ধ্বংস বিনা সৃষ্টি নাই
৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধ্বংস বিনা সৃষ্টি নাইফারুক হোসেন
৩০ জুলাই ২০১৩
তেলে ভেজে মজা করে
ভাঁজা-পোড়া খাই
নেই না খবর তেলের জন্ম
বিন্দু বিন্দু রাই।
পিষ্ট হলো তেল বেরুলো
ঘর্ষণে মর্দনে
রাই নিঃস্ব হলো জন্ম নিলো
তৈল নামকরণে।
ধ্বংস-যজ্ঞে না মাতিলে
রাই হতো কী তেল
ওইরূপ মনে ঝড় তোলো
থাকতে কুপির তেল।
ধ্বংস করো রিপুর গুছা
পিষ্ট করো দলে
ওঠবে ভেসে ঘৃত-মাখন
দুধের মতো হলে।
উজার করে বের করে দাও
সহায় সম্বল যতো
সকল মায়া ত্যাগ করিলে
পূর্ন হবে ক্ষত।
ক্ষুধা তৃষ্ণা থাকবে না আর
রূপের বদল হলে
নূরের ঝলক নূরের তনু
মিশবে গিয়ে মূলে।
ধ্বংস বিনা সৃষ্টি নাই
ভাঙ্গো মনের ঘর
ঘরের তলে লুকিয়ে আছে
ঘরের কারিগর।
নিঃশেষে ভয় করোনা
সমাপ্তি নয় শুরু
জানতে পাবে ক্রিয়া-কানুন
জপো গুরু গুরু।
গুরুর পায়ে বেন্ধে রশি
ভবের মায়া ছাড়ো
মরন আসার আগে তুমি
জীবন থাকতে মরো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪

আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া...
...বাকিটুকু পড়ুন
সূচনা ও প্রেক্ষাপট:লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার...
...বাকিটুকু পড়ুন
দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব...
...বাকিটুকু পড়ুন
১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুন
রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুন