আমি কেন পারিনা বদলাতে নিজের মন?
যন্ত্রণা ভরা বুকটা নিয়ে কাটাই সারাক্ষণ।
পৃথিবীর সব কষ্টগুলা কি শুধুই আমার জন্য?
মরে যেতে পারলে হয়ত হয়ে যেতাম ধন্য।
সব মানুষের জীবনেই আসে দুঃখের পরে সুখ।
আশা নিয়ে বেচেঁ আছি তাই নিয়ে শূন্য বুক।
এত দিন কেটে গেল তবু সুখ এলো না বুকে।
ক্লান্ত এই মনটা বলে মরে যাই ধুকে ধুকে।
সুখ সন্ধান আর করি না মরে যাব বলে।
আমায় তুমি করে দিও মাফ যেদিন যাবো চলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

