আমার প্রিয় পোস্ট

অবশ্য পাঠ্য আগুন পোস্ট

২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪২

শেয়ারঃ
0 3 0

আজকে সারাদিন জামাতিদের প্রচুর আলতুফালতু পোস্ট দেখে আর ভাল্লাগছিলোনা, আগে পড়া কিছু বই থেকে তথ্য সংগ্রহ করে তৈরি করে ফেললাম এই অবশ্য পাঠ্য আগুন পোস্ট।

১. ইদানিং জামাতিরা সরকারের নারী নীতি নিয়ে ভীষণ ক্ষেপে আছে। কিন্তু তাদের গুরু মওলানা আবু আলা মওদুদীর নারী নীতি কী ছিলো তা কি তারা জানে? আবু আলা মওদুদী ১৯৬৪/৬৫ সাল পর্যন্ত নারী-শাসনের ঘোর বিরোধী ছিলেন। আওরাত-জেনানাদের রাজনীতিতে টেনে আনা, পার্লামেন্টের সদস্য হতে দেয়াকে ইসলামবিরোধী বলেছিলেন তিনি। দস্তুরী তাযাবীয গ্রন্থের ৬ পৃষ্ঠায় মওদুদী বলছেন, “আইন পরিষদগুলোতে মহিলাদের সদস্য হওয়ার অধিকার দেয়া হলো পাশ্চাত্য জাতিসমূহের অন্ধ অনুকরণ। ইসলামের নীতিমালা এ অনুমতি দেয়না। ইসলামে রাজনীতি ও দেশের প্রশাসনিক দায়িত্ব কেবলমাত্র পুরুষদের ওপরই ন্যস্ত।” আবু আলা মওদুদী রচিত তাফহিমুল কোরান গ্রন্থের ৪৬ পৃষ্ঠায় বলা আছে, “পবিত্র কোরানের স্পষ্ট নির্দেশ থাকার পরও এ কথার কী অবকাশ আছে যে, মুসলিম মহিলারা কাউন্সিল ও পার্লামেন্টের সদস্য হবে? ঘরের বাইরে সামাজিক তৎপরতায় দৌড়াদৌড়ি করবে, সরকারী দফতরে পুরুষদের সাথে কাজ করবে, কলেজগুলোতে ছেলেদের সাথে শিক্ষা গ্রহণ করবে, বিমান ও রেলকারে যাত্রীদের মনোরঞ্জনে ব্যবহৃত হবে এবং শিক্ষাদীক্ষার উদ্দেশ্যে আমেরিকা-ইংল্যান্ড যাবে?” ১৯৬১ সালে মোহাম্মদ আলী জিন্নাহর কন্যা রাষ্ট্রপ্রধান হতে পারেন কিনা এ নিয়ে মওদুদী সাহেব ফতোয়া দেন, “মহিলাসমাজের কর্মক্ষেত্রই আলাদা। সুতরাং ফাতেমা জিন্নাহর রাষ্ট্রপ্রধানের পদ গ্রহণের প্রশ্নই ওঠেনা। এটা হলো পুরুষের কাজ।”

ভালো মন্দ যাই হোক এপর্যন্ত সবকিছুতো অন্তত একটা সুরেই ছিলো। কিন্তু ১৯৬৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যখন সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী ফাতেমা জিন্নাহর জয়লাভের সম্ভাবনা দেখা দেয়, তখনই সুর পালটে ফেললেন আমাদের মওদুদী ছাহেব, “মহিলা রাষ্ট্রপ্রধানের ব্যাপারে কোনই বাধ্যবাধকতা নেই। মহিলাদের নেতৃত্বে যুদ্ধ করা বা হজ্ব করা অবৈধ বলাও অন্যায়। আমাদের ওপর ফরয হলো মিস ফাতেমা জিন্নাহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে বর্তমান সরকারকে নিয়মতান্ত্রিক পথে ক্ষমতাচ্যুত করা। আল্লাহতায়ালা এরচেয়ে সুবর্ণ সুযোগ আর দান করতে পারেননা।”

কেউ কি আমাকে বুঝিয়ে দেবেন এদের নারী নীতি আসলে কী?

