somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদ্যপান করতেন না শ্রীদেবী, ধোঁয়াশা বাড়িয়ে দিল অমর সিং!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুবাইয়ের জুমেরিয়াহ এমিরেটস টাওয়ারের হোটেলে গত শনিবার মারা গেছেন বলিউড ফিমেল সুপারস্টার শ্রীদেবী। কিন্তু মৃত্যুর পর যত সময় গড়াচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তার মৃত্যু রহস্য! দুবাই পুলিশের ফরেনসিক প্রতিবেদনই এ রহস্যের জন্ম দিয়েছে।

ওই রিপোর্ট থেকে জানা যায়, মদ্যপ অবস্থায় বাথটবে পড়েই মৃত্যু হয় ভারতীয় সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রীদেবীর। যদিও সমাজবাদী পার্টির নেতা অমর সিংয়ের দাবি শ্রীদেবী মদ্যপান করতেন না।
আরও পড়ুন : মৃত্যুর আগ মূহর্তে টানা ১০ ঘন্টা ছবি আঁকছিলেন শ্রীদেবী!

শ্রীদেবীর মৃত্যু ঘিরে গোড়া থেকেই ধোঁয়াশা ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়। তবে বেশ কিছু প্রশ্ন ঘিরে ধরে চাঁদনির শেষযাত্রা।

view this link

এদিকে, শ্রীদেবীকে সারপ্রাইজ দিতেই নাকি ফের দুবাই যান বনি। স্ত্রীর সঙ্গে তার আধ ঘণ্টা কথাবার্তাও হয়। তারপরই স্নান করতে যান শ্রীদেবী। বেশ খানিকক্ষণ বাথরুম থেকে না বের হওয়ায় সন্দেহ হয় বনির।

পরে অভিনেত্রীর সংজ্ঞাহীন দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। এরও বেশ কিছুক্ষণ পরে খবর দেওয়া হয় পুলিশকে। কেন এত দেরি করে পুলিশকে খবর দেওয়া হল সে প্রশ্নও উঠছে। এই প্রশ্নের মধ্যেই মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা দেখা দিচ্ছিল।

সোমবার ফরেনসিক রিপোর্ট প্রকাশিত হওয়ায় জানা যায়, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। যে সময় তার মৃত্যু হয়, তার রক্তে অ্যালকোহলও পাওয়া গেছে। অর্থাৎ মদ্যপ অবস্থাতেই বাথটবে পড়ে তার মৃত্যু হয়েছে।

যদিও অমর সিংয়ের দাবি, শ্রীদেবী মদ্যপান করতেন না। অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে ওয়াইন খেতেন বড়জোর। তার এই দাবিতে ধোঁয়াশা আরও বেড়েছে। তাহলে অভিনেত্রীকে জোর করে কেউ মদ্যপান করিয়েছিলেন।

যিনি জানতেন যে মদ্যপানের অভ্যাস না থাকায় বিপদে পড়তে পারতেন শ্রীদেবী। কিন্তু জেনেশুনে অভিনেত্রীকে কে বিপদের মুখে ঠেলে দিল? আর বাথটবে পড়ে গিয়ে উঠতেই বা পারলেন না কেন। ফরেনসিক রিপোর্ট প্রকাশ ও অমর সিংয়ের দাবিকে ঘিরে তাই নতুন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এদিকে, সোমবার ফের একদফা বনি কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে দুবাই পুলিশ। তদন্তভার দেওয়া হয়েছে দুবাইয়ের পাবলিক প্রসিকিউশনের উপর। স্থানীয় আইন মেনেই হবে তদন্ত।

বনির বক্তব্য রেকর্ড করে পুরেও ঘটনার পুনর্নিমাণও করা হতে পারে। শ্রীদেবীর মৃত্যুর কারণ নিশ্চিত করে তবেই পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়ার পক্ষপাতী দুবাই প্রশাসন।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×