বিমান বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তার সরু উপেক্ষার দৃষ্টি গায়ে না মেখে যখন বাহিরের মুক্ত হাওয়ায় এলাম বিমান অবতরণের পর ততক্ষণে একে একে পেরিয়ে গেছে চার ঘন্টা! চোখের কোণে ক্লান্তি ছিলো, মুখে বিরক্তি ছিলো.....তবু স্বপ্নগুলো একটুও মলিন মনে হয়নি।
অজানা ভবিষ্যত অচেনা পৃথিবী, জানতাম বরণ ডালা সাজিয়ে বসে থাকবেনা। যখন এই অনিশ্চয়তার পথে পা বাড়ালাম প্রিয় মুখগুলো সামনে এসে দাঁড়িয়েছে, সাহস দিয়েছে। এখনও দূর প্রবাসে বসে ব্লগ লিখতে বসা আসলে সেই সব মানুষগুলোর সাথে কথা বলার প্রয়াস মাত্র। আজ আমি সেই সব কথা বলবো যা আসলে কম বেশি সবার কথা। হয়তো আমার আগে অনেকেই বলেছে...আমার দৃষ্টিকে আমি সাদা আর কালোতে আবদ্ধ রাখতে চাইনি, তাই আমি খুঁজতে চেয়েছি কী সেই আকর্ষণ যার টাণে আমি আমরা আজ এখানে। এটা বোঝা সত্যিই কঠিন,তবু আমি চেষ্টা করেছি।
এখানে জীবন কোথায় কেমন, কিভাবে প্রতিমুহূর্তে বদলে যায় স্বপ্নের রঙ সে সব নিয়ে আমার ভাবনাগুলোকে শব্দ কথায় প্রকাশ করার জন্য এই ব্লগ। বিখ্যাত হব এমন ভাবনা নয় বরঙ প্রিয়ার হাতের চুড়ির রিনঝিন শব্দ ণৈশ ঘরের রঙিণ পানির গ্লাসের টুনটান শব্দে হারিয়ে যায় না-আমার তাতেই আগ্রহ।
আগামি লেখায় আমি তার কথা বলবো,সেই সব স্বপ্নের কথা বলবো.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

