সামান্য একটা বাড়ী নিজামীকে দিলে রাষ্ট্রের কী এমন ক্ষতি?
০২ রা আগস্ট, ২০০৭ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষয়টি বাসী হলেও বিবেক ভীষণভাবে তাড়িয়ে বেড়াচ্ছে এ নিয়ে কিছু লিখবার জন্যে। নিজামীকে ‘রাষ্ট্রীয় কাজে বিশেষ অবদান রাখায়’ তার বসবাসের জন্য তার অনুকুলে সরকারী প্লট বরাদ্দ করা হয়েছে।
কথায় বলে ‘সরকারী মাল দরিয়ামে ঢাল’। সরকারী মাল প্লট। সেটা নিজামীকে দেয়া হোক আর দরিয়ামে ঢেলে দিক আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার কষ্ট হয়, আমার কষ্ট হয় আমাদের বুকের রক্তে, আমাদের সীমাহীন আত্মত্যাগে পাওয়া এই সবুজ জমিটুকুর সাথে রসিকতা করলে, একে অপমান করলে।
নিজামী রাষ্ট্রীয় কাজে বিশেষ কোন অবদানটি রেখেছেন যে তার অনুকুলে এই অজুহাতে একটি প্লট বরাদ্দ দিতে হবে? দেশে কী আর কোনও অজুহাত ছিল না যা’ দাড় করিয়ে তাকে একটি প্লট দিয়ে দেয়া যেত। তাহলেও তো অন্ততপক্ষে এই বঞ্চিত দেশটির সাথে এমন নিষ্ঠুর পরিহাস করা হত না।
মালা বদল শব্দটার সাথে আমরা কমবেশী সবাই পরিচিত। আমরা সবাই জানি মালা পরানো হয় কাউকে বিশেষভাবে সম্মানিত করবার জন্যে। কিন্তু চোরের গলায় যে মালাটি পরানো হয় সেটিও কিন্তু মালা আর এটি কখনোই সম্মনিত করার জন্যে পরানো হয় না পরানো হয় তাকে ছোট করে দেয়ার জন্য। আমাদের এই ছোট্ট রাষ্ট্রটিকে সম্মানিত করার প্রনান্ত চেষ্টা আমরা সবাই কোনও না কোনভাবে করছি। তবে রাষ্ট্রের গলায় ‘বিশেষ অবদানের’ এই কলংকিত মালাটি না পরালে জাতির কী খুউব ক্ষতি হয়ে যেত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন