একদিন ফুলের বনে
একদিন ফুলের বনে একটি গোলাপ তুলতেই
কাটার আঘাতে রক্ত ঝরেছিল
তোমার কাছে এসে ভালবাসি আমি বলতেই
কেন অচেনা মনে হয়েছিল
তবে কি ভালবাসায় ফুলেরও কাটা থাকে
চাদের আলোর কাছে দুহাত মেলে ধরতেই
কালো আধার এসে
ভরে দিল সেই হাতদুটি
তবে কি আলোর সাথে আধারও এত থাকে
আমার চোখের মাঝে তোমার ও চোখ রাখতেই
ভালবাসা দেখে
কেদেছিলে তুমি তো সেই
তবে কি ভালবাসায় দুঃখ লেখা থাকে
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



