আমার প্রিয় পোস্ট

I am BBC means Boro Bhalo Chele :)

মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন

২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

শেয়ারঃ
0 6 0

২/৩ দিন আগে মেডিটেশন সম্পর্কে আপনাদের কাছ থেকে মতামত নিয়েছিলাম। অনেকের কাছ থেকে পজিটিভ মতামত পেয়েছি। আবার অনেকের কাছ থেকে নেগেটিভ মতামত পেয়েছি। সামহোয়্যারইনে প্রকাশিত আগের বেশ কিছু পোস্ট দেখেছি তাতে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন মেডিটেশন সম্পর্কে।

আমার মতে নিজের প্রতি পজিটিভ চিন্তা ও বিশ্বাস থাকলে মেডিটেশনের দরকার পড়ে না। তবে মেডিটেশন যা হয় তাতে সব সময় আপনাকে পজিটিভ কথাই চিন্তা করতে হবে। নিজের ব্যাপারে, চাকুরীর ব্যাপারে, অন্যের ব্যাপারে। এভাবে দিনের পর দিন চিন্তার শক্তির ভালো ফলতো অবশ্যই আসবে।

কোয়ান্টাম মেথড সম্পর্কে আমার আগ্রহ ছিল অনেক আগে থেকে। রহস্য পত্রিকা নামক একটি বইতে কোয়ান্টাম মেথডের প্রতি প্রতিবেদন ছাপা হতো। তখন থেকেই আমার আগ্রহের শুরু। এর পর বই কিনেছিলাম। কিন্তু সিডি বা ক্যাসেট কিনি নাই। বইতে লেখা আছে অডিও গুলো শুনলে নাকি মেডিটেশনের শুরু করার জন্য সহজ হয়। কিন্তু কোয়ান্টাম মেথড সবার জন্য তাদের বেশ কিছু অডিও ক্যাসেট বা সিডির MP3 সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখানে সেসবের ডাউনলোড লিঙ্ক দেয়া হলো। অনেকের ইচ্ছা থাকা সত্তেও অডিও সিডি কেনা হয়ে উঠেনি। তাই লিঙ্কটা সবার জন্যই এখানে দিলাম।

এখানে দুটি ভার্সন রয়েছে। একটি হাই কোয়ালিটি যার সাউন্ড কোয়ালিটি ভালো। আর অন্যটি লো-কোয়ালিটি। যার সাউন্ডো কোয়ালিটি একটূ লো। তবে দুটাই ভালো। আমি ব্যবহার করে দেখেছি।

ডাউনলোড করার লিঙ্কঃ (অবশ্যই মতামত দিবেন)

Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
আরিফুর রহমান বলেছেন: আগেই দেখেছি। ধন্যবাদ। যাদের আইপড (বা যেকোন পার্সোনাল ম্যুজিক প্লেয়ার) আছে, তাদের জন্য খুবই উপকার হলো।

এখন যেকোন স্থানে একটু সুযোগ পেলেই বসে পড়া যাবে মেডি করতে।

ধন্যবাদ্।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: অনেকের মোবাইলে রয়েছে এমপি থ্রির সুবিধা। তাই একে আপনি মোবাইলে ভরে ব্যবহার করতে পারবেন। আমি তাই করছি। তবে একটি। সবগুলো মাত্র নামালাম। তবে করবো।

৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১১
সততার আলো বলেছেন: নামাজ সর্বশ্রেষ্ঠ মেডিটেশন। এই মেডিটেশন শিখতে ভালভাবে কুরআন ও সুন্নাহ অধ্যয়ন করা যেতে পারে। অনেক আগেই অর্থসহ কুরআন তেলাওয়াতের এমপিথ্রি বেরিয়েছে।

নামাজের প্রত্যেক অংশে উচ্চারন করা শব্দগুলোর অর্থ বুঝে এবং নামাজের আসল উদ্দেশ্য জেনে আদায় করলে তা থেকে ভাল ফল পাওয়া যাবে।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: আপনি যা বলেছেন তা আসলেই সর্বশ্রেষ্ঠ মেডিটেশন। এতে মনও ভালো থাকবে এবং সোয়াবও পাওয়া যাবে। কিন্তু এমপিথ্রি তেলাওয়াতের ব্যাপারে সমস্যা রয়ে গেছে। এমপিথ্রি তেলাওয়াত শুনলে আপনাকে পুরো আয়াতটুকু শুনতে হবে। তা নাহলে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে।

