somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আরো একটি সাফল্য, ACM ICPC ফাইনাল :)

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ একের পর এক সাফল্য অর্জন করছে বিগত কয়েক বছর ধরেই । এই বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা পরিশ্রম করে একের পর এক মাইলস্টোন অর্জন করেই যাচ্ছে । দেশের সাধারণ ছাত্রছাত্রীদের কষ্ট লাঘব করতে তারা "ডিজিটাল ভর্তি প্রক্রিয়া" চালু করেছে যা অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় ব্যবহার করছে । বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালের ভর্তির জটিল প্রক্রিয়া তারা সম্পূর্ণরুপে ডিজিটাল করেছে, যা এই বছর থেকে চালু হয়েছে । প্রায় সাড়ে ৪ লক্ষাধিক শিক্ষার্থী এবং তাদের অবিভাবকরা সরাসরি উপকৃত হবেন প্রতি বছর। এছাড়াও গণিত অলিম্পিয়াড, দাবা অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডও এই সি,এস,ই বিভাগ থেকে চালু হয়েছে যার সুদূরপ্রসারী ফলাফল আমরা ইতোমধ্যে দেখেছি । শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সত্যিকার অর্থেই দেশের অনেক অনেক ইতিহাসের সাক্ষী হয়ে গেছে অতি অল্প সময়ের মধ্যেই (১৭বছর) ।

প্রথমেই বলে নেই, ACM ICPC কি? ACM ICPC বিশ্বের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা । বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের সেরা প্রোগ্রামারদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পোল্যান্ডে, মে মাসে । নিজের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবার এক বিশাল সুযোগ এটি ।

এই প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম SUST_Palindrome নির্বাচিত হয়েছে ফাইনালে যাওয়ার জন্য । এটি একটি বিশাল অর্জন । বাংলাদেশ থেকে বুয়েটের টিম বুয়েট বুদবুদ এবং শাবিপ্রবির এই টীমটি ফাইনালে যাচ্ছে ঢাকা অঞ্চল (উত্তর নাকি দক্ষিন জানিনা !!) থেকে । সারাদেশের মানুষের পক্ষ থকে তাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ।
১৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×