তুমি চলে গেলে।
আমি হারিয়ে ফেল্লাম নিজের ঠিকানা।
ভুলে গেলাম আমার গন্তব্য,কোথায় যেতে হবে আমায়।
দু-চোখ ভরে যাচ্ছে জলে।
স্মৃতি বিস্মৃতি সব একাকার।
কোথায় যেন যেতে হবে আমায় !..
শেষমেষ নদীতে ভেসে
অন্য কোথাও গেলাম চলে। অন্য কোথাও।
সেখানে তুমি নেই।
আছে নিরাকার শূন্য আকাশ।...
কিভাবে যে ভূল ঠিকানায় পৌছে গেলাম ।
মনেও পড়ল না আমার গন্তব্য,
কোথায় যেতে হবে আমায়।
তুমি নেই। অন্য কেউ নেই।
যেন অন্তহীন মরুভূমির মধ্যে একা আমি, স্মৃতিহীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

