ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ওয়েব ব্রাউজার) গুগল ক্রোম বাজারে আসার পরপরই এর চেহারা বদলে নেওয়ার নানান ‘থিম’ ব্যবহার করার পদ্ধতি চালু হয়েছিল। তখন এই থিমগুলো ইনস্টল করে ব্যবহার করা কিছুটা কষ্টকর ছিল। কারণ থিমগুলো গুগলের কোনো ওয়েবসাইটে পাওয়া যেত না। অনেক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এগুলো তৈরি করেছিলেন। কিছুদিন আগে গুগল, এই ওয়েব ব্রাউজারের থিমের জন্য একটি সাইট তৈরি করেছে। মোট ২৯টি থিম পাওয়া যাবে এখানে। সাইটের ঠিকানা: https://tools.google.com/ chrome/intl/en/themes/index.html। তবে এই থিমগুলো গুগল ক্রোম ৩.০ বা এর পরবর্তী সংস্করণগুলোতে কাজ করবে। এই সংস্করণগুলোতে get theme নামে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে। অপশনটি পাওয়া যাবে Tools/Personal stuff/Get Theme-এ। থিমগুলো যুক্ত করার কাজটি অত্যন্ত সহজ। নতুন এই থিমগুলো ওয়েবসাইটটি থেকেও ব্যবহার করা যাবে। প্রতিটি থিম প্রিভিউয়ের নিচে Apply theme নামে বাটনটিতে ক্লিক করলে ওই থিমটি চালু হয়ে যাবে।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।