আমার প্রিয় পোস্ট

ভালোবাসার প্রাণরসায়ন ৩

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৯

শেয়ারঃ
0 0 0

ভালোবাসার প্রাণরসায়ন ১
ভালোবাসার প্রাণরসায়ন ২

আচ্ছা বোঝা গেলো। কিন্তু তারপরও অনেক রোমান্টিক সম্পর্ক বছরের পর বছর টিকে থাকে কী করে? এদের সংখ্যাতো কম নয়। তাহলে কি আরো কোন রাসায়নিক আছে যা প্রেমের সম্পর্ককে প্রলম্বিত করতে পারে? থাকবেনা আবার! এরা হলো এন্ডোমরফিন (Endomorphines), আফিমজাতীয় জৈবরাসায়নিক যৌগ যা সঙ্গীর ক্রমাগত উপস্থিতিতে মস্তিষ্কের পিটুইটারী গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাসে ধারাবাহিকভাবে উৎপন্ন হতে থাকে। উত্তেজক অ্যাম্ফেটামিনের চেয়ে এদের প্রকৃতি ভিন্ন। এরা বরং উত্তেজনাকে প্রশমিত করে বিশেষ একধরনের সুখানুভূতি সৃষ্টি করে। ঘনিষ্ঠ আকর্ষণকে ত্বরান্বিত ও দীর্ঘায়িত করে। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মনে নিরাপত্তা, শান্তি আর সুস্থিতি এনে দেয়। এজন্যই সম্ভবত কেউ তার প্রেমাস্পদকে হারালে অথবা প্রেমাস্পদ মারা গেলে সে ভীত হয়ে পড়ে। একধরনের ভীতি তাকে গ্রাস করে ফেলে। এ এমন এক বেদনা যা শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায়না।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোস্তত্ববিদ ড. মার্ক গোলস্টন প্রেম বা ভালোবাসাকে সাজিয়েছেন দুটো শ্রেণীতে- Early love বা প্রাথমিক ভালোবাসা আর Matured love বা স্থিত ভালোবাসা। প্রাথমিক ভালোবাসা হলো অনেকটা যাকে বলে প্রথম দর্শনেই প্রেমে পড়ার অনুভূতি; আর স্থিত ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা- একজন যেভাবেই থাকুকনা কেন তার জন্য অন্যজনের প্রাণে আকুলতার সৃষ্টি হয়। বোঝাই যাচ্ছে দুটোর মাঝে তফাৎটা কোথায়, তবু ড. গোলস্টনের কাছ থেকেই জেনে নিন, “The difference between these two is that the first one is concerned with sudden emotion and the second one with attraction occurred by affection and kindness. Both are important, but the second one is obviously more preferable, desirable and beneficial.”

অতি সংক্ষেপে এই হচ্ছে ভালোবাসা, প্রাণরসায়নের দৃষ্টিতে। কিন্তু এই দৃষ্টিপাতের মধ্যে দিয়েই কি ভালোবাসার স্বরূপ সন্ধান শেষ হয়ে যাবে? এইটুকুন ব্যাখ্যাতেই কি পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি আমরা? নাহ। ভালোবাসার কনসেপ্টটি এত ব্যাপক, এত গভীর, এত বহুমুখী যে তাকে কিছুতেই কোন একক সংজ্ঞার আওতায় ফেলা যায়না। চলছে তাই বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা আর উপভোগ্য বিতর্ক। ভালোবাসার এই ব্যবচ্ছেদ কার্যক্রমে শীঘ্রই হয়তো আরো নতুন নতুন মাত্রা যোগ হবে। আমরাও হয়তো ভালোবাসাকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখবো। কিন্তু তারপর কি আমাদের কাছে একে পানসে বলে মনে হবে? ভালোবাসা তার কিংবদন্তীতুল্য রহস্যের পাত্রটির ঢাকনা আমাদের কাছে কখনো পুরোপুরি উন্মোচন করবে বলে মনে হয়না। ভালোবাসা তো আসলে মন আর শরীর, কল্পনা আর বাস্তবতা, কবিতা আর হরমোন সব মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক যৌগিক অস্তিত্ব। বস্তুবাদ আর ভাববাদের মাঝখানের একমাত্র সীমারেখাটিই তো ভালোবাসা। ভালোবাসা হলো ‘Ninotchka’ ছবিতে মেলভিন ডগলাসকে বলা গ্রেটা গার্বোর-র সেই কালজয়ী সংলাপ, “Love is a romantic designation for some most ordinary biochemical processes, about which a lot of nonsense is talked, sung and written.”

দোহাই :
• “Anatomy of Love” by Helen E. Fisher, Published by Simon & Schuster Ltd, January 1993
• “The 6 Secrets of a Lasting Relationship” by Mark Goulston & Philip Goldberg, Published by Penguin Group (USA), April 2002
http://www.findarticles.com
http://www.helenfisher.com
http://www.newscientist.com
• দৈনিক জনকন্ঠ পাক্ষিক ম্যাগাজিন ২২ ফেব্রুয়ারি- ৬ মার্চ ২০০৪

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩২
এস্কিমো বলেছেন: হুমম, ভাল বিষয়। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: এইটাই শেষ পর্ব এস্কিমো ভাই :)

আগের দুইটাও পইড়া ফালান।

২. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০১
মোস্তাফিজ রিপন বলেছেন:
রসায়ন লেখা যখন শেষ, তখন ভালোবাসার ফলিত পদার্থবিদ্যার প্রাক্টিক্যাল ল্যাবে ঢুকেন। :)
৪. ১৬ ই মে, ২০০৮ রাত ১০:০২
মিসিরআলী বলেছেন: ফেবারিট পোস্ট করে রাখলাম।

+
১৬ ই মে, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: বাপরে! ধন্য হলাম, করলেন আপনি আমাকে।

৫. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২২
সবাক বলেছেন: ধ্যাত্তেরী আমার পুরা কপি ক্ষেত শুয়োরে মাড়িয়ে দিল, আর আপনি আইছেন ভালোবাসার রসায়ন নিয়া।

রসহীণ বিষয়ে রস পাইবেন কৈ?
ভালোবাসা ইজ নট রসালো।
ইট ইজ নি:রস
৬. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৩
বাফড়া বলেছেন: পরে দেখতাছি, ব্রাদার
৭. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৪
সবাক বলেছেন: আমার পোস্টে আপনার কমেন্টে জবাব দিয়েছি।
৮. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
আসিফ আহমেদ বলেছেন: ম্যাট্রিক্স ছবির একটা থিমই মনে পড়ে, লাভ ক্যান ডু এনিথিং।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: হইতারে।

৯. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৯
ইতর বলেছেন: ঠিক আছে ভাই আপনি যে প্রেমের রস দিতে পারেন, তা জেনে ভাল লাগলো। আরও রস দিতে চেষ্টা অব্যাহত রাখুন!!
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: ঘটনা কী এত্তোদিন পরে এই পোস্ট খুঁইজা পাইলেন কেমনে?

 

মোট সময় লেগেছে ০.৯৭২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আশ্চর্য! কেউ চারা লাগাতে চায় না, অথচ বটবৃক্ষছায়ার জন্যে কী অশ্লীল অপেক্ষা!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই