মা তুমি .....
মা তুমি চোখের জলে বুক ভাসালে
তোমার বাবুর কিছু হলে ।
বাবু কি,পারবে মাগো ..........
তোমার চোখের এক বিন্দু জলের সমান
সুখটি তোমায় দিতে ??
বাবু তোমার বড়ো হলো
এদিক সেদিক ছুটছে ভালো
তোমার চোখের আড়াল হলে
পাগল হয়ে যাও কেন মা বাবুর জন্যে ??
১০ মাস ১০ দিন পার করে ,
কতো কষ্টো করে ,আনলে তাকে দুনিয়ার মাঝে ।
বুকের দুধ খাইয়ে মাগো ,
কোলে পিঠে রেখেছো কতো বছর তাকে ।
তোমার বাবু পারবে কি মা, একটা দিন ,
শুধু একটা দিন সে সুখটি তোমায় দিতে ??
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


