প্রতিদিনের দেখা,পথের মাঝে শুয়ে থাকা
সেই ছেলেটি আজ আর নেই ।
পরনের লুঙ্গী গায়ে মুড়ে,
মাথার নিচে একটা ইট খন্ড দিয়ে
শুয়ে থাকতো রাস্তার এক পাশে ।
আমাকে দেখার সাথে সাথে
দাদা ভাই বলে ছুটে আসতো আমার কাছে ।
এখন মনটা খুবই কাঁদে,
কিছু করতে পারিনা বলে তার জন্যে ।
আমিওতো তার চেয়ে কম নয় ।
বেকার যুবক, কিছু একটা করার জন্য
হাতে একটা ফাইল নিয়ে
সারাদিন এদিক সেদিক ছুটতে হয় ।
তবুও তার মতো লুঙ্গি মুড়িয়ে
ইটে মাথা রেখে , হয়না শুতে।
কেন তাদের জীবনটা এমন হয় ?
কেন ......কেন এমন হয় ?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


