তোমাদের এই দুনিয়াতে
এসেছি কিছু সময় ধার নিয়ে ।
সময় শেষ হলে পরে
চলে যাবো নিজের ঘরে ।
নিজের ঘরে থাকবো আমি একা
থাকবেনাকো কারো কোন মমতা ।
ভালোবাসার পরশ ছেরে
চলে যাবো নিজের ঘরে ,
সুন্দর এই পৃথিবী ছেড়ে ।
দিতে চইলেও দিতে পারবেনা
কোন ভাই বন্ধুরে ।
একা এসেছি তোমাদের ধারে
একাই যেতে হবে নিজের ঘরে ।
আমার সে অন্ধকার ঘড়ে
আমি থাকবো একা পরে ।
মাঝে , মাঝে আসবে তোমরা
আমার সে ঘরের পাড়ে ।
সেই ঘরটি আমার ,অন্ধকারে কালো
আমায় দেখার মতো ,নেইতো কোন আলো ।
আমার সে ঘরের পারে
আমায় দেখো তোমরা , তোমাদের অন্তরে ।
দুহাত তুলে দোয়া করো আমার জন্য ,
যে আমায় দিয়েছে কিছু সময়
তোমাদের পাশে থাকার ,তারি ধারে ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



