কানাডার ছড়া
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
হঠাৎ বৃষ্ঠি
- মাসুদুল হাসান রনি
এই ছিল রোদ মিস্টি মধুর
ঝকঝকে চারিপাশ
মেঘেরা ছিলো না কোথাও
ছিল সুনীল আকাশ।
সাথে ছিলো পুব-পশ্চিমের
মৃদু মন্দ হাওয়া
ভাগ্যের ব্যাপার ঠান্ডার দেশে
এমন সকাল পাওয়া!
অনেকদিন পর ইশকুলে যাই
হাল্কা কাপড় গায়ে
আহা কি আনন্দ, প্রিয়
চটি জোড়া পায়ে।
মেট্রো হতে নেমে দেখি
স্টেশনের বাইরে
বৃষ্ঠিতে সব যাচ্ছে ভেসে
কিভাবে ক্লাস যাই রে!
তাপমাত্রাও হঠাৎ শুন্যে
পড়লো রে ঝাপিয়ে,
ওয়েদার তার ইয়ার্কীতে
হাড় দিলো কাপিয়ে !
-----------------------------
৩১.১০.২০১৮
মন্ট্রিয়েল

২
পাতাঝরার দিন
-মাসুদুল হাসান রনি
এখানে সেখানে কত
নাম না জানা গাছ
পাতায় পাতায় রংয়ের খেলা
মৃদূ হাওয়ায় নাচ
সবুজ সবুজ পাতাগুলো
খয়েরী হলুদ লাল
রঙ মেখে গায় যাচ্ছে ঝরে
আসছে যে শীতকাল!
ছোটবড় গাছ থেকে সব
পাতা হচ্ছে বিলীন
হাওয়ায় হাওয়ায় এলো রে শীত,
পাতাঝরানোর দিন।
-------------------------------
২৬.১০.২০১৮
মন্ট্রিয়েল

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন