আমরা দেশপ্রেমের কথা শুধু ২৬ মার্চ,
২১ ফেব্রুয়ারিতে বলে থাকি-
আমরা দেশপ্রেমিক
আমরা এ দেশকে নিয়ে গর্ব করি-
প্রাণ খুলে বলি- আমরা বাঙালী, আমরা বাংলাদেশী।
আমরা দেশকে প্রাণের চেয়ে ভালবাসি
আর তাই আমাদের ঐতিহ্য
আমাদের সোনার বাংলাকে
সভ্যতার নামে, উন্নয়নের নামে
দিনের পর দিন নরকে ঢেলে দিচ্ছি।
বুড়িগঙ্গার জল আমাদের বড় একখানা নরদমা
দেশ জুড়ে ইটের ভাটা বাংলার আকাশ
কালো মেঘের মতো ঢেকে দিচ্ছে,
আমার প্রিয় বংশী নদীতে মাছ গুলো ছটপটাচ্ছে
রাসায়নিক ক্ষারিয় পদার্থে আমার প্রিয় নদীটি
প্রতিদিন কেদে ফিরছে-
জেলেরা সারাদিন জাল ফেলেও পায়না মাছ
জালের সুতায় জড়িয়ে ওঠে
নানা রঙ বেরঙের পলিথিন
আমরা দেশ ভালবাসি
আমরা দেশ প্রেমিক
তাই তো আমাদের দেশকে নিয়ে যাচ্ছি
উজ্জ্বল নরকের অগ্নিশিখায় !!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



