আজ সকালে ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল, এত দেরিতে কেউ ঘুম থেকে ওঠে?আজ যে সাদা শাড়ি লাল পাড়ের জমিনে হৃদয় হারানোর দিন..তবু এত দেরি? ইস্ সবাই সেই সকাল থেকে অপেক্ষা করে আছে। আজ পহেলা বৈশাখ।তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম, মোবাইল বের করে ফোন করলাম..01212244...নাম্বার দেখে অবাক? এটা আমার নাম্বার,দীর্ঘ সাত বছর ধরে ব্যবহার করছি, ভুল হবার কথা নয়। কথা বলতে বলতে সামনে এলাম, কী বিশ্বাস হলো? আমি ছিলাম, আমি আছি...ঢাকায় এখন এত গরম.....তবু মনে হয় সারাদিন বেড়াবো...
এতক্ষণ একটি আংশিক কাল্পনিক গল্প বললাম।গত বছর যা ছিল সত্যি এ বছর আমার জন্য তা স্বপ্নেরও অধিক!!
মামুন ভাই খুব ভালো লাগলো তোমার ফোন পেয়ে। অনেক অনেক দিন পর হাসলাম, যা প্রায় ভুলেই গিয়েছি।
জীবন, সাকিব, সাদনিম, খালেদ, নয়ন, তপু, অমিত, উপমা...নামগুলো ঠিক বলেছি তো? সারিবদ্ধ সব নাম...শুধু রনী নামটি খুঁজে পেলাম না....আগামিতে অবশ্যই পাবো-এই আশাতেই এখনও ঠিক আছি...
এই লেখা পড়ার জন্য আজকের আনন্দ মাটি না করলেও চলবে। আমি জানি কেউ হয়তো অপেক্ষাতে বসে নেই.....শুধু বলি 'ভুলে যেও না '
শুভ নববর্ষ 1417

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


