আমার প্রিয় পোস্ট
- অটোগ্রাফ কালেকশনঃ সালমান শাহ'র অটোগ্রাফ... - রনি৪৪৬
- ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ৫ - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- অবশেষে হলাম জেডসিই!
- 'লেনিন'
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- ই-বুক কালেকশনঃ পর্ব-৭ - বিডি আইডল
- CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা - মাহমুদ সিএসই
- নবী - রাসূলদের সমাধিক্ষেত্র সমূহ এবং অন্যান্য ! - জেমসবন্ড
- লিনাক্সের জন্য টরেন্ট ডাউনলোড সফ্টওয়ার - আমড়া কাঠের ঢেকি
- গুগল এডসেন্সে আমার ১ বছর পূর্তিনামা - হাসান
- রেডহ্যাট লিনাক্সে yum repository সেটআপ । খুব জরুরী বা দরকারী একটা টুল । - গাজী সালাহউদ্দিন
- পোর্টেবাল সফটওয়্যারের বিশাল ভান্ডার - আরিফ বল্গ
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- কাগজের খেলনা (বিচ্ছু!!!) - সাদাচোখ
- চলে আমার বাইক হাওয়ার বেগে উইড়া উইড়া
- নির্বাসন
- আসুন ওয়েব প্রগ্রামিং শিখি -- ১ম ধাপ - কে এস আরেফিন
- বই মেলায় কার কার স্টল আছে বলুন... - রনি৪৪৬
- আমি-ই একমাত্র ENJINEER
- শিবলী
- পাত্রী চাই। - রনি৪৪৬
- "Resume Maker Pro v.11" চাকুরী প্রার্থীদের জন্য একটি আদর্শ সফটওয়ার। - লুলুপাগলা
- "WebMaster" অল ইন ওয়ান। নবীনদের জন্য কমপ্লিট ওয়েব ডিজাইন প্যাকেজ। - লুলুপাগলা
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- মেডিটেশন এবং আমার কথা - মাহবুবুল আলম লীংকন
মেডিটেশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানান
২২ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮
অনেক ছোট থাকতেই মেডিটেশন সম্পর্কে আগ্রহ ছিল আমার। মেডিটেশন রিলেটেড কোন আর্টিকেল পেলে এখনো পড়ি। কিন্তু কোথাও মেডিটেশন কোর্স করা হয় নি। তবে করার ইচ্ছে ছিল। কিছু ব্যাপারে সিউর হতে পারছি না যে, মেডিটেশন করলে কতটা কাজ হয়। অনেকে বলে কাজ হয়। অনেকে বলে কাজ হয় না। কোনটা ঠিক। তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি মেডিটেশন করলে কি লাভ হবে। বা কাদের করা উচিত।
কোয়ান্টাম মেথডের বই পড়েছি, সিলভা মেথডের আর্টিক্যাল পড়েছি। কোনটা ভালো?
তবে এখানে কোনো লিঙ্ক দিবেন না। আপনার মতামত চাচ্ছি। গুগল সার্চ করে অনেক কিছুই লেখা আছে। আসলেই কি কাজ গুলো হয়? এব্যাপারে লিখুন...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: দারুন লিখেছেন। ধন্যবাদ। রাতে ট্রাই করবো। আপনি কোয়ান্টাম মেথডের কোর্স করেছেন। মাইন্ড গেম কি আসলেই সব সময় কাজ করে? অজানা মানুষ তথ্য বের করা বা আপনি মেডিটেশন করে অন্যকে সুস্থ করে তোলা?
মানুষ বলেছেন:
ঠিক মতো ঘুমান, ঐটাই বড় মেডিটেশন।
লেখক বলেছেন: লল। ঘুমানোর টাইম কই? রাত এ ঘুমাই ৩টায়। সকালে উঠি ৭টায়।
বলাক০৪ বলেছেন:
ভালো কাজে দেবে যদি আপনার মেডিটেশনের উপরে কনফিডেন্স থাকে। নিজেও করে দেখতে পারেন। আমাদের নামাজটা কিন্তু এক দারুণ মেডিটেশন। অটোসাজেশনও করে দেখতে পারেন। ওয়েবে পদ্ধতিগুলো দেয়াই আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জয় পাঠক বলেছেন:
আমি নিজে অনেক উপোকার পেয়েছি। সেবা'র মন নিয়ন্ত্রণ বই টার সাহায্যে। আসলেই চমৎকার কাজে দেয়। তবে উপকার পাবেন কিনা ডিপেন্ড করে আপনি কতটা সিরিয়াস তার ওপর।
লেখক বলেছেন: ধন্যবাদ। সব কিছুরই প্র্যাকটিস দরকার।
রাজীব বলেছেন:
অনেকে অনেক কথা বলে, তবে আমি মনে করি জিনিসটি খারাপ না।ধরুন আপনার মন খারাপ, একটি ভালো সিনেমা দেখলেন বা সমুদ্রপারে গেলেন মন ভালো হয়ে গেল।
তেমনি মেডিটেশনে আত্মবিশ্বাস বাড়ে। কর্মদক্ষতা বাড়ে। মনোযোগ বাড়ে।
লেখক বলেছেন: আমি অনেকটাই কনফিউজ মেডিটেশনের ব্যপারে। কিন্তু গত ১৪-১৫ বছর ধরে এর প্রতি একটা আলাদা টান থেকে গেছে। তখন কোর্স করতে পারিনি কোর্স ফি বেশি ছিল। আর এখন এত বেশি যে করার সাহস পাইনা। যদি সাকসেস না হই তাহলে সবই গেল...
লেখক বলেছেন: আপনি কতটা উপকার পেয়েছেন। আপনি যা চেয়েছেন তার কতটা হতে পেরেছেন। এই ব্যাপারে কিছু লিখুন।
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
নতুন করে কিছু বললাম না। আমার ব্লগে আপনার মন্তব্যের জবারটা সময় পেলে পড়ে নিবেন। লেখক বলেছেন: আমি পড়েছি। ধন্যবাদ।
নিভৃত পথচারী বলেছেন:
সর্বত্তম মেডিটেশন পদ্ধতি নবীজী (সঃ) প্রদর্শিত পদ্ধতি। ক্বুরআন শরীফে যাকে বলা হয়েছে 'তাফাক্কুর' যার পরিভাষা মুরাকাবা।নবীজী (সঃ) স্বয়ং ৪০ বৎসর অবধি হেরা গুহায় মুরাকাবা করেছেন। পরবর্তীতে সন্মানিত সাহাবায়ে কেরাম (রাঃ) গণকেও এ শিক্ষা প্রদান করেছেন। সুফীয়ায়ে কেরামগণ এ শিক্ষাধারা ধরে রেখে অদ্যাবধি সঞ্চারণ করে চলেছেন সত্য পথের অনুসারীগণের মাঝে।ধ্যান, তাফাক্কুর বা মুরাকাবার নিদ্রিষ্ট সময় হচ্ছে ফজরএর পর হতে সূর্যদোয় পর্যন্ত এবং মাগরিবের পর । যদিও এ ছাড়াও যে কোন সময়ই মুরাক্কাবা করা যেতে পারে যা অনন্য আত্মিক সম্পদে সমৃদ্ধ হওয়ার উপায়ও বটে।
মুরাক্বাবায় আত্মিক দর্শন বা কাশফ এক অবর্ণনীয় বিচিত্র অনুভূতি। আর আল্লাহ্ তায়ালার রহমতের বাড়ি ধারার অবিশ্রান্ত বর্ষণ ও ফয়েজ -বরকত প্রাপ্তির সপ্রমাণ নিদর্শন বিশ্বাসীগণের বিশ্বাস আরো বৃদ্ধির কারণ হয়ে থাকে।একই সাথে নিজের দোষত্রুটি সহজেই প্রতিভাত হয়ে উঠে যা একজনকে মুমিনকে অন্যের দোষত্রুটি অন্বেষনের পরিবর্তে আত্মসংশোধনের দিকে মনোযোগি করে তুলে।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন। পারলে বিস্তারিত লিখবেন।
