আমার প্রিয় পোস্ট
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তিযুদ্ধের গল্প। - চাচামিঞা
- সেবা পেয়ে ধন্য, চাই আমাদেরও জন্য - আসিফ আহমেদ
- মনুষ্যত্বহীন মানুষ যন্ত্রের গল্প - রাহিদুল সামান্না রকি
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- ভালো ছাত্র বনাম রাজনীতি - মাসকাওয়াথ আহসান
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? - আলেকজান্ডার ডেনড্রাইট
- লিনাক্স বিষয়ক সাধারন প্রশ্নগুলো এখানে করুন - আশাবাদী!!
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- অতি প্রয়োজনীয় কিছু সফটওয়ার
- লুলুপাগলা
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ভবঘুরে
- আসুন, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি - বহুরূপী মহাজন
- সংলাপ : বিবাহের আগে ও পরে !! - ভোরের আলো
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- চে গুয়েভারা : শুধু আইকন নাকি একটা মতবাদ? - মাহবুব মোর্শেদ
- বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব সরদার ফজলুল করিম -এঁর একটি সাক্ষাৎকার - ফকির ইলিয়াস
- নবীনদের জন্য - নাদান
- কল্প-গল্পঃ বিকল্প প্রোটিন - মোস্তাফিজ রিপন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- রবীন্দ্রনাথ ঠাকুর - বাংলা উইকি থেকে - রাগিব
- বাংলাদেশের গান - যূঁথী
- আপনি কি আপনার নিত্যদিনের খাবার পছন্দ করেন নাহ ???? আমরা অনেক কিছু খাবার পেলেও খাবার নস্ট করি তাই নাহ? - গিফার
- ঐতিহাসিক মে দিবস এইসব শ্রমিকের "জব সিকিউরিটি" নিশ্চিত করেছে কি? - কৌশিক
- রাজাকার প্রতিরোধের সত্য ঘটনা । - জুবেরী
- এরপরও কি কেউ জানতে চাইবেন কেন - "জামায়াত-শিবির বাংলাদেশ ও ইসলামের শত্রু "। - এস্কিমো
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- rePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব ২ - কাকতারু্য়া
- RePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব-১ - কাকতারু্য়া
- কাঠামোবদ্ধ প্রশ্ন: আশা ও আশঙ্কা - মুহম্মদ জাফর ইকবাল - তাজুল ইসলাম মুন্না
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- বঙ্গবন্ধু এবং আমাদের চিন্তার দৈন্যতা - মোস্তফা আমিন
- চেতনায় রাঙা টুকটুকে এক সালতামামি - অমি রহমান পিয়াল
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- রাজনীতির দর্শন ও কর্মসূচি-৪ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- পাঁচ-কুড়ি-এক বাছাই বচন - মোস্তাফিজ রিপন
- রাজনীতির দর্শন ও কর্মসূচি-৩ - আহমাদ মোস্তফা কামাল
- সাইদী : নিরপেক্ষ দৃষ্টিতে - নরাধম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- বাকশাল, বঙ্গবন্ধু ও আমার ব্যক্তিগত বিশ্লেষণ - বিবর্তনবাদী
- আমাদের বেড়ে ওঠার কাল - আহমাদ মোস্তফা কামাল
- চার শিবির ক্যাডারের ফাঁসি - বাংলাদেশ কি প্রস্তুত ভবিষ্যতের জন্যে? - এস্কিমো
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সাক্ষাতকার: কাজী আনোয়ার হোসেন - নিশাত
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
প্রিয় কবি হুমায়ুন আজাদ
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২১
[ জানিনা কেনো, কবির "গরিবদের সৌন্দর্য" কবিতাটা আজ ভাবাচ্ছে বেশ; পড়েছেন? ]
গরিবেরা সাধারণত সুন্দর হয় না।
গরিবদের কথা মনে হ'লে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো।
গরিবদের ঘরবাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘরবাড়িই নেই।
গরিবদের কাপড়চোপড় খুবই নোংরা, অনেকের আবার কাপড়চোপড়ই নেই।
গরিবেরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভুত দেখায়।
