টিউবলাইট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোটবেলা থেকে একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি, আমি নাকি টিউবলাইট। সব কথা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হয়। ভাগ্যিস ডিজিটাল যুগে ডিজিটাল টিউবলাইট আবি®কৃত হয়েছে ! এখন সুইচ প্রেস করার সাথে সাথেই বত্তিমহাশয় জ্বলে ওঠে। আর সেই সাথে আমি টিউবলাইট শোনার দায় থেকে মুক্ত হয়েছি।
যাইহোক, এবার শানেনুযূলে আসি। ২০০৭ সালের কথা। আমার আগের অফিসে থাকাকালীন সময়ে আমি ভিসা প্রসেসিং এর কিছু কাজ করতাম। বসের জন্য ইউ কের পাঁচ বছরের মাল্টিপল ভিসার জন্য এপ্লাই করলাম। নির্ধারিত দিনে ভিসার কাগজপত্র জমা দিয়ে অনলাইনে দেয়া তারিখ অনুযায়ি কয়েকদিন পর পাসপোর্ট ফেরত আনতে সাইমন সেন্টারে গিয়ে আমি চক্ষে সর্ষে ফুল দেখলাম। মাশাআল্লাহ্, কিশোর কিশোরী, বুড়ো-বুড়ি ...এত লোক বিলেত যাবে! (আমি আবার একটু কম বুঝি কিনা!) পরে বুঝলাম এখানে বেশীরভাগ ছেলেমেয়েই স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করেছে। আর সাথের সবাই অভিবাবক। তাদের সকলকেই ধর্মভীরু মনে হল, কারন কেউ তজবি জবছে, কেই দোয়া দরূদ পাঠ করছে আর কেউ কেউ মোনাজাত ধরে বসে অছে। সবাই ভিসার জন্য ফরিয়াদ! যাইহোক, আমি পাসপোর্ট কালেকশন রুমে গিয়ে বসার ২০-২৫ মিনিটের মাথায় আমার ডাক পরল। কাউন্টারে গিয়ে পাসপোর্ট কালেক্ট করে দেখলাম, পাঁচ বছরের স্থলে দুই বছরের মাল্টিপল ভিসা একসেপ্টেড হয়েছে। যাক, দুই বছরই সই। দান দান দুই দান। আমার সামনের প্রায় ১০-১২ জন ছেলে মেয়ে ভিসা পেলনা। যারা ভিসা পায় তাদের একটা বড় হলুদ খামে করে তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ফেরত দেয়া হয়। তার মানে কেউ বড় হলুদ খাম নিয়ে সেন্টার থেকে বের হলেই তৎক্ষনাত সবাই বুঝে ফেলে, এই ব্যক্তি ভিসা পেয়েছে। আমি এত কিছু জানতামনা, বের হবার পর অভিভাবকরা সবাই আমাকে একরকম ঘিরে ধরল। সবার মুখে শুধু একটাই প্রশ্ন, পাইছ... পাইছ? অতিরিক্ত উত্তেজনা এবং আতঙ্কে তাদের মুখ থেকে ভিসা নামক সোনার হরিনের নাম বের হচ্ছিলনা। আমিও বেকুবের মত পাল্টা প্রশ্ন, কি পাইছি? (এতই গাধা আমি, এই সহয প্রশ্ন বুঝতে পারিনি। সইমন সেন্টারে তো কেউ পীর ইয়ামেনী মার্কেট খুঁজতে যায়না, সবাই যায় ভিসা পেতে)। যাইহোক ততক্ষনে সবার চোখ গিয়ে আটকে পড়ল আমার হাতে হলুদ খামের দিকে। প্রমান সহ তাদের প্রশ্নের জবাব খুঁজে পেয়ে তারা আমাকে সেই যাত্রায় ছেড়ে দিল। আর আমিও হাসের ছানার মত ছাড়া পেয়ে গাড়ীতে চড়ে বসলাম । আর তখনই হুট করে মাথায় আসল, তারা কি পাবার কথা জিজ্ঞেস করছিল। আর একটু গাধা হলে হয়ত গাড়ী থামিয়ে বলে আসতাম, পাইছি পাইছি............। কিন্তু তা আর বলা হয়নি। তবে খুব বলতে ইচ্ছা করছিল, পাইছি তবে আমি না, আমার বস ।
গাড়ি এগিয়ে যাচ্ছিল, আর আমি দেখছিলাম কিভাবে ভিসা না পাওয়া ছেলেমেয়েগুলো তাদের বাবা মাকে জড়িয়ে ধরে আর্তনাৎ করছে। বুঝলাম, এতো ভিসা নয়... ... সত্যি সোনার হরিন...
১২টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।