somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখিয়া শুনিয়া কি ভাবি; ভাবিয়া পাইতেছি না

২৩ শে জুন, ২০০৮ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পেনসার টিউনিক। একজন মার্কিন ফটোগ্রাফার। সারা দুনিয়ায় মানুষের নগ্নছবি তুলে বেড়ান তিনি শিল্পিত উপায়ে। তার এবারের পালা ছিল আয়ারল্যান্ডে। তাই নিয়ে বেশ হইচই। ১৫ জুন ডাবলিনে নেমে তার প্রথম কর্মজজ্ঞ ছিল কর্কে। কর্কের ব্লার্নি ক্যাসলে ১৭ জুন তিনি করেন তার প্রথম ফটোসেশন। ২১ জুন ডাবলিন ডকল্যান্ডে করেন দ্বিতীয়টি।

এর আগে তার আয়ারল্যান্ডে ফটোশেষন নিয়ে দারুন উৎসাহ ছিল সবার। তার আয়ারল্যান্ড অভিযান নিয়ে ওয়েবসাইট খোলা হয়। ফটোসেশনে অংশনিতে আগ্রহী মানুষদের ইমেইলে ও বাস্তবে আবেদন করতে বলা হয়। মানুষের কাছ থেকে বিপুল সাড়া মেলে, তাতে অনেকের আবেদন গ্রহনই করা হয় নি, আবেদন করার নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে যাবার পর আবেদন করায়। এর আগে সারা পৃথিবী ঘুরে ন্যুড ফটোগ্রাফী করে বেড়ানো স্পেনসারের কর্কে প্রথম আইরিশ ফটোসেশনে অংশ নেয় এক হাজারেরও বেশী ভলান্টিয়ার। এক হাজারেরও বেশী পুরুষ ও নারী তাদের শরীরের সমস্ত পোষাক এমনকি সমস্ত অর্নামেন্টসও খুলে সম্পুর্ন নগ্ন হয়ে ব্লার্নি ক্যাসলে স্পেনসারের কথা মত পোজ দেন। ব্লার্নি তা নানা ভাবে ক্যামেরা বন্দী করেন।
ডাবলিনের ফটোসেশনে অংশ নেন ২৫০০ মানুষ।
এর আগে স্পেনসান নিউইয়র্ক, মেক্সিকো,আমষ্টার্ডাম,বার্সেলনা, লন্ডন,রোম সহ নানা শহরে ২০ থেকে ১৮০০০ মানুষের অংশগ্রহনে এমন ন্যুড ফটোসেশন সম্পন্য করেন। মেক্সিকোতে তার ফটোসেশনে ১৮০০০ মানুষ অংশ নিয়েছিল।
কর্কের ফটোসেশনে অংশ নেয়া নারীপুরুষরা অংশ নেবার আগে তাদের আবেগ বর্ননায় একে রোমাঞ্চকর বা ব্যতিক্রমি অভিজ্ঞতা বলে উল্লেখ করেন। একজন আবার বলেন- আমরা কেউ কারও দিকে তাকাইনি..শুধু অভিজ্ঞতাটা নিয়ে রোমাঞ্চিত হচ্ছিলাম। বেশীরভাগ সাধারন মানুষ বৈচিত্রের আশায় এতে যোগ দেন। সববয়সীদের অংশগ্রহন ছিল এতে। এরা অনেকেই একই এলাকা থেকে এসেছেন। একে অন্যের সাথে পরিচিত হয়ত। কিন্তু ফটোসেশন একসাথেই করেছেন।

এই ফটোসেশনটিয়ে আপনারা কি ভাবছেন একটু জানাবেন কি। আমি অনেক আগ্রহ নিয়ে সবার মতামত জানার জন্য বসে আছি। কর্ক আমার থেকে অনেকখানি দুরে। কিন্তু ডাবলিন ডকইয়ার্ড বাড়ির কাছেই ছিল। ভেবেছিলাম গিয়ে দেখে আসব ঘটনা দেখতে কেমন লাগে। কিন্তু স্পেনসারের এই ফটোসেশনটিতে অংশগ্রহনকারী ছাড়া অন্য কারও যাওয়া সহজ ছিল না।

কর্ক সেশনের ভিডিও দেখুন নিচের লিংকে
Click This Link
পত্রিকার খবর দেখুন নিচের লিংকে
Click This Link



(অবান্তর মন্তব্যঃ আমি ভাবছি স্পেনসাররের এই ফটোগ্রাফী নিয়ে কি বলব। একে যদি শিল্প বলা হয়, তাহলে ধরে নিচ্ছি শিল্প কি জিনিস তা সম্মন্ধে আমার কোন ধারনা নেই আর আমি শিল্পসম্মত লোক এখনও হতে পারিনি। )
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৮ রাত ৩:৩০
৬৩টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×