২. ‘মুরতাদ কি সাজা ইসলাম মে’ নামে আবু আলা মওদুদীর একটা বই আছে। তার থেকে কিছু উদ্ধৃত করছি-

“যে এলাকায় ইসলামী বিপ্লব সংঘটিত হবে, সেখানে (জন্মগত) মুসলমানদের নোটিশ দিতে হবে যে, যারা আকিদা ও আমলের দিক দিয়ে ইসলাম থেকে বিমুখ হয়েছে এবং বিমুখ হয়ে থাকাই পছন্দ করে, ঘোষণার তারিখ থেকে এক বছরের মধ্যে অমুসলমান হওয়ার রীতিনীতি প্রকাশ্য ঘোষণা দিয়ে ইজতিমায়ী নিযাম থেকে বের হয়ে যেতে হবে। এ সময়ের পরে যারা মুসলমানের বংশে জন্ম নেবে তাদেরকে মুসলমান গণ্য করা হবে। তাদের ওপর সম্যক ইসলামী আইনকানুন প্রয়োগ করা হবে। ধর্মের সকল ফরয ও ওয়াজিবগুলো তাদেরকে বিনা ব্যতিক্রমে পালন করতে বাধ্য করা হবে। অতঃপর ইসলামের গন্ডির বাইরে যে-ই পদার্পণ করবে, তাকেই কতল করা হবে।”

৩. সাম্রাজ্যবাদ মওদুদী স্টাইল-

“অমুসলমান দেশগুলোতে নিমন্ত্রণ কার্ড পাঠাতে হবে। কিন্তু শক্তি লাভ মাত্র ওইসব দেশে (বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে) আক্রমণ চালাতে হবে। মুসলমানদের মধ্যে কাফেরদের প্রচার নিষেধ করা হবে এবং কাফেরদের মধ্যেও কাফেরদের প্রচার নিষেধ করা হবে।” বই- ‘মুরতাদ কি সাজা ইসলাম মে।’

৪. “কোরান হেদায়েতের জন্য যথেষ্ট, কিন্তু নাজাত বা মুক্তির জন্য নয়”- এই মারাত্মক কথা মওদুদী বলেছেন ‘তাফহিমাত’ গ্রন্থের ৩১২ পৃষ্ঠায়।

৫. জামায়াত প্রেমিকরা একটা অভিযোগ সবসময়ই করে থাকে যে, তাদেরকে নাকি ব্লগে প্রচুর খারাপ অশ্লীল কথাবার্তা হজম করতে হয়। তাদের জন্য দিচ্ছি সাঈদীর এই ওয়াজের অংশবিশেষ, অশ্লীল কথা কারা বলে বোঝা যাবে এবার ভালোমত-

“হায় মুসলমান, সেই মুসলমান, সেই নবীর উম্মত, এক পাতা ইংরেজি বই পড়ে আর বলে, হোয়্যার ইজ গড? আল্লা কোথায়? বলেন নাউযুবিল্লাহ। মাস্টার সাহেব ক্লাসে বলে, মানুষ ছিলো বান্দর। তার পাছায় লেজ ছিলো। সেই লেজ ক্ষয়ে ক্ষয়ে গেছে। তবে এখনো মানুষের পাছার কাছে লেজের অংশবিশেষ রয়ে গেছে। বিশ্বাস না হয় নিজের পাছা দেখো। ছাত্রছাত্রীরা শোনে, আর কাপড়ের নিচে হাত ঢুকায়া দেয়, সত্যিই তো লেজের মতো কী দেখা যায়! বলেন নাউযুবিল্লাহ। এই জন্যেইতো আমি বলি, ওইটা বিশ্ববিদ্যালয় নয়, বেশ্যাবিদ্যালয়, ওইখানে আহাম্মক শরীফ আর উমরউদ্দিন বদরা বদমায়েশি শিক্ষা দিতেছে। ভাই সাহেবরা জোরে আওয়াজ দেন, ১২ কোটি মুসলমানের দেশে ডারউইন সিলেবাসে থাকবে?”