যখন গরিবেরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাঁটে গাড়ি ঠেলে পিচ ঢালে তখন তাদের
সারা দেহে ঘাম জবজব করে, তখন তাদের খুব নোংরা আর কুৎসিত দেখায়।
গরিবদের খাওয়ার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ।
অশ্লীল হাঁ ক'রে পাঁচ আঙ্গুলে মুঠো ভ'রে সব কিছু গিলে ফেলে তারা।
থুতু ফেলার সময় গরিবেরা এমনভাবে মুখ বিকৃত করে
যেনো মুখে সাতদিন ধ'রে পচছিলো একটা নোংরা ইঁদুর।
গরিবদের ঘুমোনোর ভঙ্গি খুবই বিশ্রী।
গরিবেরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি ক'রে ফেলে।
গান গাওয়ার সময়ও গরিবদের একটুও সুন্দর দেখায় না।
গরিবেরা চুমো খেতেই জানে না, এমনকি শিশুদের চুমো খাওয়ার সময়ও
থকথকে থুতুতে তারা নোংরা করে দেয় ঠোঁট নাক গাল।
গরিবদের আলিঙ্গন খুবই বেঢপ।
গরিবদের সঙ্গমও অত্যন্ত নোংরা, মনে হয় নোংরা মেঝের ওপর
সাংঘাতিকভাবে ধ্বস্তাধ্বস্তি করছে দু'টি উলঙ্গ অশ্লীল জন্তু।
গরিবদের চুলে উকুন আর জট ছাড়া কোনো সৌন্দর্য নেই।
গরিবদের বগলের তলে থকথকে ময়লা আর বিচ্ছিরি লোম সব জড়াজড়ি করে।
গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই,
চোখ ঢ্যাবঢ্যাব ক'রে তারা চারদিকে তাকায়।
মেয়েদের স্তন খুব বিখ্যাত, কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে
বুকের দু-পাশে দুটি ফোড়ার মতো দেখায়।
অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না।
শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়।
ইরতেজা বলেছেন:
আগে কোন দিন পড়ি নি। রিয়াজ শাহেদ আপনাকে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজহার ফরহাদ বলেছেন:
এটি যেকোনো অর্থে একটি সমাজতান্ত্রিক কবিতা। মনে হয় কবিতাটির পেছনে এখনই ঘাপটি মেরে বসে আছে সমস্ত গরীব মানুষ। যে কোনো মুহূর্তেই তারা ঝাঁপিয়ে পড়বে।সম্ভবত হুমায়ুন আজাদের সবচেয়ে উচ্চকিত কবিতা।
বহুদিন পর আবার পড়তে পেয়ে ভালো লাগলো রিয়াজ।
লেখক বলেছেন: অসাধারণ কমেন্ট করলেন ভাই আপনি।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়।
এরপরে আর কিছু বলার থাকে না !
""শ্রাবণী"" বলেছেন:
আগে পড়িনি । ধন্যবাদ শেয়ার করার জন্য +অসুন্দরেও সুন্দর।
আমার "আব্বুকে মনে পড়ে" বইটি খুব পড়তে ইচ্ছা করছে। কিন্তু এখন পাওয়া যাবে না।
লেখক বলেছেন: পাওয়া যাবে না কেনো? বইমেলায় আগামীর স্টলে দেখেছিলাম বলেইতো মনে হচ্ছে।
লেখক বলেছেন: হেইডা কি আর বস জানেনা মনে করছেন?
আমার মনে হয় কি জানেন, শেষ লাইনটাই উনার মাথায় আগে আসে, এরপর লাইনটাকে প্রতিষ্ঠিত আর নাটকীয় করতে ওপরের লাইনগুলো সৃষ্টি করেন।
সিহাব চৌধুরী বলেছেন:
আহা! এরকম নিদারুন সত্য কথা আর কেউ কি কখনও এইভাবে উচ্চারন করতে পারবে?
শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়। -- আহা!!
+ ।
লেখক বলেছেন: হুমায়ুন আজাদের চমৎকার মূল্যায়ন করেছিলেন মুহম্মদ জাফর ইকবাল একটিমাত্র কথায়,"আমাদের দেশে বর্তমানে যা চলছে, হুমায়ুন আজাদের মতো করে তা আর কেউই বলে যেতে পারেনাই।"
লেখক বলেছেন: বলাই বাহুল্য আমারও।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আমার খুব প্রিয় কবির সেরা কবিতার একটা। অনেকদিন পড়া হয়না। আপনার উছিলায় পড়া হলো, ধন্যবাদ।
ইমির বলেছেন:
++++++++++++++++++++++
দস্যু বনহুর বলেছেন:
হুমায়ুন আজাদের অল্প কিছু কবিতায় সাম্যবাদ তত্ত্ব হিসাবে উঠে এসেছে এই কবিটাতি তাদের অন্যতম। তবে সমাজতন্ত্র বা সকল মানুষের সাম্য জাতীয় মধুর বাক্য তার শিরায় শিহরন তোলে না একথা তিনি নিজেই বলেছেন। হুমায়ুন আজাদ সবসময়ই উদার গনতান্ত্রিক রাস্ট্রব্যবস্থার পক্ষে ছিলেন যেখানে মানুষের আর্থিক সচ্ছলতা ও মানবাধিকার থাকবে। লেখক বলেছেন: হাসতে হাসতে চেয়ার থেইকা পইড়া গেছি; তারপর উইঠা বইসা এই কমেন্ট লেখতাছি!
