somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সেনাবাহিনীঃ বাংলাদেশের স্বাধীনতার রক্ষাকবচ

২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। এখনও পযর্ন্ত আমরা স্বাধীনভাবেই আমাদের দেশকে চালিয়ে থাকি। যদিও নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করতে পারি কিনা সেটা নিয়ে দ্বিধা আছে। এই যে, স্বাধীন দেশের গর্বিত নাগরিক আমরা- এর পিছনে সেনাবাহিনীসহ আপামর জনসাধারণের অবিস্মরনীয় অবদান ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনের সময় থেকেই সেনাবাহিনী আমাদের বন্ধু।

তারা শুধু আমাদেরই বন্ধু নয়, দুর্যোগ এবং বিপর্যয় মোকাবেলায় পৃথিবীর অন্যান্য দেশেও বিরাট ভূমিকা রেখে আসছে। যা পৃথিবীর অন্যান্য দেশের জন্য একটা উদাহরণ। মানবতার পক্ষে এই যে সেবা তা যেকোন মানুষ স্বীকার করতে বাধ্য হবে।

বাংলাদেশে গত দুদিনে যে ভীষণ ক্র্যক ডাউন চলেছে, তাতে ক্ষয়-ক্ষতি ব্যাপক হলেও তুলনামূলক প্রাণহানী ঘটেছে অনেক কম। সেনাবাহিনীর কোন এক সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করলে এবং তার ভিত্তিতে ছাত্ররা আন্দোলন গড়ে তুললে---- বতর্মান সরকার তথা সেনাবাহিনী ছাত্রদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরিয়ে নিয়েছে সেনাক্যাম্প, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। এসবই প্রমাণ করে দেশের বিরুদ্ধে যাওয়া এবং দেশের মানুষের সাথে বৈরি আচরণ করা তাদের উদ্দেশ্য নয়।

দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে তারা এগিয়ে এসেছেন। দেশ সেবায় লেগে পড়েছেন স্বার্থহীনভাবে। দেশের অন্য জনগণের মত এবারের বন্যায় তারা নিজেদের বেতনের একদিনের টাকা দান করেছেন বন্যাতর্দের জন্য। এমন সেনাবাহিনীর জন্য অবশ্যই আমাদের গর্ব করা উচিত। বারবার সুযোগ তৈরি হওয়ার পরও তারা এবার ক্ষমতা নিজেদের করে নেননি, দেশকে দীর্ঘমেয়াদে বিপদে ফেলেননি, অবশ্যই প্রশংসার দাবী রাখে।

এক শ্রেণীর মানুষ খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করানোর জন্য। এই চেষ্টা অবশ্য আজই শুরু হয়নি। এই পক্ষই প্রায় সময়ই দাবী করে যে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশের ব্যয় কমাতে হবে। প্রয়োজন নেই দেশের সেনাবাহিনীর পিছনে এত টাকা ঢালার! এরই ধারাবাহিকতায় তারা গতকাল একটি ছবি প্রচার করেছেন, যেখানে কেউ একজন ফ্লাইং কিক দিচ্ছে কোন এক সেনা সদস্যকে। ব্লগারদের মধ্যেও একটা গ্রুপ চালিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টা।

এই সেনাবাহিনী পাকিস্থান সেনাবাহিনী নয় যে, ২৫ মার্চের (যখনও বাংলাদেশ পাকিস্থানের অন্তর্ভূক্ত) ক্র্যাক ডাউন চালিয়েছে কখনও। তারপরও কেন দেশের বিরুদ্ধে ঠেলে দেয়ার এই বিদ্ধোংষী চেষ্টা। তাদের উদ্দেশ্য আমার বুঝতে বাকি নেই। দেশের স্বাধীনতা তাদের কাম্য নয়, তারা চাই এদেশ কারও করদ রাজ্যে পরিণত হোক। ব্যর্থ রাষ্ট্রের প্রোপাগান্ডা তাদের বড় অস্ত্র। আমাদের সাবধান হতে হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৮
৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×