝবেন আমার সাংগ পাংগরা কেমন মজা আপনেরে দেহায়।
আমি ওর কথা হুইন্না আরও বেশী অবাক হইলাম আর কইলাম বেয়াদব হালায় কয় কি?
তারপর আবারও জিগাইলাম খোকা ভাই যে প্রতিদিন ঔষধ দিতাসে এর পরেও মরস না কে?
মশা:: আয় হায় কন কি?ঐডাতো ঔষধ না হুদা পানি।মরণতো দুরের কথা,মাঝে মাঝে খোকা ভাইয়ের ঐ পানি খাইয়্যা আমরা আরও স্ট্রং হই হে হে হে..এনার্জি ড্রিংকের মতো।বুজ্জি আফনে আমারে মারবেন না,মনেহয় ভয় পাইসেন।জাইগ্যা আস্-সালামু-ওয়ালাইকুম।
ভাল থাইকেন,সাবধানে থাইকেন,আর মশার হাত থেকা বাইচ্যা থাইকেন।আর একটা কতার জবাব আপনারে দিতে ভুইল্রা গেছি,চুপ কইরা রক্ত খাইলে খাইতে পাড়ি কিন্তু কামড় না দিলে টেস্ট পাইনা এই আর কি..
চুপ কইরা খাইলে মনেহয় নিরামিষ খাইলাম।আর
কামড় দিয়া খাইলে মনেহয় ইস্ মুরগীর রোস্টের মধ্যে কামড় দিলাম।
ওকে ভাই জাইগ্যা আর জাওনের আগে একটা আবদার রাখবেন আমার?
আমি জিগাইলাম কি আবদার তর কইয়া ফালা...........
মশা:: যাওয়ার আগে আপনেরে শেষবারের মতো জোড়ে একটা কামড় দিবার চাই।হায়্ত-মোতের কথাতো আর কওন যায়না।
আমি বল্লাম গেলি...এইবার তোরে ঠিকই...................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

