আজকেই শেষ,কিন্তু শেষ হয় না ।
১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের খেলা শেষ হলে বলি ,না, আর খেলা দেখবো না । কিন্তু যে দিন খেলা থাকে সেদিন সকাল বেলা ঘুম থেকে উঠে টিভির সামনে বসি পৃথিবীর সবচে আশাবাদী হয়ে । আজ তাই ৯ টায় ঘুম থেকে উঠেই হলের টিভি রুমে গেলাম । কেউ নেই ,টিভি ছেড়ে দেখি কোনো উইকেট পরেনি। হাফ ছেড়ে বাঁচলাম ।
সময় যায় উইকেট পড়ে কিন্তু রান হয় না। মেজাজ খারাপ হয়, কিন্তু মন বলে রান ২০০ হবেই । আর যাই হোক বাংলাদেশ হারবেনা । আশায় গুড়েবালি দিয়ে রান করল মাত্র ১২৪। ঘুমিয়ে পড়লাম খেলা দেখব না বলে। কিন্তু ঘুম আসল না আবার গেলাম টিভি রুম এ । উইকেট পড়ছে ,মনে হচ্ছে আমরাই জিতব । কিন্তু আশরাফুলের ভুল ডিসিশনে হেরেগেলাম । মনে হলো ছোলানো কলাটা হাত ফসকে মাটিতে পড়ে গেল । মনে মনে বল্লাম আর খেলাই দেখব না। কিন্তু হয়ত দেখা যাবে পর দিন ঠিকই সবার আগে টিভি রুমে বসে আছি। আশরাফুল গরুটার জন্য কত দিন যে এরকম হবে কে জানে। আশরাফুলের অধিনায়কত্ব থেকে মুক্তি চাই।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন