অনেক কিছুই ভাবিনি কিন্তু ঘটে চলেছে, চলছে তার নানান দৃষ্টিকোণে ব্যাখ্যা, চলছে তার নিজস্ব প্রয়োজনে, কখনোবা সময়ের স্রোতে ভেসে সে চলছে।
একটু পেছনে তাকাতে হবে, ঘটনার শুরুতে আমি ছিলাম না, আমার ভূমিকা একটি সীমিত সময়ের সাথে সাথে শেষ হয়ে গেছে। এখনো বিশ্বাস করি জা জানি তা সব প্রকাশ করা জাবে না,ভেবেছিলাম করবো ও না কিন্তু গত কয়েকদিন দেখে বা শুনে মনে হয়েছে অনেক অনেক অবিশ্বস্ত বন্ধুর চেয়ে প্রকাশ্য শত্রু ভালো।
আজ আমি আমার একসময়ের অতি প্রিয় বিতর্ক এবং বিতর্ক সংগঠন নিয়ে বলবো। আমি একজন অবসরপ্রাপ্ত বিতার্কিক, আজ এটাই হোক আমার পরিচয়। বিতর্ক নিয়ে কাজ করে এমন সংগঠন ও ব্যক্তিদের প্রায় সবার সাথে ঘটনাবহুল কিছু সময় আমার কেটেছে। তা থেকে আমি কোনো মন্তব্য করবো না তবে আজ কয়েকটি পেছনের সত্য ঘটনা সামনে নিয়ে আসবো, সিদ্ধান্ত সবার।
বিতর্কের দু'ধরনের সংগঠনের সাথে আমরা সবাই পরিচিত। জাতীয় এবং স্থানীয়(ক্লাব)।
যখন বিতর্ক শুরু করি তখন ভাবিনি বিতর্ক নিয়ে এভাবে ভাবতে হবে বা এত দূর আসবো, ভালোলাগতো তাই বিতর্ক করটাম,ভালোলাগছিলোনা তাই ছেড়ে দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের শুরুতে যাদের নাম শুনতাম যেমন- নাঈম, সোহেল, রোজী। অনির্বান, সেজান,আবীর, অভ্র। বুলবুল, ইকবাল-তারা সম্ভবত বিতর্কের কিংবদন্তী, আমাদের সময়ের সময়কে জয় করা বিতার্কিক।আমরা যারা সাধারণ বিতার্কিক, আমাদের কাঠগরায় তারা কখনো দাঁড়াননি।যেমন দাঁড়ানোর প্রয়োজন মনে করেন নাই সেই সব জাতীয় সংগঠনের জাতীয় নেতারা (কিরণ, শোয়েব এবং আরো অনেকে)আসুন আজ আমরা তাদের ভূমিকা একটু পূণঃ মূল্যয়ন করি।আসুক না সত্যের আলো সবার সামনে....(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

