somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় বারী ভাই ও সাইকেল ভ্রমন

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় বারীভাই ও সাইকেল ভ্রমন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের একটি স্ট্যাটাস দেখে মনে পড়ে গেল সাপ্তাহিক বিচিন্তায় তাঁর লেখা পরিব্রাজকের পরিভ্রমনের (যদি স্মৃতি প্রতারনা না করে) কথা । একটা সময় গোগ্রাসে গিলেছি লেখাটি ।সারা সাপ্তাহ অপেক্ষায় থাকতাম এই লেখাটির জন্য ।সেই সময় বারীভাই ছিলেন আমার ও আমার কয়েকজন বন্ধুর স্বপ্নের নায়ক ।তিনি হেঁটে হেঁটে সারাদেশ ভ্রমন করেছিলেন ।১৮মাসে সাড়ে পাচঁ হাজার মাইল ।কত বিচিত্র ছিল তাঁর অভিজ্ঞতা ।নানান মানুষের সাথে মিশেছেন।খুব কাছ থেকে দেখেছেন মানুষের জীবনযাত্রা, তাদের দৈননিন্দন আচরন।সেইসব বিচিত্র অভিজ্ঞতা আর স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি তাঁর লেখায় তুলে আনতেন। তাঁর লেখা পড়েই আমরাও আগ্রহী হয়ে উঠেছিলাম সাইকেলে সারাদেশ ঘুরে দেখার । সেই সময়টা ছিল এনালগ টেলিফোনের যুগ্ । নারায়ণগঞ্জ থেকে ঢাকায ফোনের লাইন পেতে রীতিমতন গলদঘর্ম হতে হতো। বহু কষ্ঠে ফোনে বাংলা বাজার পত্রিকায় বারীভাইকে পাওয়া গেলো ।তিনি আমাদের দেখা করার জন্য সময় দিলেন। একদিন রাতে বাড়ির কাউকে কিছু না বলে আমরা চারবন্ধু তাঁর সাথে দেখা করতে ছুটে যাই ৫ সেগুনবাগিচাস্থ দৈনিক দেশ পত্রিকা অফিসে । বারীভাই আমাদের এইখানে আসার জন্য বলেছিলেন । সে সময়টাতে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করতেন।সেই রাতে বারীভাইর সাথে তুমুল আড্ডা হয়েছিল । কখনো দৈনিক দেশের নীচতলায় ,কখনো প্রেসক্লাবের সামনে ফুটপাতে বসে,কখনো দৈনিক বাংলার সামনে সারারাত খোলা থাকা ফুটপাতের দোকানে পরোটা,ডিম,ডাল ভাজি খেতে খেতে ।সারারাত কেটে গিয়েছিলো রাজনীতি, সমাজনীতি,পরিবার,ব্যক্তিগত স্বপ্ন ইত্যাদী নিয়ে । যখন ফজরের আজান ভেসে আসে ,পুর্বদিকের আকাশ নীলাভ থেকে রক্তিম হয়ে উঠে তখন আমরা হেটে হেটে ফুলবাড়িয়ায় কোন একটি হোটেলে চা খেয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জের প্রথম বাসে চড়ে বাসায় ফিরে এসেছিলাম । এর পরদিন বারীভাই দৈনিক বাংলাবাজার পত্রিকার শেষ পাতায় ৪কলামে আমাদের ৪ বন্ধুর স্বপ্ন নিয়ে লিখেছিলেন ‘রাতের ঢাকা:অস্থির আগুনের পাখিরা ‘ । এই লেখার পর আমাদের জেলাশহরে আমরাতো হিরো বনে গিয়েছিলাম।চেনা জানা মানুষের মাঝে আমাদের নিয়ে আলোচনার ঝড় উঠেছিলো । তারপর একদিন আমি জেসিন,স্ট্যালিন,লাবু ভাই ও আনুভাই বাড়ির কাউকে না বলেই চুপিসারে সাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমনে বেড়িয়ে পড়েছিলাম ।আমার অনেকটাই শুন্যহাত । পকেটে সম্বল ছিলো মাত্র সাড়ে বারো টাকা মাত্র ! নিজের সাইকেল ছিলো না । জাতীয় দলের ফুটবলার গাউসের একটি নেভী ব্লু রঙের সাইকেল ছিলো , সেটা নিয়েছিলাম ২দিনের জন্য ধার করে।সেটা ফেরত দিয়েছিলাম সাড়ে তিনমাস পর । অসীম মনোবলই ছিলো আমার পুঁজি ।মানুষের ভালোবাসা ,প্রশাসন ও পুলিশের অসাধারণ সহযোগিতা ছিলো । প্রায় তিনমাসে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি ।সেই গল্প না হয় আরেকদিন হবে। বারী ভাই ,আপনার অসীম অনুপ্রেরনার কথা কি করে ভুলি ?
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×