আমার প্রিয় পোস্ট

আস্তিক এবং নাস্তিক ভাবনা (একান্তই আমার নিজস্ব অনুভূতি)

২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৭

শেয়ার করুন:                   Facebook

ব্লগে প্রায়ই আস্তিক আর নাস্তিকের মধ্য বিতর্ক হয়। সেই বিতর্ক আবার নোংরামীর চরম পর্যায়ে চলে যায়। যা কোন সুস্হ মানুষের কাজ হওয়া উচিত নয়। পোষ্ট গুলা পড়ি কিন্তু মন্তব্য করি না কারণ, মন্তব্য করার যোগ্য আমাকে আমি মনে করিনা। আমার মাঝে মাঝে হাসি পায় আবার দু:খে ভারাক্রান্ত হই কিছু পোষ্ট এবং মন্তব্য পড়ে।

আমি নিজে খুব সাধারণ এবং ধর্মভীরু একজন মানুষ। কিন্তু আমার এই ধর্মভীরুতার কোন মূল্য আমার কাছে নাই। কারণ,আমি বিশ্বাস করছি, মুখে স্বীকার করছি অথচ আমার কর্মের সাথে পুরোপুরি সমন্বয় করতে পারছি না। আমার মধ্যে হিংসা আছে, ক্রোধ আছে, স্বার্থপরতা আছে, আরো অনেক কিছু। এতো কেবল মানবিক দিকের কথা গুলো তুলে ধরলাম। আরো অনেক কিছু যা করা উচিত নয় কিন্তু তার পরেও করছি। আমার ব্যর্থতা আমি পারিনি নিজেকে একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি হিসেবে তৈরী করতে। ঈমানদার ব্যক্তি হতে হলে ধর্মীয় অনেক অনুশাষন মেনে চলতে হবে। কিন্তু আমি আমাকে অন্তত: একটা প্রকৃত সত্যিকারের মানুষ হিসেবে তৈরী করতে চাই।

সব ধর্মেই ভালো কাজের নির্দেশনা দেয়া আছে। ধর্মীয় অনুশাষন মেনে চল্লে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় আমার বিশ্বাস এবং এটা সত্য।

আস্তিক নাস্তিক কোন কথা নয়। মতাদর্শনের অধিকার সবার আছে। কারো কাছে শুন্য শুধুই "শুন্য" । আবার কারো কাছে এটা "বৃত্ত"। যার যার দৃষ্টি ভংগি। একজন নাস্তিক যদি তার বিশ্বাস আকড়ে ধরেও যদি হয় মানবিক গুনাবলী পূর্ন একজন সত্যিকারের মানুষ তিনি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত বা তিরস্কার কোনো সুস্হ মানুষের কাজ নয়। এতে তার হীনমন্যতাই প্রকাশ পায়।

 

 

  • ৪৭ টি মন্তব্য
  • ৩৪০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: সাইফুর বলেছেন: দারুন বলছেন....
একমত
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: দিন কাল কেমন চলছে ? কাছিমকে নিস্প্রান লাগতেছে কেনো?

২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: আজ সকালে অফিসে যাবার মুহূর্তে দেখি খাটিয়ায় লাশ নিয়ে যাচ্ছে। মন খারাপ তার পর থেকে। আমি এখনই মরতে চাচ্ছিনা। অনন্য্ বড় হোক।

২. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: বুমবুম বলেছেন: হুমমম
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: :):):)

৩. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: নাস্তিকতা বিষয়ক একটা ধারাবাহীক লেখা আছে আমার ব্লগে।
পড়ে দেখতে পারেন - আশা করি খারাপ লাগবে না।
Click This Link
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: সময় নিয়ে পড়বো অবশ্যই।

৪. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: বিজ্ঞ পোকা বলেছেন: ভাল চিন্তাধারা...

আপনি পুরাপুরি ঈমানদার ব্যক্তিত্ব হোন, আল্লাহর কাছে তাই দোয়া করি, আর আপনার সুন্দর সুন্দর মানবীয় গুনাবলী থেকে মানুষ যেনো ইসলাম মুখী হতে পারে, সেই কামনা করি...
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫২
comment by: মাহি ইমতিয়াজ বলেছেন: রুধীণ, সুন্দর লিখেছেন। আক্কলমান্দকা লিয়ে ইশারা কাফি হোতা হ্যায়।.....হা হা হা।
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: হুমম!

