বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রায় ২০ হাজার ফসিল এক জায়গায় খুঁজে পেলেন। চীনের ইউনান প্রদেশের লুপিং অঞ্চলের পাহাড়ের গায়ে চাপা পড়ে থাকা এসব ফসিলের মধ্যে রয়েছে পুরো একটি সামুদ্রিক ইকোসিস্টেমের সব সদস্য। প্রায় ২৫ কোটি বছরের পুরনো এসব জীবাশ্ম পারমিয়ান যুগের শেষের দিকের। সে সময় পৃথিবীজুড়ে প্রাণী বিলুপ্তির এক মহাপ্রলয় ঘনিয়ে এসেছিল।
দিনের দিন পর দিন ধরে আগ্নেয়গিরির ভয়াল অগ্ন্যুৎপাত এবং বিধ্বংসী জলবায়ু পরিবর্তনের ফলে পারমিয়ান যুগের শেষের দিকে পৃথিবী থেকে ৯০ শতাংশ প্রজাতির বিলুপ্তি ঘটেছিল। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছিল সামুদ্রিক প্রজাতির। স্থলভাগের ৭০ শতাংশ এবং সমুদ্রভাগের ৯৬ শতাংশ প্রজাতি সে সময় চিরতরে হারিয়ে যায়। এটাকে বলা হয় পৃথিবীর সর্বকালের ভয়াবহ প্রাণবিলুপ্তি। পরবর্তী 'ট্রায়াসিক' যুগে এই বিপুল প্রজাতি ধ্বংসের বিপর্যয় থেকে বেরিয়ে এসে পুনরায় একটি সুষম ইকোসিস্টেম প্রাণ-পরিবেশ তৈরি করে। এর জন্য পৃথিবীর এক কোটি বছর লেগে যায়।
সমুদ্রের পলি কঠিন আকার ধারণ করার সময় এর তলানির জোড়ামুখে এসব জীবাশ্মের সন্ধান মেলে। চুনাপাথরের এই জোড়ামুখ প্রায় ৫০ ফুট পুরু। এ সময় এই এলাকা ছিল বিষুবরেখার উত্তর বরাবর চীনের একটি বৃহৎ দ্বীপ। চীনের 'চেংদু জিওলোজিক্যাল সেন্টার' এর বিজ্ঞানীরা এ গবেষণা পরিচালিত করেন। এদের একজন, অধ্যাপক শিচু হু বলেন, প্রাপ্ত জীবাশ্মগুলোর অর্ধেকের বেশি সম্পূর্ণ অবিকৃত রয়েছে। এমনকি এসব ফসিলের নরম টিস্যু পর্যন্ত সুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।
হু বলেন, 'শত শত টন পাথর সরিয়ে এই এলাকা খনন করতে আমাদের তিন বছর লেগেছে। এর পর আমরা এই হাজার হাজার অবিশ্বাস্য জীবাশ্মের সন্ধান পাই। এ জীবাশ্ম নিয়ে আমাদের ব্যাপক গবেষণার ক্ষেত্র তৈরি হলো। আগামী ১০ বছর সেসব কাজ শেষ করা হবে। যদিও এখনো অনেক অনুসন্ধান এখানে বাকি রয়েছে।' তাঁর মতে, পারমিয়ান যুগের শেষে প্রজাতির বিপুল বিলুপ্তির পর সামুদ্রিক প্রাণিজগৎ কিভাবে পুনরায় একটি সুষম ইকোসিস্টেমে ফিরে এল এবং নববিকাশ ঘটাল_আবিষ্কৃত ফসিলের ভেতরে এসবের উত্তর খুঁজে পাওয়া যাবে।
সুত্রঃ-http://www.kalerkantho.com
মহা প্রাণবিলোপের সময়কার বিপুল জীবাশ্মের সন্ধা!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।