somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিউবি আর বাংলালায়নের দালালদের থেকে নিজেকে রক্ষা করুন

১৪ ই জুলাই, ২০১০ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিউবি এবং বাংলালায়ন বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেয়। ব্যবহারকারীদের অতিরিক্ত চাহিদার কারনে তার পর্যাপ্ত প্রস্তুতি (নেটওয়ার্ক সেটআপ) ছাড়াই ইন্টারনেট কানেকশন দেয়া শুরু করে। কিউবি এবং বাংলালায়ন তাদের সরাসরি নিজেদের শো-রুমে বিক্রি করে। আর বাকি কানেকশনগুলো তাদের দালাল অথবা ডিলারদের মাধ্যমে বিক্রয় করে।

কাজের প্রয়োজনে বিকল্প ব্যবস্থা হিসেবে গ্রামীন, সিটিসেল জুম, কিউবি, বাংলালায়নের সবগুলোই ব্যহহার করা হয়েছে। কিন্তু কিউবি এবং বাংলালায়নের দালালদের প্ররোচনায় পরে অনেকগুলো টাকা এবং সময় গচ্চা দিয়েছি। একটু বিস্তারিত বলি- কিউবি এবং বাংলালায়নের দালালেরা অফিস এবং বাসায় ঘুরে ঘুরে কানেকশন বিক্রি করে। কেনার আগে কানেকশন টেস্ট করার সময় বেশ ভালো স্পিড পাওয়া যায় এমনটা দেখায়। বিভিন্ন সুবিধা দেখায়। কিন্তু ব্যবহার করার সময় ভিন্ন চেহারা।

১) দিনে খুবই স্লো স্পিড।
২) দিনে গড়ে ২-৩ ঘন্টা কানেকশন থাকে না।
৩) বড় ফাইল ডাউনলোড করা যায় না। কিউবি কিছুটা ছাড় দিলেও বাংলালায়নে একটানা ২ ঘন্টা ডাউনলোড করলে লাইন ব্লক করে দেয় অথবা স্পিড অর্ধেক করে দেয়।


কিউবি আর বাংলালায়নের দালালদের ফোন দিলে তারা বলে তার সেলস-এর লোক; আমাদের সমস্যা সমাধান করতে পারবে না, কাস্টমার কেয়ারে ফোন দিতে বলে। কানেকশন বিক্রি করার পর তাদের যেন কোন দায়িত্ব নেই। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ৭-৮ মিনিট বসে থাকতে হয়। কাস্টমার কেয়ার ফোন ধরলে বলে মডেম রিস্টার্ট করতে আর বলে যে তাদের নেটওয়ার্কে কোন সমস্যা নেই। আবার ২-৩ ঘন্টা পর ফোন দিলে বলে; স্যার নেটওয়ার্কে সমস্যা ছিলো এজন্য তারা দুঃখিত।

কিউবি নিজেই স্বীকার করেছে যে তাদের দূর্বল নেটওয়ার্কের কারনে গ্রাহকেরা সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু বাংলালায়ন ভেজা বিড়াল হয়েও সিংহের গর্জন দিয়ে যাচ্ছে।

কিউবির কাস্টমার কেয়ারে ফোন দিলে সমস্যা মাঝে মধ্যে নোট করে রাখে কিন্তু বাংলালায়নের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভগুলো খুবই জঘন্য। কিভাবে কথা বলতে হয় তাও জানে না।

বর্তমানে কিউবি এবং বাংলালায়নের দালালেরা ফেসবুকে এবং বাংলাদেশী বিভিন্ন ফোরাম আর ব্লগে সাধারন ব্যবহারকারী সেজে গুনগান করছে। যখন কেউ তাদের সাথে যোগাযোগ করে তারা তাদের আসল পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ওয়াইম্যাক্স কানেকশন বিক্রি করে। ফেসবুকে তাদের গ্রুপে কেউ বিপক্ষে কথা বললে তাকে জবাব না দিয়ে ব্যান করে।

অবশেষে বলতে চাই, আমি একজন ভুক্তভোগী। কিউবি এবং বাংলালায়ন ব্যবহার করে আমি অনেক টাকা, সময় অপচয় করেছি। আপনাদের কিউবি এবং বাংলালায়ন ব্যবহার করতে না করবো না। আপনাদের সচেতন করাই আমার লক্ষ্য।
৩৪টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×