৬. জামাতি ব্লগারগণ, এতক্ষণ ধরে যা পড়লেন তা নিশ্চয়ই আপনাদের আগে থেকেই জানা ছিলো। তবু আপনারা জামায়াতে ইসলামী নামক বিষফোঁড়ার পাতা চমৎকার ফাঁদ থেকে বেরিয়ে আসতে কেনো পারেননা সেই গোমরটা ফাঁস করছি (এটা আছে ‘মুরতাদ কি সাজা ইসলাম মে’ বইয়ের ৫২ পৃষ্ঠায়)-

“জামায়াতে প্রবেশ করতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে আগেই জানানো হয় যে, এখান থেকে ফিরে যাওয়ার শাস্তি মৃত্যু।”

সবাইকে ধন্যবাদ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৬. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:০৪
সাগর নীল বলেছেন: দেখুন, মওলানা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা এইটা সত্য। তার মানে এই নয়যে তার কথা জামাত অক্ষরে অক্ষরে মানতে হবে। ইসলামের অনেক আইনের মুলনীতি দেয়া আছে। এই মুলনীতির ভিত্তিতে যুগের চাহিদার আলোকে তাত্তিকরা আইন প্রনয়ন করেন। আমি যতটুক জানি, নারীর অধিকারের ব্যাপারে জামাত খুবই সচেতন। বেশীদুরে যেতে হবেনা, নিজামী সাহেবের স্ত্রী ইতো একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। এছাড়া টিচার, ডাক্তার সহ সব প্রফেশনের নারীরাই জামাতের সদস্য আছেন। ধন্যবাদ।
৭. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:০৭
হ্যারি সেলডন বলেছেন: হাহাহা......সাগর নীল কেমনে গিরগিটির মত পাল্টাইতাছে দেখেন। এখন মওদুদীরেও ডিসওন করতাছে। হালায় জামাতিরা সব পারে, সব! শুধু পারেনা সেটা দেশকে ভালবাসতে, সত্য বলতে, ইসলামের সঠিক পথে চলতে।
৮. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:০৭
হ্যারি সেলডন বলেছেন: সাইদীর এক মাহফিলে শুনেছিলাম মওদুদী নাকি ২০ শতকে সাউথ এশিয়ার সবচাইতে বড় আলেম!
২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: আলফা ওয়ান, ইবলিশ, মেন্টাল, দস্যু বনহুর, রাহা, সাগর নীল, হ্যারি সেলডন, স্বাক্ষর শতাব্দ কে ধন্যবাদ।

১০. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৮:০০
এস্কিমো বলেছেন: সাগর নীল বলেছেন: দেখুন, মওলানা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা এইটা সত্য।

- বুঝলাম জামাতের প্রতিষ্ঠাতা ছিলো একজন পল্টিবাজ!
সেই ধারাবাহিকতায় বর্তশান জামাতের নেতারাও একবার হাসিনা আর একবার খালেদার কোলে চড়েছে।

সাবাস।

লেখকের জন্যে উষ্ঞ অভিনন্দন।
১১. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৮:০২
সমালোচনাকারী বলেছেন: পিলাস পিলাস পিলাস পিলাস পিলাস পিলাস পিলাস পিলাস পিলাস
১৩. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৮:০৪
এস্কিমো বলেছেন: বর্তশান = বর্তমান।
১৪. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৮:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: হাহাহা......সাগর নীল কেমনে গিরগিটির মত পাল্টাইতাছে দেখেন। এখন মওদুদীরেও ডিসওন করতাছে। হালায় জামাতিরা সব পারে, সব! শুধু পারেনা সেটা দেশকে ভালবাসতে, সত্য বলতে, ইসলামের সঠিক পথে চলতে।

আপনার পোস্ট মরাত্মক হইসে । +++++
১৫. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৪
রিয়াজ শাহেদ বলেছেন: এস্কিমো, সমালোচনাকারী, রাশেদ, বিষাক্ত মানুষ কে ধন্যবাদ।
১৬. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫২
শফিউল আলম ইমন বলেছেন: জটিল পোষ্ট।
আরো চাই এই ধরণের পোষ্ট।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।
২৪ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ; আপনিও ভালো থাকুন।

১৭. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৩
পরশ পাথর বলেছেন: +++++++++++++


বাননার কাছ থেকে কিছু শুনতে পারলে ভাল হইত। জামাত নিয়া বাজে কথা কইলে হের খুব কষ্ট হয়। সে চুপ থাকতে পারে না।

১৮. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৬
সলিল বলেছেন: ভাই......ইমানে কইতাছি...জব্বর পোস্ট দিসো............অভিনন্দন.........ক্যারি অন
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: পরশ পাথর আর সলিলকে ধন্যবাদ।

১৯. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
প্রণব আচার্য্য বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: হাহাহা......সাগর নীল কেমনে গিরগিটির মত পাল্টাইতাছে দেখেন। এখন মওদুদীরেও ডিসওন করতাছে। হালায় জামাতিরা সব পারে, সব! শুধু পারেনা সেটা দেশকে ভালবাসতে, সত্য বলতে, ইসলামের সঠিক পথে চলতে। ...