আরিফুর রহমান বলেছেন:
কোয়ান্টামের গ্রামার ঠিকমতো ফলো করলে চমৎকার কাজ দেয়। আমি দিনে একবার করতে চেষ্টা করি। ৯৮ সালে কোর্স করেছি। প্র্যাকটিস নিয়মিত।
এটার প্রথম অংশ ব্রিদিং, কয়েক ধাপে।
পরে অটোসাজেশন ও কল্পনা। চমৎকার প্রশান্তির উৎস।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি দিনে একবার করেন। ৯৮ থেকে আপনি স্টিল মেডিটেশন করছেন? মেডিটেশন করার পর কি ধরনের উপকার পেয়েছেন লিখলে ভালো হতো।
আরিফুর রহমান বলেছেন:
দিনে একবার্ই যথেষ্ট, পারলে রাতে ঘুমুবার আগে। ঘুম ভালো হয়, তাছাড়া পরের দিনটা সারা দিন চনমনে থাকা যায়। প্রত্যেকটা মানুষই বিশিষ্ট। তার বিশিষ্টতা চর্চার ব্যাপার। চর্চা তখনি সম্ভব হয় যখন অস্তিত্ব থাকে প্রশান্ত। আর প্রশান্তির পথে অন্যতম বাধা শারীরিক ক্লান্তি আর মানসিক অবসাদ/দুশ্চিন্তা/হতাশা/ঘৃনা/রাগ ইত্যাকার।
এসব থেকে নিজেকে যতো বেশি পরিচ্ছন্ন রাখা যায়, ততো বেশি সৃষ্টিশীলতার চর্চা করা সম্ভব হয়।
এ এক চমৎকার অনুভুতি।
------------
অনেকে অতি আশা করেন মেডিটেশনের কাছ থেকে। অনেকে একে যাদু মনে করে অস্থিরভাবে অপেক্ষা করেন কখন ম্যাজিক কাজ করবে। এই পথটাই ভুল। নিয়মিত মেডি করে যান, আর নিজের কাজ করতে থাকুন। নো টেনশন। হলো কি হলো না, এটা নিয়ে একদমই ভাববেন না।
বাকিটা আপনার ওপর।
লেখক বলেছেন: দারুন বলেছেন। ধন্যবাদ। ম্যাজিকের অপেক্ষায় বসে না থেকে, চলার পথে মেডিটেশন করে গেলেই ফল পাওয়া যাবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরিফুর রহমান বলেছেন:
কারো যদি যথেষ্ট উৎসাহ থাকে তবে নিজেই বই/ক্যাসেট দিয়ে করতে পারে। তবে চারদিনের কোর্সে চল্লিশ ঘন্টায় গুরুজীর তত্বাবধানে যে 'কন্ডশনিং' টা হয়, তার কোন বিকল্প আমার জানা নেই।
আর সবকিছুর দাম বাড়ছে, সুতরাং আট হাজার টাকাকে একধরনের বিনিয়োগ ধরে নিলে কষ্টটা হয়তো কম লাগবে।
লেখক বলেছেন: হুম। সবার পক্ষেতো আর বিনিয়োগ ভাবা পসিবল না। অনেকেই মেডি করে পজিটিভ ও নেগেটিভ ২টাই ভেবেছে তাই কনফিউজ কারটা ঠিক?
কৃষক বলেছেন:
আট হাজার নাকি, আমি তো জানতাম সাত হাজার।
লেখক বলেছেন: কোয়ান্টাম ও সিলভা মেথডের কোর্স ফি ৭০০০ ও ৮০০০ টাকা এর মধ্যে। কোনটা কতটা ভুলে গেছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















Click This Link
Click This Link
Click This Link