somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পণ্য মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতা-বিক্রেতা

৩১ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে রমযান, কিন্তু কমছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। বাজারের আগুন এখনো নিভানো যাচ্ছে না। একটি পণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ হলে আরেকটি পণ্যের দাম বাড়ছে। রমযানের আগে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধিতে ক্রেতা বিক্রেতা সকলেই উদ্বিগ্ন। রমযানে অন্যান্য পণ্যের সাথে শরবতের জন্য চিনির প্রয়োজন হয় সবচেয়ে বেশী। আর ব্যবসায়ীগণ এ সময় চিনির মূল্য বাড়িয়ে দেন অধিকহারে। অন্যান্য সময় রমযানের শুরুতে চিনির দাম বাড়লেও এবার বেশ আগে থেকেই ব্যবসায়ীরা একাজটি করে রাখছেন। প্রতি সপ্তাহে দু‘চার টাকা করে বৃদ্ধি পাচ্ছে চিনির দাম। সরকারের পক্ষ থেকে ৪৫টাকা কেজি চিনি বিক্রি করার কথা বলা হলেও ব্যবসায়ীগণ তা মানছে না। বাজারে ৫২ থেকে ৫৮ টাকা করে বিক্রি হচ্ছে চিনি। রমযানে তা বেড়ে ৮০ টাকায় উত্তীর্ণ হতে পারে বলে বিক্রেতাগণ আশংকা প্রকাশ করছেন। এছাড়াও রমযানে যে সকল পণ্যের বেশী ব্যবহার হয় সেসব পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার জন্য সরকারের প্রতি ব্যবসায়ী ও ভোক্তাদের আহবান।
সরকারী সংস্থা টিসিবি সূত্রে জানা যায়, গত একমাসে চিনির দাম বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৬৩ শতাংশ আর গত এক বছরে চিনির দাম বৃদ্ধি পেয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। রমযানে এ হার আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।
রাজধানীর বাজার ও টিসিবির দেয়া তথ্যমতে, বর্তমানে সরু চাল ৩৭ থেকে ৫০ টাকা, মাঝারী চাল ৩৩ থেকে ৩৭ টাকা, মোটা চাল ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। খোলা আটা ২১ থেকে ২২ টাকা, প্যাকেট আটা ২৫ থেকে ২৬ টাকা কেজি, ময়দা ৩৩ থেকে ৩৫ টাকা কেজি। লুজ সয়াবিন তেল প্রতি লিটার ৭৬ থেকে ৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ৮৮ টাকা থেকে ৮৯ টাকা, মশুর ডাল ৯০ টাকা থেকে ১১০ টাকা, মুগ ডাল ১০৮ থেকে ১২০ টাকা, আলু ১৬ টাকা, পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকা, রসুন ১৩৫ থেকে ১৫৫ টাকা, শুকনা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা, মরিচের গুঁড়া ২৪০ টাকা, গুড়া হলুদ ২৮০ থেকে ৩১০ টাকা, আদা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ৪৫-৫০ টাকা, লবণ ১২ থেকে ২০ টাকা, ডিম ২৫ টাকা হালি।
এদিকে মাছের দামও চড়া। মাছের মধ্যে রুই ২০০ থেকে ২৫০ টাকা, ইলিশ ৬০০ থেকে ১০০০ টাকা, গরুর গোশত ২৪৫ থেকে ২৫০, খাসী ৩৬০ থেকে ৪০০, ব্রয়লার মুরগী ১৪৫ থেকে ১৫০, দেশী মুরগী ২২০ থেকে ২৫০ টাকা।
কাঁচা বাজারের পণ্যের দাম সম্পর্কে মগবাজারের ব্যবসায়ী জানান, সবজির বাজার অস্থিতিশীল। । কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৬ টাকা, করলা ২০ থেকে ২২ টাকা, শশা ২০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, লাউ পিস ৩০ থেকে ৪০ টাকা। কাঁচাকলা ১২ থেকে ১৫ টাকা হালি, পেঁপে ১৮ থেকে ২২ টাকা, ঢেঁড়শ-২০ থেকে ২৪ টাকা, পটল- ১৬ থেকে ১৮ টাকা, ঝিংগা ১৮ থেকে ২২ টাকা, চিচিংগা ১৬ থেকে ১৮ টাকা, কাকরল ১৬ থেকে ২০ টাকা এবং শাকসবজি ৫ থেকে ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×