somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যগল্পঃ এটা আপনার জন্য নয়

১৪ ই জুন, ২০১০ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

... ডিপার্টমেণ্টাল ষ্টোরের কাউণ্টারে দাঁড়াতেই চোখে পড়ল ওপাশের তাকে চকচকে একটা রামদা ঝোলানো। দেখেই বোঝা যায়, বেশ ধারাল। বিদ্যুতের আলোয় রীতিমতো ঝলকাচ্ছিল ইস্পাতের ব্লেডখানি। ঝুলানো অবস্থায় নিঃসন্দেহে সেটি একখানা মনোহর বস্তু; কিন্তু কেন-জানি যন্ত্রটিকে ভয় পেতে শুরু করলাম আমি। আতংক গোপন থাকল না আমার কণ্ঠে, ‘ভাই, করছেন কী’, দোকানদারকে বলেই বসলাম, ‘এমন একটা সাংঘাতিক হাতিয়ার এভাবে প্রকাশ্যে ঝুলায়ে রাখছেন!’

‘এটা আপনার জন্য না,’ দোকানদারের গলার স্বর গম্ভীর । কী মনে করে রামদাটা নামিয়ে আনল সে, দুই হাতে আমার হাতে নাকের সামনে ধরে হঠাৎ বিকটভাবে ঘোরাতে শুরু করল যণ্ত্রটা।

নিশ্চয় মজা করতে ভালবাসে লোকটা। কিন্তু এরকম একটি অনুমানের উপর ভরসা করে নিশ্চল থাকা বুদ্ধিমানের কাজ নয়। কায়দা করে একটা স্টিলের তাকের আড়ালে গুটিয়ে নিলাম নিজেকে, অন্ততঃ ভুলবশত আহত হবার সম্ভাবনাটুকু এখন আর থাকল না। এক মূহুর্ত মনে হলো, ব্যথিত হয়েছে দোকানদার লোকটা আমার আচরণে; কিন্তু নিমিষেই বদলে যেতে দেখলাম লোকটার অভিব্যক্তি--ক্রোধ ভর করেছে তার দৃষ্টিতে। এতক্ষণে ভালভাবে খেয়াল করলাম লোকটাকে। বিশাল দেহ; আস্ত একটা ষাড়ের মতো দেখাচ্ছিল তাকে--চোখের মণি দু'টো কোটরাগত, লাল--ঠিকরে বেরিয়ে আসবে যেন এখুনি। নির্ঘাত ক্ষেপেছে লোকটা আজ আমার উপর। কিন্তু প্রাণপণে সেলসম্যানসুলভ আচরণ ধরে রাখল লোকটা, নিজেকে সংযত করল। রামদাটা আস্তে করে কাউণ্টারের উপর রেখে হিস হিস করে বলল, ‘কইলামই তো, এইডা আপনার জন্য না!’

রামদার গায়ে মনে হলো কিছু লেখা আছে, ঝুঁকে তাকাতে যেতেই লোকটা খামচি দিয়ে সেটা তুলে নিল। কিন্তু ততোক্ষণে যা দেখার আমি দেখে ফেলেছি। হাতিয়ারটির চওড়া ব্লেডে গাঢ় কালিতে লেখা, ‘এটা আপনার জন্য নয়। এটা শুধু গরুদের জন্য।’

হা হা করে হাসতে শুরু করল লোকটা আমাকে বোকার মতো তাকাতে দেখে, উন্মত্তের মতো রামদা ঘোরাচ্ছে--সাঁই সাঁই শব্দ উঠল বাতাসে। ছিটকে বেরিয়ে এলাম আমি দোকান থেকে, দোকানদারের হাসি তাড়া করে ফিরল আমাকে অনেকক্ষণ। ভয়ে কলজে কাঁপছিল আমার, আর নিজেকে কেবলই স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিলাম এই বলে, বউ যে কথায় কথায় আমাকে গরু ডাকে, এই কথা আর কেউ জানে না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ রাত ১০:১২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×