প্রলয় হাসান বলেছেন:
হুমম, প্রথমে ভেবেছিলাম আপনার কবিতা! শিরোনাম পড়ে দেখি ঘটনা ভিন্ন। নিজের একটা নতুন লেখা দেন ভাই! পড়ি!লেখক বলেছেন: হুমম... নিজেরে নিজে গাইলায়া একটা লেখা লিখতেছি, দিমুনে।
সলিল বলেছেন:
কোবতেটা শোকেসে রাখনের লাইগা লগিন করলাম.........
লেখক বলেছেন: মনের শোকেসেও রাইখো।
লেখক বলেছেন: এই নেন একগ্লাস পানি।
'শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়।'- অসাধারণ। হুমায়ুন আজাদের অনেক কবিতাতেই এই ব্যাপারটি আছে। অর্থাৎ একটা লাইনকে টার্গেট করে কবিতা এগিয়ে যাওয়া। আবার বেশিরভাগ কবিতারই সবগুলো লাইনই গুরুত্বপূর্ণ। যেমন আমি বোধ হয় খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো' শিরোনামের কবিতাটি। এরকম কবিতা সচরাচর লেখা হয় না। আপনাকে আবারও ধন্যবাদ। নতুন লেখা কই?
লেখক বলেছেন: "যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল" বইয়ের কবিতা এটা। আর "আমি বোধ হয় খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো" কবিতাটা পড়ে আউলাঝাউলা হয়ে গেছি কতোবার যে!
পরীক্ষার জন্য সেভাবে নতুন কিছু লিখতে পারছিনা; তবে সম্প্রতি ব্লগে রেসিপি দেয়ার হিড়িক পড়েছে খেয়াল করেছেন হয়তো, আমিও দিয়েছি একটা; তবে অন্য সবার মতো না ওটা... Click This Link
রিয়াজ শাহেদ বলেছেন:
একটা ভুল হয়েছে আমাদের দুজনেরই- "আমি বোধ হয় খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো" নাম নয় কবিতাটির, "আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে" নাম কবিতাটির।
লেখক বলেছেন: "মারা যাবো" শব্দদুটিও নেই কিন্তু!
রাশেদ বলেছেন:
ধন্যবাদ শেয়ারের জন্য।
মোস্তাফিজ রিপন বলেছেন:
চোখের মতন সেই ইস্টিমার সব রাত্রে আসে
যারা পাটাতনে শুয়ে আছে তারা আমার গভীর আত্মীয়।
___________________________________
কবিকে কি ভাবে জন্মদিনে শুভেচ্ছা জানাতে হয়? রিয়াজ, কবিতাটি পোষ্ট করার জন্য ধন্যবাদ।
মুকুল বলেছেন:
প্রিয় একটি কবিতা। ধন্যবাদ শেয়ারের জন্য। প্রিয় কবিকে জন্মদিনের শুভেচ্ছা ।
লেখক বলেছেন: হা হা হা সৈয়দ আমিরুজ্জামান বলেছেনঃ +
আসলে উনি প্রায় সব পোস্টে গিয়েই একটা করে + দিয়ে আসেন তাই আমরা ঐখানে ইকটু মজা করতাছিলাম আরকি!
লেখক বলেছেন: তাইলে তুমিও ঐ পোস্টে যায়া মজা কইরা আসো! তবে এইরকম আরো দুই একটা পোস্ট চইলা আসছে, সৈয়দ আমিরুজ্জামান টের পায়া গেছে, সাবধান!
সামী মিয়াদাদ বলেছেন:
আগে পড়িনি ভাই
দারুন কবিতা
.....আপনাকে ধন্যবাদ এমন একটি কবিতার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ সামী ভাই; হুমায়ুন আজাদের আরো কিছু কবিতার সাথে ব্লগারদের পরিচয় করিয়ে দেয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে।
(অ)গাণিতিক বলেছেন:
অসাধারণ! আজাদের কবিতার সাথে পরিচয় নেই আমার! শুধু তার বই গুলো কিছু কিছু পড়েছি। মানুষ অসাধারণ।
লেখক বলেছেন: ধুর মিয়া জলদি পরিচিত হও!
কিন্তু এই পোস্ট এদ্দিন পরে খুঁইজা পাইলা কেমতে?


