যেকারনে তেলাওয়াত মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার না করার জন্য সবাইকে বলা হয়েছে ও হচ্ছে। ধন্যবাদ।

৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩
আরিফুর রহমান বলেছেন: দুরো ছাগলে মুখ দিসে।
৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৫
আরিফুর রহমান বলেছেন: নামজের ঠিক কোন অংশে ব্রিদিং করা হয়? সারা দুনিয়া জানে, ব্রিদিং একটি পুরোপুরি বৈজ্ঞানিক প্রক্রিয়া।

নামাজের সাথে মেডির তুলনা করা মেডিসিন সায়েন্সের সাথে 'পানি পড়া' র তুলনার মতো বাতুলতা।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: কার কথার উত্তর দিলেন বুঝিনি :(

৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
মিঠাই বলেছেন: আচ্চা, এইটারে কোয়ান্টাম মেথড কয় ক্যা?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: তা ঠিক জানি না।

৭. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
কৃষক বলেছেন: সবগুলোই ডাউনলোড করা যাবে নাকি? অনেক গুলো ছিল তো।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: হা সব ডাউনলোড করা যাবে।

৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২০
মিঠাই বলেছেন: শহীদ আল বুখারি লুকটা কি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এগুলা ব্যবহার করেন, না কিসু সায়েন্টিফিক শব্দ ইচ্ছামত আউলফাউল ব্যবহার করে কিসু একটা খাড়া করসেন?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: সিউর না। তবে নানানজনের নানা মত রয়েছে।

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২
আরিফুর রহমান বলেছেন: নামকরন নিয়ে আমার কোনদিনও মাথা ব্যাথা ছিলো না, মিঠাই। সংশ্লিষ্ট কাউকে জিজ্ঞাসা করা যায়!
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: আমার প্রশ্ন কোয়ান্টাম মেথড ও সিলভা মেথডের মধ্যে পার্থক্য কী?

১০. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪
আরিফুর রহমান বলেছেন: বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিই তো ছিলৌ। তবে ইদানীং কিছু ধর্মীয় ব্যাপার ঢুকিয়ে দেয়া হচ্ছে বলে বিরক্ত লাগে। @মিঠাই
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: মেডিটেশন নিয়ে ব্যবসা চলছে তার উদাহরন তাদের কোন সেমিনারে গেলেই বুঝতে পারবেন।

১১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
ড্রাকুলা বলেছেন: এটা কি শিথিলায়নের সিডি, না অন্য কোনটা।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হা এখানে অনেক ধরনের এমপিথ্রি সিডির কালেকশন রয়েছে। কোয়ান্টাম মেথডের বইয়ের বিভিন্ন অধ্যায়ের অডিও ফাইল দেয়া আছে।

১২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৭
মিঠাই বলেছেন: নাম করনের চাইতেও বড় ব্যাপার উনার বইয়ে অনেক সায়েন্টিফিক শব্দ ফাকফুকর দিয়া ইচ্ছামত ব্যবহার করসেন। আমি বই পড়সিলাম অনেক আগে, ভুলে গেসি বলে উদাহরন দিতে পারতেসি না। মাগার অনেস্টলি, আমার ব্যক্তিগত মত হল উনি ইচ্ছামত শব্দ ঢুকাইসেন, যেগুলার প্রকৃত অর্থের সাথে উনার সাবজেক্টের ক অক্ষরও মিল নাই। আর ম্যাজিক হিসাবে না ধরার কথা বল্লে তো উনার বইটারেই কন্ট্রাডীক্ট করা হয়। যেইভাবে লেকসেন, এইটারে ম্যাজিক মনে করল্লে পাঠককে দুষ দেওয়া যাইবে না। কি সব হাবিজাবি, মনের বাড়ি, ইত্যাদি ইত্যাদি;)
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ভালোই কইছেন। তবে আমি কনফিউজ এই ব্যাপারে। অনেকে পজিটিভ মতামত দিয়েছেন। আবার অনেকে নেগেটিভ। সো কি করে বলে এটা হাবিজাবি নাকি অন্যকিছু।

১৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০
মিঠাই বলেছেন: তবে ব্যবসা ভালো বুঝেন। পুরাপুরি পীর-ফকিরীয় পদ্ধতিতে এই যুগে পয়সা কামানো একটু ডিফিকাল্ট, এইটা বুঝেই কিছু বিজ্ঞানের মিশাল আর কিসু আধুনিকতার প্রলেপ দিয়া ব্যবসা ভালোই চালাইতেসেন বলে মনে হয়;)
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ভাই উনাদের সাইটে গেলে বুঝতে পারবেন কত রকমভাবে টাকা কামাচ্ছে। মাটির ব্যাঙ্ক, চ্যারিটি ব্যাংক সহ নানা কিছু। কোনোদিনও দেখিনি কোয়ান্টাম মেথডের পক্ষ হতে কোন বন্যা বা কোন খারাপ সময়ে কাউকে সাহায্য করতে। তাহলে ব্যাঙ্কের টাকা যায় কই? কেউ মাইন্ড করবেন না। আমার মাথায় এই প্রশ্নটা ঘুরে সবসময়।

১৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
বিডি আইডল বলেছেন: পুরা ফ্রড...ছাগাফুর টাইপের ব্যাকবোন লেস পুলাপাইন লাইন দেয়..গুরুজী করতে করতে শেষ...
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: এই ব্যাপারে কিছু বলতে পারছি না। কারন আমার কিছু শিক্ষককে দেখেছি মেডিটেশন করেছে এবং করতে বলেছে। আমার কিছু বন্ধুকে দেখেছি তারা মেডিটেশন করতে বলে। আবার কেউ কেউ মানা করে। অযথা টাকা নষ্ট বলে। তাই কনফিউজড।

১৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
আরিফুর রহমান বলেছেন: হাবিজাবি ভাবতেই পারেন, ইনফ্যাক্ট আমার মতে এইটা অনেক্টা জেনেটিক্যাল, এই ভাল লাগ বা না লাগাটা।

অনেকেই পছন্দ করে, যারা করে না, তাদের গুলিয়ে খাইয়ে দিলেও তারা মনে মনে অপছন্দই করে। এজন্য জোর করতে নাই। কারন পুরো ব্যাপারটাই আত্ম-উন্নয়নের জন্য। জোর কৈরা তো কারো উন্নয়ন সম্ভব না, তাই না, @মিঠাই


আর মনের বাড়ি টারি, এইগুলা পুরোটাই কল্পনা করতে বলা হয়, কোন সায়েন্টিফিক ব্যাপার না।

সায়েন্স আছে ব্রিদিং/শিথিলায়ন এই বিষয়গুলায়, যা পুরা পৃথিবীতেই সমাদৃত।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: হুম।

১৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
আরিফুর রহমান বলেছেন: হাহাহ! চটি আ্‌ইডল আসছে.. আরেকটা ছাগল মুখ দিসে।
১৭. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
আরিফুর রহমান বলেছেন: ইয়া নাফসি নাফসি করতে করতে মসজিদে লাইন দেয় যানি কোন জাতের 'পশ্চাত-হাড্ডি' অলারা!! ;)
১৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
আলমগীর কুমকুম বলেছেন: আপনে তো নেটে ছাইড়া দিয়া এইগুলার পেটে লাথি মারলেন।... এইগুলান করে নাকি গ্রাজুয়েট হওন যায়?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আমি ছাড়ি নাই। তারাই তাদের সাইটে দিয়া দিছে। তবে এখন মনে হয় কইবো কি ভুলটাই না করলাম। আবার ডাউন করে ফেলবে। ততদিনে সবার পেটে সব যাইবো গিয়া। নাইলে আমিতো আছি... কইলেই শেয়ার.........

গ্র্যাজুয়েট হওন এতই সোজা? তাইলে আমরা সব ব্লগাররাও একধরনের গ্রেজুয়েট। দেখেন কত পরামর্শ, মতামত দেই। অন্যরা পেয়ে তাতে খুশি হয়, আবার তারা আমাদের ভুল ধরিয়ে দেয়। তাই এক কথায় বলা যায়, সব ব্লগাররাই গ্রেজুয়েট তবে ব্লগিং এ। খিক খিক!

১৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
আরিফুর রহমান বলেছেন: হম, তাহলে লামা প্রজেক্ট সম্পর্কে কেউ জানে না।

আর কোয়ান্টম ব্লাড ব্যাঙ্ক এখন সন্ধানী বা যেকোন ব্লাড ব্যাঙ্কের চেয়ে অনেক বড়।

Click This Link এই লিংকে গেলে যে পরিমান কাজ দেখা যাচ্ছে, তার খুদ্র অংশই টাকার বিনিময়ে হয়।

Click This Link ব্লাড ব্যাংক নিয়ে কার্যক্রম।


তবে বান্দরবনের লামায় অবহেলিত আদিবাসী শিশুদের শিক্ষা নিয়ে বিশাল কর্মযজ্ঞ, তা কিন্তু পুরোটাই চলে সদস্যদের চাঁদায়। সেখানে অবহেলিত শিশুদের পুরোদস্তুর বোর্ডিং স্কুলে থাকা খাওয়ার ব্যাবস্থা রয়েছে।

প্রচুর কাজ হয়, তবে কারা এর বিপক্ষে কথা বলেন, ঠিক বুঝি না, কারন তাতে তাদের লাভ কি হয় জানি না।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আমরা যারা যা জানি তাদের ওয়েব সাইট থেকে। কোনো পত্রিকায় এই ধরনের খবর আমার চোখে পড়ে নাই। যদিও আমি পত্রিকা কম পড়ি। খিক! খিক!

২০. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
আরিফুর রহমান বলেছেন: আর বন্যা ইত্যকার ইস্যুতে তারা সাহায্য ঠিকই করে, কিন্তু মিডিয়াতে গিয়ে ফালানোর মতো ছোটলোকি করতে দেখি নাই।


সেজন্যেই হয়তো ম্যাঙ্গোপিপল এ বিষয়ে অন্ধকারে থাকেন।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: হুম। তা কথাটা ঠিক বলেছেন। আমি আবারও কনফিউজড। একএক জনের কথায় একএক ভাবে কনফিউজড হচ্ছি। আমার মনে হয় আমার একবার কোর্সটা করা উচিত।

২১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭
আরিফুর রহমান বলেছেন: কোয়ান্টাম শিশু কানন: Click This Link
২২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯
আরিফুর রহমান বলেছেন: শব্দটা 'কোয়ান্টাম গ্রাজুয়েট'। শুধুমাত্র কোয়ান্টামের ক্ষেত্রেই এই শব্দদুটু ব্যাবহার হয়।

এর ভুল ব্যাখ্যা চাইলেই করতে পারেন। তবে উদ্দেশ্য নিয়ে আমি সন্দিহান।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: হুম।

২৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫০
আরিফুর রহমান বলেছেন: আরো কিছু সমাজ সেবা মূলক কার্যক্রম: Click This Link
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
হমপগ্র বলেছেন: শোকেজে রেখেছি। আপনাকে ধন্যবাদ কী ভাবে দেব জানি না। জিনিসটা অনেক খুজছিলাম। কোথাও পাইনি!

অনেক ধন্যবাদ!
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শোকেজে না রেখে ডাউনলোড করে নিন। কারন তারা আবার লিঙ্ক ডাউন করে দিতে পারে। তাই ভালো কাজে দেরি করতে নেই।

২৬. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
গ্রামের ছেলে বলেছেন: কোয়ান্টামে গ্রাজুয়েসন কোর্স পর্যন্ত ঠিক আছে এর পর সবই ধান্ধাবাজি।প্রথমে বলা হলো সব মতের মানুষের জন্য কিন্তু পরে দেখলাম একটি নির্দিষ্ট ধর্মের জিকির।
২৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
আরিফুর রহমান বলেছেন: লিঙ্ক ডাউন করলে অসুবিধা নেই। আমার কাছে সবগুলি সিডি আছে, দরকার পড়লে তুলে দেবো'খন।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ। তাহলে এখানে যেসব সিডির লিঙ্ক দেয় নাই তা আমাদের জন্য তুলে দিন।

২৮. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
আরিফুর রহমান বলেছেন: হম.. গ্রামের ছেলের সাথে এই ব্যাপারে একমত। তবে আমার খারাপ লাগে নাই, যখন গুরুজীকে জিজ্ঞাসা করলাম, যার আল্লাহতে বিশ্বাস নেই, সে কি করবে?