৬. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৪
comment by: ভবঘুরে বলেছেন: আপনার জন্য শুভকামনা।
আমার অবস্থাও খুব সম্ভবতঃ আপনার মতই।
আপনি লিখে জানিয়েছেন। আর আমি লিখতে পারি নাই :(

২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: শুভ কামনা :)

৭. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৪
comment by: আমি_একজন.মানুষ বলেছেন: হাত তুললাম ৷আমি ও একমত ৷হাদিস পোষ্ট করেছি বলে নানা জন নানা কথা বললো ৷কিন্তু আমি বিশ্বাস করি - সবার উপর মানুষ সত্য তার উপরে নাই ৷
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: সবার উপর মানুষ সত্য তার উপরে নাই। সত্য কথন।

৮. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: আলো বলেছেন: কারো কাছে শুন্য শুধুই "শুন্য" । আবার কারো কাছে এটা "বৃত্ত। -- চমৎকার লেগেছে কাথাটি... ধন্যবাদ অসংখ্যবার।
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৯. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: লিপিকার বলেছেন: লেখাটা চমৎকার হয়েছে। +
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: :)

১০. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:০৪
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালো ....................
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: :)

১১. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: বুমবুম বলেছেন: রুধীন কি খুলনার ব্লগার?
১২. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: রুধীণ বলেছেন: আপাতত খুলনায় আছি।
১৩. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: বুমবুম বলেছেন: আমিও খুলনায় আছি।
১৪. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: রুধীণ বলেছেন: খুলনার কোথায়?
১৫. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: বুমবুম বলেছেন: অফিস শিববাড়িতে।সিটিসেলের সুইচ চেনেন?মুন্না টাওয়ার।
২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: শিববাড়ি মোড় চিনি। মুন্না টাওয়ার তো চিনিনা।

১৬. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: মুকুল বলেছেন: হু ম ম
২৬ শে মে, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: হুমমম:)

১৭. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: বুমবুম বলেছেন: কস্তুরি-২ রেস্টুরেন্টের অপর পার্শ্বে।
২৬ শে মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: এবার চিনতে পারবো মনে হয়।।

১৮. ২৬ শে মে, ২০০৮ রাত ৮:১০
comment by: নেমেসিস বলেছেন: ২ য় লাইনে দ্বিমত আছে ।

আলোচনায় নোংড়ামি কোথায় ??
২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: দৃষ্টি ভংগি ! :(

১৯. ২৬ শে মে, ২০০৮ রাত ৮:১২
comment by: মাহবুব সুমন বলেছেন: ভালো লেগেছে
২৬ শে মে, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২০. ২৬ শে মে, ২০০৮ রাত ৯:৩২
comment by: থার্ড আম্পায়ার বলেছেন: হুম-------------- স্ক্রীনগুলা েদখতািছ।

বেনিফিট অব ডাউট।
২১. ২৬ শে মে, ২০০৮ রাত ৯:৩৯
comment by: সাইফুর বলেছেন: আমি ভালই আছি.....
কাছিমের চেহারা আমার মুডের সাথে কিছুটা চেন্জ করলাম আরকি:(
ভাগনে ভালো আছে?
২৬ শে মে, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: আন্টি কেমন আছে এখন?

অনন্যর জ্বর হয়েছিলো। এখন ভালো।

২২. ২৬ শে মে, ২০০৮ রাত ৯:৪৭
comment by: সাইফুর বলেছেন: আছে..মোটামুটি..খুব বেশী ভালো না...একরকম আছে:(
২৩. ২৬ শে মে, ২০০৮ রাত ১১:২৩
comment by: েক আিম বলেছেন: সুন্দর আর সরল প্রকাশ। এক মত।
২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: :):)

২৪. ২৬ শে মে, ২০০৮ রাত ১১:৩৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভেচ্ছা নেবেন । ভালো লাগলো
২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ভালো থাকুন। শুভেচ্ছা।

২৫. ২৭ শে মে, ২০০৮ রাত ১২:২৮
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: "সব ধর্মেই ভালো কাজের নির্দেশনা দেয়া আছে। ধর্মীয় অনুশাষন মেনে চল্লে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় আমার বিশ্বাস এবং এটা সত্য।"

এইটুকু লিখলেই হত।
ধন্যবাদ
২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আমার অনুভূতি টুকুই লিখলাম।

২৬. ২৭ শে মে, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: র‌্যাভেন বলেছেন:
ধর্মের সমালোচনা বা ধর্ম নিয়ে বিতর্ক কেন করা যাবে না!!

পোস্টের সাথে একমত না
২৭. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:১৬
comment by: রুধীণ বলেছেন: এক একটা মানুষ এক একটা স্বত্বা। ভিন্ন মতাদর্শন হতেই পারে।
বিতর্ক করা যাবে না বলি নাই। বিতর্ক টা অশালীন না হয়। আস্তিক, নাস্তিক আমার কাছে কোন বিষয় না। আমি নিজেও চাই সবার আগে একজন নিষ্ঠাবান মানুষ হতে।
কিন্তু কেউ যদি অন্যের বিশ্বাস, অনুভূতিকে তিরস্কার ,বাজে মন্তব্য করে সেটা অপছন্দ করি। একজন নাস্তিক আমার কাছে শ্রদ্ধাভাজন যদি তার মানবিক বোধটা থাকে।

 



 


হায় ! বুদ্ধিহীন মানব হৃদয় ! ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৬৪৮৫