আমরা দেশের সাধারণ জনগন
দুঃখের সব বোঝা আমরা করি বহন।
তোমরা মাথা উঁচু কিছু মানুষ
দুঃখের কথা তোমরা বুঝবে কি করে ,
দুঃখ যে তোমাদের ছোঁয়না
যে সুখে আছো তোমরা
তার একটু ও যে আমরা পইনা ।
তোমরা ঘুমিয়ে আছো নরম বিছানায়
এয়ার কন্ডিশনের হওয়ায় ।
আমরা অবুঝ কিছু প্রাণি
থাকি ভাঙ্গা কুঁড়ে ঘরে, যে ঘরে খড়ের ছানি ।
দেখো তোমরা ,বাঁধো স্বপ্ন ,
কিভাবে যাই সুখে থাকা ।
বাংলার বোকা সুজাদের দিয়ে ধোকা ।
যে বোকারা স্বপ্ন দেখে বাংলার সুন্দর এক আগামি ।
পাচ্ছো তোমরা, খাচ্ছো কতো নিত্য নতুন খাবার ।
টাকা দিয়ে কিনতে হয়না ,
এনে দিচ্ছে তোমাদের ভাই -ব্রাদার,
একেক জনে একেক বার ।
লাফিয়ে,লাফিয়ে বাড়ছে কতো দ্রব্যের মূল্য
কি করে খাবো বলো ,
আমাদের নেই যে কোনো কাজ কাম ।
তোমরা দেশের কথা বলো
লাল সবুজের পতাকা উরিয়ে গাড়ি নিয়ে চল ।
নারিরা মায়ের জাত, সে কথা ও বল
চলার পথে দেখতে পাও কি ,
রোদে পুড়ে মরছে কত নারী ,দুঃখের বোঝা নিয়ে ।
তাদের কি হবে বল ??
একটি বার কি ভেবেছ ভাই
পরে আছো যে কোট - টাই
পথে পথে কাঁপছে শীতে,
কত হাজার শতো পথ শিশু ,
তাদের যে গায়ে দেয়ার কিছু নাই ।
লোড শেডিং কি বুঝনা তোমরা
বুঝবে কি করে, তোমাদের বাসায় যে আলোর মেলা ।
সে আলোয় তোমাদের ছেলে -পুলে করে খেলা
এদিকে আমরা পাইনা বিদ্যুৎ আধো আধ বেলা ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