উনি মৃদু হেসে বল্লেন, সে নিজের ওপর বিশ্বাস করবে। (খৈয়াল করে দেখেন, উনি কিন্তু বলতে পারতেন যান মিঞা ভাগে, নাস্তিকদের স্থান নেই, ইত্যাদি ইত্যাদি.. কিন্তু উনি সেটা করেন নি। )


সুতরাং, এটা মোটেও ধর্মীয় কিছু না। হলে, এটলিস্ট আমি পছন্দ করতাম না।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: অন্যান্য সিডি যেগুলোর লিঙ্ক দেয় নাই। অইগুলো শেয়ার করতে পারবেন? যদি পারেন আমাদের জন্য শেয়ার করুন।

২৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
বিডি আইডল বলেছেন: ছাগিফুর..বলদদের সাথে লাগার মত ফাউল টাইম নাই....তুমি যতই মেডি করো..মনের ঘরে হাগু-মুতু করো...বলদই থাকবা আর ব্লগে যুবা-বৃদ্ধ সবার পোঙ্গা মারা খাবা...সো অফ যাও

শেষ জমানায় মানুষের লজ্জা কমে যাবে জানতাম...এই রকম কমবে কে জানতো!
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: লল।

৩০. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৬
আরিফুর রহমান বলেছেন: রনি, এই বিডি আইডলের কমেন্টের নমুনা দেখেন।

এখানে কি নিয়ে কথা হচ্ছে, আর সে কি সব বলছে।

চটিআইডল, তোমার যদি মার খাবার ইচ্ছে হয়, তবে গত কদিনের দাগগুলি দেখো আয়নায়। ;)
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: ভাই, আমি কমেন্ট মডারেশনের ব্যাপারে অজ্ঞ। তাই কনফিউজড কোন কমেন্ট ডিলিট করতে হবে বা হবে না। তাই কিছুই করছি না। আপনাদের কোপা কুপি দেখতাসি। খিক! খিক!

৩১. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
গ্রামের ছেলে বলেছেন: @আরিফুর রহমান আমি কোয়ান্টামের উর্ধতন কয়েকজনকে প্রশ্নটা করেছিলাম, তারা পারলে আমাকে ঝেটিয়ে বিদেয় করে
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: মজার কথা কি জানেন? আমি সিলভা মেথডে ফোন করে জিজ্ঞেস করেছিলাম কোয়ান্টাম মেথড ও সিলভা মেথডের পার্থক্য কি? তারা উত্তর দিছে কোর্স করেন। আর কোয়ান্টাম মেথডের মহাজাতক নাকি সিলভা মেথড থেকে কোর্স করে গিয়ে কোয়ান্টাম মেথড খুলেছেন।

৩২. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
আরিফুর রহমান বলেছেন: এখানেও তাই, সীতাব আলী সিলেটে এতিম বাচ্চাদের ধরে ধরে খতনা করিয়ে দেয়। জানেও না বেচারা মুসলিম না কি।

জিজ্ঞেস করতেই সীতাব আলি যেভাবে আকাশ থেকে পড়লো..

হাসতে হাসতে শ্যাষ।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: লল।

৩৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২
আরিফুর রহমান বলেছেন: বাই দ্য ওয়ে, চটি কিন্তু রাজাকার সাপোর্টার।

বাকিটা বলার দরকার নাই। ;)



তবে লেখককে বলি, আপনার ব্লগে বিষয় ভিত্তিক আলোচনা করতে এসে লোকজন যদি পায়ে পা বাধিয়ে ঝগড়ার চেষ্টা করে, তবে তা আপনার জন্যই খারাপ।

আর আমাকে কি দেখেছেন অকারনে স্ল্যাং দিতে?
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: আমি যতটুকু বুঝছি। কোপাকুপি দু সাইড থেকেই হইছে। তবে আমার ভুল হইলে মাফ কইরা দিয়েন। :)

৩৪. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২
আরিফুর রহমান বলেছেন: অনেক কথা বললাম।

আশা করি কিছু মনে করেন নি।

আজকে বিদায়।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: আপনি কিন্তু বললেন না। অন্য সিডির লিঙ্ক গুলো দিবেন কিনা যেগুলো কোয়ান্টাম মেথডে আপলোড করে নাই। দিবেন?

৩৫. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮
রনি৪৪৬ বলেছেন: সবাই ভালো থাকেন। এখনকার মত ডিগবাজি খাইতাছি। মানে ঘুমাইতে যাইতাছি। সকাল ৭ টায় উঠতে হবে। অফিস উফফ!!!
৩৬. ২৫ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৩
আলেক্সান্দার দ্যুমা বলেছেন: ভাই আমি এতো ধার্মিক ব্যক্তিদের মাঝে দিশেহারা। মুক্তি চাই কইলেও আরেকজন আইসা কয়- না,াজ কালাম করো, মুক্তি পাইবা। ধুরো। মডারেটর রে কই এবার- হয় এইটারে ওয়াজ সসিহতখানা বানান, নাইলে ধর্মীয় পোস্ট বন করেন।
২৫ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: এখানে ধর্মীয় পোস্ট আসলো কই থেকে?

৩৭. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
আলেক্সান্দার দ্যুমা বলেছেন: এখানে না..... অভার অল ব্লগে
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: হুম।

৩৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
আসিফ ইশতিয়াক বলেছেন: কোয়ান্টাম ফাউন্ডেশনের মাটির ব্যাংক তথা অন্য সকল ফান্ড কোন খাতে ব্যয় হয় তা গ্র্যাজুয়েটরা চাইলেই তাদের হেড-অফিসে গিয়ে দেখতে পারেন। আমি নিজেও ব্যাপারটি নিয়ে দ্বিধান্বিত ছিলাম তাই দেখতে গিয়ে দ্বিধা দূর করেছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
আসিফ ইশতিয়াক বলেছেন: @আলেক্সান্দার
ধর্মের নাম শুনলেই খুজলি ওঠে? ৯০% মুসলমানের দেশীয় ব্লগে দুনিয়ার সব ব্যাপারে পকপক শুনতে মজা লাগে, নাস্তিকেরা ইসলামের অপপ্রচার চালায় ঐটা মজা লাগে আর ধর্মের কথা শুনলেই শরীর জ্বলে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: লল!

৪০. ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
মিঠুন ভাই বলেছেন: আসিফ ইশতিয়াক বলেছেন: @আলেক্সান্দার
ধর্মের নাম শুনলেই খুজলি ওঠে? ৯০% মুসলমানের দেশীয় ব্লগে দুনিয়ার সব ব্যাপারে পকপক শুনতে মজা লাগে, নাস্তিকেরা ইসলামের অপপ্রচার চালায় ঐটা মজা লাগে আর ধর্মের কথা শুনলেই শরীর জ্বলে?
৪১. ২১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৮
অলস ছেলে বলেছেন: মিঠুন ভাই বলেছেন: আসিফ ইশতিয়াক বলেছেন: @আলেক্সান্দার
ধর্মের নাম শুনলেই খুজলি ওঠে? ৯০% মুসলমানের দেশীয় ব্লগে দুনিয়ার সব ব্যাপারে পকপক শুনতে মজা লাগে, নাস্তিকেরা ইসলামের অপপ্রচার চালায় ঐটা মজা লাগে আর ধর্মের কথা শুনলেই শরীর জ্বলে?



অফটপিক জিন্দাবাদ
৪২. ২০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
নষ্ট কবি বলেছেন: মেডিটেশন না থাকলে আমি আজ হারিয়া যেতাম সময়ের অতলে......
বাবার মারা যাওয়ার পর মেডিটেশন করেই আমি শান্তি পেয়েছি..........
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ। সরি অনেক দিন পর রিপ্লাই দেয়ায়, কারন ৭ই অক্টোবর এর পর সামুতে আসাই হয়নি।

আপনার মেডিটেশন সম্পর্কে জানতে চাচ্ছি। কারন আমিও ইন্টারেস্টেড।

৪৩. ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৩
রাজর্ষি....... বলেছেন: কিছু লিখতে ইচ্ছে করছে...কিন্তু লিখতে গেলে অনেক বড়ো পোস্ট হয়ে যাবে তাই শুধু বলি মেডিটেশন নিয়ে শীঘ্রই একটা পোস্ট দেবার ইচ্ছে আছে।

তবে পজেটিভ বা নেগেটিভ হোক মেডিটেশন ইদানিং বেশ আলোচিত বলে মনে হচ্চে......

৪৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৪
কু বলেছেন: ভাই ডাউনলোড কোরতে পারচি না? হেলপ পিলিজ

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রনি। একদম সত্য কথা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