আমার প্রিয় পোস্ট

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

ব্রাউজিং স্পীড বাড়াবো কীভাবে?

২৮ শে জুলাই, ২০০৭ রাত ১:১৫

শেয়ারঃ
0 0 0

আমি নকিয়া ৩২৩০ হ্যান্ডসেট মডেম হিসেবে ব্যবহার করছি। আর ইন্টারনেট এক্সপ্লোরারের পরিবর্তে ফায়ারফক্স ব্যবহার করছি। ফায়ারফক্স আমার মতে আই ই এর চেয়ে অনেক ফ্রেন্ডলি আর ফায়ারফক্সের এ্যড অন তো এক কথায় মারভেলাস। সমস্যা হল এর স্পীড। গ্রামীণ ফোনের এজের তো বারো অবস্থা তার সাথে যোগ হয়েছে বিজ্ঞাপনের বাড়াবাড়ি। তবুও উবুন্তু ফোরামসহ অন্যান্য কিছু সাইট থেকে তথ্য নিয়ে কনফিগারেশন সাজিয়ে নিয়ে মোটামুটি স্পীড পাচ্ছি।
সর্বোচ্চ স্পীড পাবার জন্য কনফিগারেশ বা অন্য কোন বিষয় কারো জানা থাকলে দয়া করে জানাবেন কী?

 

প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১:২৩
লাভলুদা বলেছেন: ব্রাউজ স্পীড বাড়ানোর জন্য আপনা পিসিতে একটি নেইম সার্ভার এবং কেশিং সার্ভার সেট করতে পরেন।
২. ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১:৩১
পথের মানুষ বলেছেন: লাভলুদা, আমি জানি না এটি কীভাবে করতে হয়। দয়া করে জানাবেন কী। ধন্যবাদ
৫. ২৮ শে জুলাই, ২০০৭ রাত ২:০৫
ফায়ারফক্স বলেছেন: ঊউএঊ মডেম ব্যবহার করুন
দাম মনেহয় ৯,০০০-১০,০০০ টাকার মত হবে।
৭. ২৮ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৯
রানা বলেছেন: বেটার হয় একটা এজ মডেম কিনে নিন। মোবিডাটা এজ মডেম ১০,০০০-১০৫০০ টাকা দাম। গ্রামীনের এজ সাভিস এর অবস্থা এখন খুবই খারাপ। কল রেট কমার ফলে ভয়েস সার্ভিসের দিকে তাদের নজর বেশী। ইন্টারনেট সার্ভিসের অবস্থা হালুয়া। সিটি সেল এখন বেস্ট।
৮. ৩০ শে জুলাই, ২০০৭ রাত ১২:৩৬
পথের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা, ধন্যবাদ।
৯. ০১ লা আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩২
রে.ক.চৌ.নি বলেছেন: সিটিসেল বিষয়ে কিছু বলবেন?বেশী কিছু জানি না
@রানা
১০. ০১ লা আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫১
মানচুমাহারা বলেছেন: স্পিড দুই ভাবে বাড়ানো যায়ঃ
১। বেশি স্পিডের মডেম,ব্রডব্যান্ড ব্যবহার করে।
২।ব্রাউজারে কিছু এডঅন বা সাপোর্ট সফটওয়্যার ব্যবহার বা টিসিপি অপটিমাইজার জাতীয় সফটওয়্যার ব্যবহার করে। ২ নং এর উদ্দেশ্য হলো যতটুকু ব্যান্ডউইড পাওয়া যায় সেইটুকুর সবোর্চ ব্যবহার।
১১. ০১ লা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
উদাসী স্বপ্ন বলেছেন: গ্রামীণের এজ ইউজার সংখ্যা গত জুলাই মাসে ১৮ তারিখ পর্যন্ত ২.৩ মিলিয়ন নতুন সামস্ক্রাইবার যুক্ত হয়েছে। চ্যানেল ক্যাপাসিটি আর ব্যান্ডউইডথের বেড়াছেড়া অবস্হা। তবুও কাজ চলছে।

তবে সিটিসেল সম্পর্কে আমি পজিটিভ কারণ ওদের টোটাল মার্কেট শেয়ারের ৪% ইউজার আর চ্যানেল ক্যাপাসিটি আর ব্যান্ডউইডথ একসিড করতে ওদের বর্তমান ধারায় আরও চারবছর লাগবে। কিন্তু ওদের বিলচার্জ প্রমোশন ভালো না, কারন যখন একটা ওয়েব পেজ খোলা হয় তখন ঐ ওয়েব পেজের ছোট একটা অযাচিত এ্যাড বা অপ্রয়োজনীয় এ্যাডের জন্য বিল দিতে হবে!
তবে ডাউনলোড স্পিড বেশ ভালো, এখন নেটওয়ার্ক স্ট্যাবিলিটি ওদের হোয়াউই র বিটিএস মালের ওপর ডিপেন্ড করে।
আর একটেল হলো কল কাটার রাজা আর পাগলালিংক অর্থাত বাংলা লিংকে কোনো পেজ খুললে জানান দিয়েন!

 

মোট সময় লেগেছে ০.৮৮০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একটা জীবন।
কত স্বল্পতম সময়।
কত জিজ্ঞাসা।
কোনটির উত্তর আছে কোনটির নেই।
তবুও বুকে জমানো কত প্রশ্ন নিয়েই একদিন চলে যেতে হবে।
তবুও বাসযোগ্য হোক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