বাঙালীদের মন মানসিকতায় সুস্থতা কবে নাগাদ ফিরে আসবে এ প্রশ্নের উত্তর নিরুদ্দেশ। রূচির উন্নয়ন আর আচরণের সংস্কার এ দুটি বৈশিষ্ট আমাদের জন্য অত্যন্ত জরুরী। আমাদের দরকার একটি "জীবন শিক্ষা" প্রশিক্ষনের। কিন্তু প্রশ্ন দাঁড়ায়- বিশাল এই সমাজ-গোষ্ঠীকে প্রশিক্ষন দেয়ার বা নেয়ার ক্ষেত্র সৃষ্টি করা বস্তুত পক্ষে একটি দুরূহ কাজ। তবে কাজটি কঠিন হলেও এর প্রয়োজন শতভাগ। আমরা বাঙালীরা ব্যক্তিত্ববোধ আর সামাজিকতা বুঝিনা বা জানিনা। অথবা ইচ্ছা করেই তা এড়িয়ে যাই। কথাগুলো উড়োজাহাজের জানালার পাশে বসে বসে ভাবছি। ঢাকা থেকে দুবাই আসছিলাম,এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে বসে আছি। আমরা তো এখন বাংলাদেশে নেই, দেশ ছেড়ে আকাশে অবস্থান করছি। আমাদের পাশে বসে আছেন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষি ভিন্ন ভিন্ন লোক। এখানেও কি আমাদের বাঙালী সভ্যতার পরিচয় দিতে হবে যে, আমরা কতটা সভ্য? কথাটা তিক্ত বটে কিন্তু কথা তো সত্য। কী আশ্চর্য যে, বাঙালীর আচরণ আর স্বভাব তার সাথে সাথে ছায়া হয়ে পিছু পিছু ঘুরে। সবচে খারাপ লাগে যে, বাঙালী তাদের পৈত্রিক সম্পক্তি সকল জায়গায় উপস্থিত করতে পছন্দ করে। তারা জানেনা সামাজিকতা কী। এই বাঙালীপনা প্রকাশিত হয় বিভিন্ন ভাবে। কেউ কেউ প্রকাশ করেন উচ্চস্বরে মোবাইল সেটে সংরক্ষিত নিজস্ব রূচির গান বাজিয়ে। আবার কেউ কেউ পরিচয় দেন বেশি বেশি অযথা কথা বলে। কথায় নেই মাধুর্যতা, কথা বলার নেই ভংগি, এই হলো আমরা বাঙালীপনা। মূলতঃ আর দশটা সমাজের লোকের স্বভাব চরিত্র আমাদের জানা নেই। সুতরাং প্রশ্ন রয়েই যায়--- আমরা কবে সভ্য সমাজের সভ্য বাঙালী হতে পারব কিংবা আদো হতে পারব কি?
আলোচিত ব্লগ
“গাম্ভী”

বছর চার-পাঁচ আগের ঘটনা। পরিবারের সবার ছোট হওয়া সত্ত্বেও তখন নানা গঠনমূলক বিষয়ে আমার গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে। কুরবানির ঈদের কয়েক দিন আগে গরু কেনা নিয়ে বাসায় আলোচনা চলছিল।
সেই সময়... ...বাকিটুকু পড়ুন
জুলাই জঙ্গী

শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন
এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন
জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।