দিনভর পৃথিবী অন্ধকার করে বৃষ্টি ঝরে বেদনা-
পাহাড়ে, আর সেখানে তোমার পরীর মুখ ফুটে
থাকে, পাহাড় গর্বের পাহাড় বেদনার, বয় দিন
দিনভর রুমালে এসে মেঘ ডাকাডাকি করে আর
তোমাকে সেই মৌন-উঁচু মনপাহাড়ে তুলে নিয়ে
যায়, কারো ফেলে যাওয়া রুমালে তার হাতের
স্পর্শ ও গন্ধ পিছু পিছু আসে, আর মনপাহাড়ে
সারাবেলা বসে বসে ঘষে তুলতে চাও পেরিয়ে
আসা কতস্মৃতিরেখায় তৈরি আঁকাবাঁকা মনোপথ
ও মনোমত, দেখো রুমাল ক্রমে ক্ষয়ে ক্ষয়ে সুতা
খুলে পড়ে, তবু স্পর্শ গন্ধ, এত জলেও শেষ হচ্ছে
না স্মতিবিরোধ, ভেবে কেমন অবাক হয়ে আছো
আর বিষণœ হয়ে আছো এবেলা, আর ধৌতবিদ্যা
পড়ে থাকে একপাশে, অধিবিদ্যা দেখো মনপাহাড়
থেকে চুঁইয়ে চুঁইয়ে হৃদয়ে পড়ে ক্ষরণের অভিকর্ষ
মেনে, চেয়েছিলে কোনদিন কদম গাছের সিক্ত
এক জীবন, বহুদিন বিরামহীন বাদলের অন্ধকারে
হাজার সূর্যে তুমিও প্রস্ফুটিত হবে, বৃষ্টি থামে না তো
০৪.০১.২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