সহমত
২০. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
মুকুল বলেছেন: আগুন পোস্ট *****
২২. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫০
প্রলয় হাসান বলেছেন: এই পোস্টটাকে কপি করে সন্দাবতী, তৃনভুজ, শাউন, ফাজানা মাবুবা এদের ব্লগে গিয়ে পেস্ট করা উচিৎ।

সত্যিই আগুন পোস্ট দিয়েছেন সুদর্শন ভাই।+

(আল্লাহ, এইবার যেন 'সুদর্শন' বানানটা ভুল না হয়!)
২৩. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪১
কাকতারু্য়া বলেছেন: আপনি বস মানুষ । যা লিখসেন না! লা জওয়াব।


সাগর নীল বলেছেন: দেখুন, মওলানা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা এইটা সত্য। তার মানে এই নয়যে তার কথা জামাত অক্ষরে অক্ষরে মানতে হবে। ইসলামের অনেক আইনের মুলনীতি দেয়া আছে। এই মুলনীতির ভিত্তিতে যুগের চাহিদার আলোকে তাত্তিকরা আইন প্রনয়ন করেন। আমি যতটুক জানি, নারীর অধিকারের ব্যাপারে জামাত খুবই সচেতন। বেশীদুরে যেতে হবেনা, নিজামী সাহেবের স্ত্রী ইতো একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। এছাড়া টিচার, ডাক্তার সহ সব প্রফেশনের নারীরাই জামাতের সদস্য আছেন। ধন্যবাদ।


ঐ মিয়া, মানুষের শরীর ফিট থাকলেও মাথা নষ্ট হইলে চলবো? মওদুদীর শিক্ষাই হইলো বাংলাদেশ মানা যাবে না। আরে সাগল, ইসলামেই কইসে দেশপ্রেম ঈমানের অংগ, মওদুদীরে অনুসরন কইরা তোমাগো ঈমান ও অর্ধেক গায়েব হইয়া গ্যাসে। আল্লাহ তোমাদের মতন লোকদের হেদায়েত করুন।
২৪. ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
সিন-লাম-মীম বলেছেন:

এটা মিস করলাম কিভাবে! হায় হায়!

২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: তার চাইতে বেশি আশ্চর্য হইলো এতোদিন পরে আপনে এইটা পাইলেন কেমনে?

২৫. ২০ শে জুন, ২০০৮ রাত ২:৪৯
সবাক বলেছেন:
ইসস তখন যদি আমিও ব্লগিং করতাম !!:(
২০ শে জুন, ২০০৮ রাত ৩:১৩

লেখক বলেছেন: বাপরে এই পোস্ট আপনে বাইর করলেন ক্যামতে বস?

২৬. ২০ শে জুন, ২০০৮ রাত ৩:১৯
সবাক বলেছেন: আপনার পোস্টগুলো ঘেঁটে ঘেঁটে...........
২০ শে জুন, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: :)

২৭. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৫০
অচেনা সৈকত বলেছেন: জামাতে ইসলামী জাহান্নামে যাক।
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: হয়তো যাবে, কিন্তু সেটা তো পরকালের ব্যাপারস্যাপার, ইহকালে তারা কোথায় যাবে? ক্ষমতায়?!

৩১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: মারো ঠেলা হেইয়ো ... পুলাটা গেলো কৈ !!!
৩২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১
অরণ্যচারী বলেছেন: সবাক বলেছেন:
ইসস তখন যদি আমিও ব্লগিং করতাম !!:(
৩৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
ভেংচুক বলেছেন: ইসসিরে আগুন ধরাইয়া দিচেরে

 

মোট সময় লেগেছে ০.৯৬৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আশ্চর্য! কেউ চারা লাগাতে চায় না, অথচ বটবৃক্ষছায়ার জন্যে কী অশ্লীল অপেক্ষা!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই