আমার প্রিয় পোস্ট

বড় দূর্বলতাও বিরাট সাফল্যের কারণ হতে পারে...

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৯

শেয়ারঃ
0 0 0

লেখক এবং যেখানে থেকে নেওয়া হয়েছে

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের।

অনেকদিন থেকেই একটি লোক বেকার ছিল। অনেক ঘুরেও সে তার যোগ্যতা ও পছন্দ অনুসারে চাকরি পাচ্ছিল না।

এমন সময় একদিন বিজ্ঞাপন দেখে বেকার লোকটি একটি বড় কোম্পানিতে ‘পিয়ন’ পদে আবেদন করে।

নির্দিষ্ট দিনে নিয়োগকর্তা তার ইন্টারভিউ নিল এবং কিছু ছোটখাট কাজ করতে দিল। লোকটি সাফল্যের সাথেই তা করলো।

‘তোমাকে মনোনীত করা হলো।’ তার কাজে সন্তষ্ট হয়ে নিয়োগকর্তা এ কথা জানিয়ে লোকটিকে ইমেইল এড্রেস দিতে বললো।

নিয়োগকর্তা আরো বললো-ইমেইল এড্রেসে একটি নিয়োগপত্রসহ প্রতিষ্ঠানের শর্তাবলী পাঠানো হবে। চাকরিতে জয়েন এর আগে এগুলো পূরণ করে আনতে হবে।

লোকটি তখন জানালো যে তার ইমেইল এড্রেস নেই এমনকি কম্পিউটারও নেই।

তখন নিয়োগকর্তা বললো: আমি দু:খিত যে, এখানকার নিয়ম অনুযায়ি ইমেইল এড্রেস না থাকলে তুমি এ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না।

লোকটি এ কথা শুনে আশাহত হয়ে বের হয়ে আসলো। সে বুঝতে পারছিল না যে কি করবে। সঙ্গে থাকা টাকাও শেষের পথে। পকেটে আছে মাত্র ১০ ডলার।

এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে একটি সুপার মার্কেটে গিয়ে ১০ কেজি টমেটো কিনলো। পরে তা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলো।

মাত্র দুই ঘণ্টার মধ্যে তার টমেটো বিক্রি শেষ হলো এবং মুলধন দ্বিগুণ হয়ে গেল। লোকটি ওইদিন একইভাবে কয়েকদফা টমেটো বিক্রি করে তার মূলধন ৬০ ডলারে উন্নীত করলো।

লোকটি এতে খুবই আশান্বিত হলো এবং প্রতিদিনই এভাবে টমেটো বিক্রি শুরু করলো। এভাবে প্রতিদিনই তার মূলধন দ্বিগুণ থেকে তিনগুণ হতে থাকলো।

এভাবে ক্রমান্বয়ে খুব অল্প সময়ের মধ্যেই লোকটি একটি ভ্যন...তারপর ট্রাকে করে সবজি সরবরাহ করা শুরু করলো।

পাঁচ বছর পর---
এখন লোকটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম খাদ্য সরবরাহকারী। এবার সে তার পরিবারের ভবিষ্যত নিয়ে ভাবলো। জীবন বীমা করার চিন্তা করলো।

লোকটি একজন বীমা দালালের সঙ্গে কথা বললো এবং একটি বীমা পলিসি পছন্দ করলো।

যখন কথাবার্তা শেষ পর্যায়ে তখন বীমা দালাল লোকটির ইমেইল এড্রেস চাইলো।

লোকটি জানালো যে তার কোনো ইমেইল এড্রেস নেই।

বীমা দালাল এতে খুবই অবাক হয়ে বললো—আপনি এ কি বলছেন। এই যুগে ইমেইল এড্রেস ছাড়াই এত বড় ব্যবসা চালাচ্ছেন? আর আপনার আপনার যদি ইমেইল এড্রেস থাকতো তাহলে আপনি আরো কতকিছুই করতেন?

লোকটি কয়েক মুহূর্ত মাত্র ভাবলো এবং ঝটপট বললো—ইমেইল এড্রেস থাকলে আমি এখন পিয়ন থাকতাম।

এখান থেকে শিক্ষণীয়:
. ইন্টারনেটই সব সমাধান নয়.
. যদি আপনার ইন্টারনেট না থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি হয়তো কোটিপতিও হয়ে যেতে পারেন।
. এই লোকটির একটি বড় দূর্বলতাই তাকে বিরাট সাফল্য এনে দিয়েছে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৬
নষ্ট কবি বলেছেন: আচানক ব্যাপার.......।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: খুব সুন্দর একটা শিক্ষা নেওয়া যায় এখান থেকে। আসলে হতাশ হতে নেই।

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৯
বল্টু মিয়া বলেছেন: ভালো লাগলো পড়ে ।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ বল্টু ভাই

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৬
সপ্নীল বলেছেন: খুবই শিক্ষনীয় একটা উদাহরন তবে দুঃখের বিষয়,
আমরা ভাই ভাল জিনিষ দেখে বা পড়ে শিক্ষা নেই না। পাশ্চাত্যের খারাপ কিছু বলুন, তরুন সমাজ লুফে নেবে তা।

পোস্টে প্লাস।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: সপ্নীল ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ

৭. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৬
বালক বন্ধু বলেছেন: খুব ভাল লাগলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। আপনাদের ভাল লাগাই আমার ভাল লাগা

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৮
সাইমুম বলেছেন: টমেটোর ব্যবসা করবো ভাবছি। +
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪১

লেখক বলেছেন: লগে আমারে নিয়েন কিন্তু

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪১

লেখক বলেছেন: :-B :-B :-B :-B

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৯
ৃৃৃশান্ত বলেছেন: আমার অবস্থাও এখন বেকার । অনেকদিন থেকেই বেকার। অনেক ঘুরেও যোগ্যতা ও পছন্দ অনুসারে চাকরি পাচ্ছি না।

আপনে আমারে আলো দেখাইলেন গুরু। কাইলকাই টমেটো কিনমু............।




(ভালো লেগেছে......। +++)
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আমিও শুরু করমু ভাবছি তো চলেন শেয়ারে ব্যবসা করি

১১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪০
আমি ভাল আছি বলেছেন: ইন্টারনেটই সব সমাধান নয়
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আসলেই সব সমস্যার সমাধান নয়।

১২. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৫
মনের কিছু কথা বলেছেন: ভালো লাগলো পড়ে ।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৫
সাদিয়া হোসাইন বলেছেন: মোবাইল, ইমেইল ইত্যাদি জীবনের জন্য অপরিহার্য কোনো জিনিস না।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: এগুলার প্রয়োজন আছে তবে আমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় ভাবেই খাটাই বেশী

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৩
মুনির০০৭ বলেছেন: ইন্টারেস্টিং!!
০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন: আসলেই ইন্টারেস্টিং

১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৮
মারুফ৫৭১ বলেছেন: ইন্টারনেট অনেক সমস্যার সমাধান...
০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন: তা ঠিক

০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন: ধইন্যা

১৭. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৯
দূর্যোধন বলেছেন: ইন্টারনেট দিয়া কি হৈব /:) /:) /:)
০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন: কিছুই হৈবে না

 

মোট সময় লেগেছে ২.৭০৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নামে নয় গুণেই যার পরিচয়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই